জীবনে উঠে দাঁড়াতে হলে কি লাগে?

জীবনে উঠে দাঁড়াতে হলে কি লাগে?

জীবনে উঠে দাঁড়াতে হলে একটা ভরসা যোগ্য হাত লাগে। যেমনঃ- কারও দেওয়া ভরসা, কারও উৎসাহ, কারও বলা একটা সহজ কথা। জীবনের শুরুটা অনেক সময় ধার করা সাহসে চলে। কেউ পাশে দাঁড়ায়, কেউ বিশ্বাস রাখে, কেউ বলে— ❝চেষ্টা করো, তুমি পারবে।❞ সেই হাতটা আমাদের ভেঙে পড়া মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়তে দেয় না। তখন আমরা উঠে দাঁড়াই, হাঁটতে শিখি, সামনে তাকাতে শিখি। কিন্তু এই উঠে দাঁড়ানো মানেই যে আমরা বদলে গেছি, তা নয়। অনেক সময় আমরা আগের মতোই নরম থাকি, আগের মতোই বিশ্বাসী থাকি, আগের মতোই অপেক্ষায় থাকি। আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। এমন আঘাত, যা ভরসা ভেঙে দেয়, মুখোশ খুলে দেয়, মানুষ চিনিয়ে দেয়। যে আঘাত শেখায়, সব হাত সাহায্যের জন্য বাড়ে না, সব হাসি আপন নয়। এই আঘাতটা কষ্ট দেয়, ঘুম কেড়ে নেয়, মনটা ভারী করে তোলে। কিন্তু এই আঘাতই মানুষকে ভেতর থেকে শক্ত করে। তখন আর কেউ হাত না বাড়ালেও সমস্যা নেই! নিজের মেরুদণ্ডটাই যথেষ্ট হয়। উঠে দাঁড়ানো শেখায় কীভাবে বাঁচতে হয়, আর ঘুরে দাঁড়ানো শেখায় কার জন্য বাঁচতে হবে না। প্রথমটা নির্ভরতা শেখায়, দ্বিতীয়টা আত্মসম্মান। তাই জীবনে যারা আজ দৃঢ়, চুপচাপ, অটল। তারা কাউকে না কাউকে হারিয়েছে, কোনো না কোনো আঘাত বয়ে এনেছে। কারণ শক্ত মানুষ জন্মায় না, তৈরি হয়। আর সেই তৈরি হওয়ার কারখানার নামই আঘাত।

0 0 Reacts 0 View 19,016 Comment 0
Profile Photo

সফলতার ৫ গোপন রহস্য!

সফলতার ৫ গোপন রহস্য!

সফলতার ৫ গোপন রহস্য নিয়ে আসুন এবার আলোচনা করি। ১) লক্ষ্যে স্থির থাকা।সফল ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হলো, তাঁরা তাঁদের লক্ষ্যের প্রতি...Read more

0 0 Reacts 4 View 14,322 Comment 0

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। নিজের ওপর সন্দেহ করা বন্ধ করুন। ভয়...Read more

0 0 Reacts 0 View 20,982 Comment 0

নিজের মূল্যায়ন করবেন কিভাবে?

নিজের মূল্যায়ন করবেন কিভাবে?

নিজের মূল্যায়ন করবেন যেভাবে তাই নিচে তুলে ধরা হল। ১. মূল্যায়িত না হলে; দূরত্ব বজায় রাখুন। ২. আমন্ত্রণ না পেলে; যাবেন না। ৩....Read more

0 0 Reacts 0 View 19,731 Comment 0

ব্যক্তিত্ব উন্নত করার সহজ উপায় কি?

ব্যক্তিত্ব উন্নত করার সহজ উপায় কি?

ব্যক্তিত্ব উন্নত করার সহজ উপায়, যা আপনাকে সবার চেয়ে আলাদা করবে! ​০১. জীবনে যা-ই ঘটুক না কেন, সবসময় ইতিবাচক বা...Read more

0 0 Reacts 0 View 12,863 Comment 0

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি?

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি?

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বিশেষ গুণ বা কর্মকাণ্ড থাকে যা মানুষকে সহজেই তাদের প্রতি আকৃষ্ট করে। নিজের সাথে মিলিয়ে নিন এই কাজগুলো...Read more

0 0 Reacts 0 View 20,753 Comment 0

লক্ষ্য অর্জনে বয়স কি কোনো বাধা?

সামাজিক কারণে আমাদের মনে হতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করার জন্য তরুণ বয়সই উপযুক্ত সময়। বাস্তবতা হল, লক্ষ্য স্থির করা...Read more

0 0 Reacts 1 View 7,732 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা এবং দুশ্চিন্তা থাকে?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা এবং দুশ্চিন্তা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা এবং দুশ্চিন্তা থাকে এই নিয়ে নিচে তুলে ধরা হল। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে...Read more

0 0 Reacts 0 View 31,665 Comment 0

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে যেসব কথা গুলো কাজে লাগবে

জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে... ১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন...Read more

0 0 Reacts 1 View 45,836 Comment 0

কেন নিজের জন্য বাঁচবেন?

জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর...Read more

0 0 Reacts 0 View 15,522 Comment 0

কেন খারাপ সময় নিয়ে কখনও হতাশ হবেন না?

কেন খারাপ সময় নিয়ে কখনও হতাশ হবেন না?

লাইফের খারাপ সময়কে কখনোই অভিশাপ ভাবা উচিত নয়। কারণ লাইফে খারাপ সময় না আসলে, মানুষ চেনা যায় না। একটু খেয়াল করলে...Read more

0 0 Reacts 0 View 2,614 Comment 0