জীবনে স‍্যাটেল হওয়া বলতে কি বুঝয়?

জীবনে স‍্যাটেল হওয়া বলতে কি বুঝয়?

জীবনে স‍্যাটেল হওয়া বলতে কিছু নেই। স‍্যাটেল জীবন একটা মানসিক আত্মতৃপ্তির ধারণা। কিংবা সামাজিকভাবে প্রচলিত এক মরিচিকা। জীবন তো বৃক্ষ না, যে এক জায়গায় স‍্যাটেল হয়ে থাকবে! এমনকি বৃক্ষও তো স‍্যাটেল না। বৃক্ষ এক জায়গায় স্থির—কিন্তু সেও বেড়ে উঠে। ঋতুর সাথে বদলায়। জীবন তো কোন বিশাল পাথর নয়। স্থির হয়ে থাকবে এক জায়গায়। জীবন গতিশীল। ডাইনামিক। ডাইনামিক জীবন কখনোই স‍্যাটেল হতে পারে না। মানুষের জীবন স‍্যাটেল হওয়ার জন‍্য না। এটাই সত‍্য। মানুষ বিয়ে করলেই স‍্যাটেল হয়ে যায় না। মানুষ চাকরি পেলে স‍্যাটেল হয়ে যায় না। বাড়ি কিনলেই স‍্যাটেল হয়ে যায় না। গাড়ি কিনলেই স‍্যাটেল হয়ে যায় না। রাজা বাদশারাও তো স‍্যাটেল হতে পারে না। তাদের কি কম থাকে? সিংহাসন হারায় না তারা? একজন প্রধানমন্ত্রীকে আপনি কি বলবেন? —তিনি স‍্যাটেল না? তার জীবনে টাকা-পয়সা, ক্ষমতা কিসের অভাব? অথচ সেই প্রধানমন্ত্রীও তো ক্ষমতা হারায়। মানুষের জীবনে স‍্যাটেল বলতে কিছু নাই। মানুষের জীবন হলো নদীর স্রোতের মতো। প্রবাহমান জল। গতিশীল। চলতেই থাকবে—আমৃত‍্যু। এখানে সবাই দৌঁড়ের উপর আছে। অনেকে বিয়ে না করলে মনে করে স‍্যাটেল হতে পারছে না। আবার অনেকে বিয়ে করে, বিচ্ছেদ না হওয়া পর্যন্ত মনে করে, স‍্যাটেল হতে পারছে না। এক সময় মনে হবে একটা চাকরি না থাকলে জীবন স‍্যাটেল হচ্ছে না। আবার চাকরি পাওয়ার পর মনে হবে—এই চাকরের জীবন ভালো লাগে না। জীবনে যখন পকেটে ১০০ টাকা ছিলো, তখনো সমস‍্যা ছিলো। যখন চাইলেই এক লক্ষ টাকা নির্দ্বিধায় খরচ করতে পারি, তখনো জীবন সমস‍্যাহীন না। একসময় মনে হবে একটা বাড়ি না থাকলে জীবনটা স‍্যাটেল হচ্ছে না। বাড়ি কেনার পর দেখবেন কতো ঝামেলা বাড়ে! কতো চিন্তা বাড়ে। আজ এদিকে নষ্ট হবে তো, কাল সেদিক নষ্ট হবে! মনে হবে বাড়ি বেচে ভাড়া থাকি। মানুষের জীবনে যতো থাকে, ততো তার জীবন ঝামেলাপূর্ণ হয়। মানুষ যতো বেশি আশা করবে, ততোই তাকে দহন করতে হয়। ততোই তাকে চিন্তা করতে হয়। ততোই তার সমস‍্যা বাড়তে থাকে। মানুষের বেশি থাকা মানে কিন্তু স‍্যাটেল হওয়া না। কিংবা কম থাকলেই সেটাকে আনস‍্যাটেল ভাবারও কারণ নাই। জীবন গতিময়। এখানে স‍্যাটেল বলতে কিছু নেই। আছে শুধু বেঁচে থাকার নিরন্তর চেষ্টা। সংগ্রাম। জীবনকে প্রবাহিত করার অদম‍্য নেশা। আছে সৎ ও সুন্দর আনন্দ। মায়া, দরদ আর ভালোবাসা।

0 0 Reacts 0 View 50,378 Comment 0
Profile Photo

কাউকে অবহেলা না করে কেন ভালোবাসতে শিখো?

