যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।
প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।
শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো তিনবেলা নিয়ম করে শোনবার জন্য! আর বলবার জন্য! প্রেম করা মানে, সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না।??