সময় যখন খারাপ যায় পৃথিবীর সমস্ত সমস্যা একসাথে জড়ো হয়। বাস্তবতা তার যত রূপ আছে- সব দেখিয়ে দেয়! চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, আপনদের লম্বা লিস্টটাও ছোট হতে হতে শূন্যতে এসে দাঁড়ায়, একাকিত্ব, নীরবতাও বড্ড অসহনীয় লাগে- একমাত্র সহ্য ক্ষমতা আর কান্নারা সাথী হয়, তখন ভাগ্য দূর থেকে তাচ্ছিল্যের হাসি হাসে! কি যে বিদ্রুপ সে হাসি!







