হঠাৎ একদিন আবিষ্কার করলাম,লজেন্স খেতে আর ভালো লাগে না। খেয়াল করলাম,আব্বু-আম্মু কে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি। বাংলা প্রথম পত্রে আর কোনোদিন ১০০ তে ৯৮ তোলা গেলো না। কলম দিয়ে লেখা ভুল উত্তরটা আর রাবার দিয়ে মুছে ফেলা গেলো না! দিস্তা কাগজে খাতা বানাতে ভুলে গেলাম। বিস্কিট দৌড় থেকে নিয়ে আসা হলো মোরগ লড়াই এ,লড়াই চলতেই থাকলো। কার্টুন নেটওয়ার্ক হয়ে গেলো সিএন, আলিফ লায়লাও বোরিং লাগতে শুরু করলো। চোর পুলিশ খেলার গ্রুপটাও হারিয়ে গেলো। সবচেয়ে প্রিয় বিজ্ঞান বইটাও ভাগ হয়ে গেলো পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞনে। শীতকাল ডিসেম্বর থেকে সরে যেতে লাগলো, আমাদের আগেই জুনিয়ররা ব্যাডমিন্টন মাঠ বানিয়ে ফেলল। ঝড়ে আম পরা কমে গেলো নাকি আম কুড়ানোর ইচ্ছেটাই হারিয়ে গেলো সেটা বুঝার সময়ই হলো না। রোদের মধ্যে ফুটবল খেলতে গিয়ে হাপিয়ে উঠলাম। গিটার শিখতে ইচ্ছে হলো! বড় হতে ইচ্ছে হলো! ক্লাস পালাতে ইচ্ছে হলো! বড়দের মতো রাত জগতে ইচ্ছে হলো যেভাবে জাগে বড়রা। সেই যে শুরু হলো আর থামা গেলো না। আজকাল ঘুমাতে ইচ্ছে করে, রাতের বেলা যেরকম কার্টুন নেটওয়ার্ক এ কার্টুন দেখে ঘুমিয়ে পড়তাম ঠিক তেমন। সত্যি খুব মিস করি ছোটবেলার জীবনকে! উপসংহার