সুন্দর জীবন গড়তে কি ধরনের বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত?

সুন্দর জীবন গড়তে কি ধরনের বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত?

সুন্দর জীবন গড়তে যে বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত তাই নিচে উপস্থাপন করা হল। ✒ মানুষ বড় হয় খুব ধীরে, কিন্তু ভাঙে একদম হঠাৎ। আমাদের অনেক ভাঙনই আসে নিজের তৈরি কিছু ছোট ছোট অভ্যাসের কারণে। বাইরে থেকে কেউ টের পায় না, but ভিতরে ভিতরে এগুলো আমাদের আত্মবিশ্বাস, সম্পর্ক, সম্মান আর ভবিষ্যৎ! সবকিছুকে ক্ষতিগ্রস্ত করে। তাই কোন অভ্যাসগুলো প্রতিদিন আমাদের পিছিয়ে দিচ্ছে তা বোঝা খুব জরুরি। ✒ অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার অভ্যাস। কেউ কিছু বললেই নিজেকে প্রমাণ করতে যেসব মানুষ তাড়াহুড়ো করে ব্যাখ্যা দিতে শুরু করে, তারা অজান্তেই নিজের মূল্য ছোট করে। সবকিছু ব্যাখ্যা করে নিজেকে গ্রহণযোগ্য করার চেষ্টাই আসলে আত্মবিশ্বাসের অভাবের চিহ্ন। সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই সবার কাছে ব্যাখ্যা দেওয়ারও দরকার নেই। ✒ অন্যের ক্ষতির ওপর নিজের আনন্দ খোঁজা। এটা অনেকের মাঝেই থাকে, যদিও তারা প্রকাশ করে না। কিন্তু মনে মনে ভাবেন, ওরটা না হলে ভালোই হয়। এই অভ্যাস মানুষকে ভিতর থেকে তিক্ত করে, আর মনকে ছোট রাখে। অন্যের সাফল্যে সত্যিকারের খুশি হতে না পারলে নিজের সাফল্যও কখনো পূর্ণতা পায় না। ✒ নিজের সীমারেখা না ঠিক করা। অনেকেই না বলতে পারেন না। ফলে বন্ধু, পরিবার, সহকর্মী—সবাই তাদের ওপর নিজের সুবিধা আদায় করে নেয়। এতে একসময় বিরক্তি জন্মায়, সম্পর্ক নষ্ট হয়, আর মানসিক চাপ বাড়ে। নিজের সময়, নিজের শক্তি, নিজের মানসিক শান্তির ওপর সীমানা টানা অপরিহার্য। ✒ অতিরিক্ত অনুভূতিপ্রবণতা লুকাতে গিয়ে ভেতরে জমিয়ে রাখা। অনেকেই ভাবেন কথা বললে দুর্বল দেখাবে, তাই অনুভূতি চেপে রাখেন। কিন্তু চেপে রাখা অনুভূতি একসময় আচরণে রাগ, অবজ্ঞা, বা দূরত্ব হয়ে বের হয়। মানসিক ভারসাম্য রাখার জন্য নিজের অনুভূতি সঠিক সময়ে, সঠিকভাবে প্রকাশ করা শেখা দরকার। ✒ অপ্রয়োজনীয় প্রতিশোধের ইচ্ছে। কেউ অপমান করলেই মাথায় ঘুরতে থাকে। একদিন দেখিয়ে দেব। এই অভ্যাস মানুষকে শান্তির পথ থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রতিনিয়ত মানসিক যুদ্ধে ফেলে। প্রতিশোধ নয়, উপেক্ষাই অনেক বড় শক্তি। উপেক্ষা মানুষের মন পরিষ্কার রাখে, উন্নতির দিকে মনোযোগ বাড়ায়। ✒ নিজেকে অদৃষ্ট বা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া। সময়টা খারাপ, ভাগ্য সহায় না, হতেই তো চায় না! এমন ভাবনা মানুষকে বাস্তব চেষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। বাস্তবে খারাপ পরিস্থিতির পরিবর্তন শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে, কোনো অলৌকিক পরিবর্তন থেকে নয়। ✒ খারাপ অভ্যাস ভাঙা মানে পুরো জীবন পাল্টে ফেলা নয়। বরং প্রতিদিন একটু একটু করে নিজের প্রতি সচেতন হওয়া। আজ একটি আচরণ বদলাতে পারলে কাল আপনার পুরো মানসিকতা বদলে যাবে। আর সেই পরিবর্তনই আপনাকে সামনে এগিয়ে নেবে, যেদিকে আপনি যেতে চান। সুতরাং সুন্দর জীবন গড়তে এই ধরনের বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত।

0 0 Reacts 0 View 25,716 Comment 0
Profile Photo

কেন মানুষের জীবনে অর্থ বা টাকা এক অনিবার্য বাস্তবতা?