কাউকে অবহেলা না করে কেন ভালোবাসতে শিখো?

প্রতিদিন খোঁজ রাখা মানুষটাও একদিন হারিয়ে যাবে যদি তুমি একদিনের জন্য হলেও তার খোঁজ না নেও! প্রতিদিন ভালোমন্দ বুঝে শাসন করা...Read more

0 0 Reacts 0 View 35,598 Comment 0

একজন নারী কিভাবে পুরুষের জীবন নষ্ট করে?

একজন নারী কিভাবে পুরুষের জীবন নষ্ট করে?

একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে...Read more

0 0 Reacts 0 View 50,091 Comment 0

ভালোবাসা তো এমনি হওয়া উচিত

ভালোবাসা তো এমনি হওয়া উচিত

স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন... যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মত মানুষের সাথে আর সংসার করতে...Read more

0 0 Reacts 1 View 52,452 Comment 0

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে কি চায়?

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে কি চায়?

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে এরচেয়ে বেশি কিছুই চায়না। বিশ্বাস করুন আর কিচ্ছু না। পুরুষ তার পছন্দের নারীর কাছে এরকম...Read more

0 0 Reacts 0 View 111,578 Comment 0

ভালোবাসলে কেন যত্নে রাখতে হয়?

ভালোবাসলে কেন যত্নে রাখতে হয়?

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো? গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না।যেখানে সম্মান মিলে না, আদর মিলে...Read more

0 0 Reacts 0 View 19,929 Comment 0

নারীর মন পাওয়া উপায় কি?

নারীর মন পাওয়া, সে একটু কঠিন বৈকি! কথায় আছে, নারীর মন স্বয়ং বিধাতাও বোঝে না! সেখানে পুরুষেরা বুঝে উঠবেন নারীর...Read more

0 0 Reacts 1 View 24,878 Comment 0

বাবার কাছে বিয়ের জন্য আবেদন পত্র লেখার উপায়

বাবার কাছে বিয়ের জন্য আবেদন পত্র লেখার উপায় নিচে দেওয়া হল। বরাবর, বাবা জান। বিষয়ঃ মা এর কাজে সাহায্য করার জন্য একটি মেয়ে...Read more

0 0 Reacts 14 View 18,383 Comment 0

ছেলেরা শ্যামলা মেয়ে পছন্দ করে নাকি ফর্সা মেয়ে পছন্দ করে?

ছেলেরা শ্যামলা মেয়ে পছন্দ করে নাকি ফর্সা মেয়ে পছন্দ করে?

মেয়েরা বেশি ফর্সা সুন্দর হলে ভাল্লাগেনা! ফর্সা মেয়েদের বেশি সাজগোছ করলে ভাল্লাগেনা, মেকাপ করলেও ভাল্লাগেনা! মেয়ে মানুষ শ্যামলাই সুন্দর! শ্যামলা মেয়েদের...Read more

0 0 Reacts 0 View 63,951 Comment 0

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করা উচিৎ না!

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করা উচিৎ না!

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না! কারণ, স্বপ্নে ভঙ্গের জ্বালা ভীষণ ভয়ঙ্কর, একটা...Read more

0 0 Reacts 0 View 89,590 Comment 0

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন তাই নিচে তুলে ধরা হল। ০১️) রাগ কমান:- দুইজন কখনো একসাথে রেগে যাবেন না। একজন রে'গে...Read more

0 0 Reacts 0 View 20,034 Comment 0