ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব শুরু হয়েছে, যা দেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আন্তর্জাতিক বিনিয়োগ, মেগা প্রকল্প ও বৈশ্বিক স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। দক্ষিণ মেরুতে চীন সফরকালে ড. ইউনূস ১৫ হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছেন। একইসঙ্গে ১২ হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য বন্দর ক্রয়, ১০ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ নির্মাণ এবং বিনা শুল্কে ২০২৮ সাল পর্যন্ত মুক্ত বাণিজ্যের সুবিধাসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য ১ ট্রিলিয়ন ডলারের বিশাল চুক্তি স্বাক্ষর করেছেন। এদিকে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে উত্থাপিত প্রস্তাবটি ১৪০টি দেশের সমর্থন পেয়েছে, যেখানে কোনো দেশই বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা খাদ্য সহায়তা বাজেটও বাড়ানো হয়েছে— মাসিক ৭ ডলার থেকে ১২ ডলারে উন্নীত করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৫২ টাকা। অন্যদিকে, দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শুধু চলতি মাসেই দেশে এসেছে ৪ বিলিয়ন ডলার তথা প্রায় ৫০ হাজার কোটি টাকা। বাংলাদেশের এই অভূতপূর্ব সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হলেও, কিছু মানুষের জন্য তা সহ্য করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা হলো— বাংলাদেশ এখন উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে, এবং এই অগ্রযাত্রা আর থামার নয়!
Bangla Facts
Public . 02-Apr-2025ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব!