ম্যাচিউর প্রেম ভালোবাসার আশ্রয় খোঁজে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। বয়স বাড়ার সাথে সাথে আমরা আর প্রেমে পড়ি না! আমরা আশ্রয়ে পড়ি। ক্লান্ত, বিধ্বস্ত একেকটা সন্ধ্যায় আমরা খুঁজি এমন কাউকে, যার কাঁধে মাথা রাখলে মনে হয়, এই বুঝি শান্তি। আমরা তখন আর আমার তুমি বলে জোর করি না! বরং চুপ করে পাশে বসে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় দাবি। অভিমান থাকলেও, প্রকাশ কমে যায়। ঠোঁট ফুলিয়ে বলা হয় না— “থেকে যাও…” শুধু মনের গভীরে বাজে একটিই আওয়াজ— তোমার থাকা প্রয়োজন ছিল... আমরা তখন প্রেমে পড়ি না! দায়িত্ব নিতে শিখি।সম্পর্ক মানে কেবল আবেগ নয়! নিয়ম-শৃঙ্খলা, বোঝাপড়া, ত্যাগ, এসবের নামই হয়ে যায় ভালোবাসা। বুঝে যাই, জীবন মানে চারচাকা গাড়ি বা লাক্সারি নয়! জীবন আসলে সেই মানুষটা, যার সামনে আমরা সব দুর্বলতা খুলে বসতে পারি। কখনো জীবন এক রহস্য। আর আমরা কেউ ফেলুদা, কেউ ব্যোমকেশ, কেউ কিরীটী। আর সেই রহস্যের একমাত্র পরিচালক— পরিস্থিতি। তাই, বড়বেলায় প্রেম আর কেবল ভালো লাগার নাম নয়। এটা আশ্রয়, নির্ভরতা, এক গভীর নিঃশ্বাসের ঠিকানা। বড় বেলায় আমরা আর প্রেমে পড়ি না! আমরা স্নেহের আলিঙ্গনে পড়ি। আমরা আশ্রয়ে পড়ি।
Love Story
Public . 21-Apr-2025ম্যাচিউর প্রেম ভালোবাসার আশ্রয় খোঁজে কেন?