কেন মানুষের জীবনে অর্থ বা টাকা এক অনিবার্য বাস্তবতা?

মানুষের জীবনে অর্থ বা টাকা এক অনিবার্য বাস্তবতা। আমরা যতোই বলি টাকা সব কিছু নয়, বাস্তব জীবনে টাকার গুরুত্ব অস্বীকার...Read more

0 0 Reacts 0 View 58,393 Comment 0

ঠকে যাওয়ার পর আপনি বাঁচবেন কি নিয়ে?

ঠকে যাওয়ার পর আপনি বাঁচবেন কি নিয়ে?

ঠকে যাওয়ার পর কিংবা অসহ্যকর আঘাত পাওয়ার পর আপনি যদি বলেন আপনি বাঁচবেন কি নিয়ে? তাহলে আমি বলবো আপনি স্বপ্নে...Read more

0 0 Reacts 0 View 60,517 Comment 0

ব্যর্থতা কি লজ্জার বিষয়?

ব্যর্থতা কি লজ্জার বিষয়?

ব্যর্থতা কোনো লজ্জার বিষয় নয়। বরং লজ্জা হলো নিজের অক্ষমতাকে আড়াল করতে মিথ্যা গল্প বানানো। মানুষ ব্যর্থতাকে এত ভয় পায় যে,...Read more

0 0 Reacts 0 View 18,886 Comment 0

মানুষের জীবনে দীর্ঘশ্বাস এর নাম কি?

মানুষের জীবনে দীর্ঘশ্বাস এর নাম কি?

মানুষের জীবনে এক দীর্ঘশ্বাস এর নাম হলো আফসোস। হয়তো আজ আমাদের কাছে সময় কিংবা সুযোগের মূল্য ততটা মনে হয় না!...Read more

0 0 Reacts 0 View 20,584 Comment 0

নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার সময় এখনই!

জীবনে মাঝে মাঝে এমন একটা মুহূর্ত আসে, যখন নিজেকেই নিজের সবচেয়ে বড় প্রশ্ন মনে হয়। আমি পারব তো?🤔 আমি কি সত্যিই এতটা যোগ্য?🤔 মনে...Read more

0 0 Reacts 0 View 36,807 Comment 0

যে কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হয়?

যে কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হয়?

যে সব কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন তাই নিচে দেওয়া হল। ১. ভুল জমি বা ফ্লাট কেনা। দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে,...Read more

0 0 Reacts 8 View 9,908 Comment 0

কেন সফলতার পথে হাঁটবেন?

কেন সফলতার পথে হাঁটবেন?

সফলতার পথে হাঁটো। চেষ্টা আর পরিশ্রম দিয়ে গড়ো তোমার ভবিষ্যৎ। বিশ্বাস রাখো নিজের উপর, জয় তোমারই হবে। কঠিন সময়গুলোই তোমাকে...Read more

0 0 Reacts 0 View 25,881 Comment 0

মানুষ কেন আশা ছাড়ে না?

মানুষ কেন আশা ছাড়ে না?

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা...Read more

0 0 Reacts 1 View 111,028 Comment 0

যারা চাকুরী করেন তারা যেই কাজ গুলো কখনো করা উচিৎ না!

যারা চাকুরী করেন তারা যেই কাজ গুলো কখনো করা উচিৎ না!

যারা চাকুরী করেন তাদের যেই কাজ গুলো কখনো করা উচিৎ না তাই নিচে উপস্থাপন করা হল। ১. কখনো রাগের মাথায় জব...Read more

0 0 Reacts 1 View 111,524 Comment 0

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে সবসময় অনর্গল কথা বলতে পারা নয় বরং কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। এমন কোনো বিষয়ে নিজের...Read more

0 0 Reacts 0 View 18,191 Comment 0