জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম কি?

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম কি?

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম নিচে উপস্থাপন করা হল। ০১) গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না, তা নষ্ট করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো—সবাই তোমার মঙ্গল চায় না। ০২) একাকীত্ব পথচলারই অংশ। একে ভয় না পেয়ে উপভোগ করো, এতে আত্মউন্নতির সুযোগ বেশি। ০৩) সবকিছুই ক্ষণস্থায়ী। জীবনে উত্থান-পতন আসবেই, তাই সবসময় বাস্তববাদী ও বিনয়ী থাকো। ০৪) প্রত্যেকেই ভেতরে ভেতরে কোনো না কোনো লড়াই করছে। যতটা সম্ভব সদয় হও, এতে তোমার কিছু কমবে না। ০৫) জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয়, তার মূল্যবোধও দেখো। কারণ, সে-ই হবে তোমার প্রতিচ্ছবি। ০৬) তোমার মানসিক শান্তি সবার আগে। এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হও প্রয়োজন। ০৭) সময়ের অভাব নেই, দরকার শুধু কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা ধরা দেবেই। ০৮) সবার জন্য সময় বরাদ্দ করো না। শুধু তাদের জন্য রাখো, যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয়। ০৯) যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ, তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কারও কাছে অপেক্ষা করার প্রয়োজন নেই। ১০) নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ববোধ। ১১) যারা তোমার জীবনের বোঝা হালকা করে, তাদের আঁকড়ে ধরো। এমন মানুষ খুবই বিরল। ১২) সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ টেনে নামাবে। তাই বন্ধু-বান্ধব বেছে নিও বুঝে। ১৩) মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। তাই যেকোনো মূল্যে এটি রক্ষা করো। ১৪) ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনিই আসবে। ১৫) তেমন কাউকে খুঁজে নিও, যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করবে। ১৬) পশ্চাতাপ নয়, জীবন থেকে শিক্ষা নাও। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও। ১৭) তোমার সঙ্গী এমন হওয়া উচিত, যে তোমাকে নিয়ে গর্বিত থাকে। ১৮) জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না। ১৯) ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু স্বপ্নের পথ থেকে সরে যেও না। ২০) কখনো কখনো কিছু সময়ের জন্য নিজেকে আড়ালে রাখতে হয়, আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য। ২১) অন্যদের সফলতা থেকে শেখো, কিন্তু তাদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুলো না। ২২) কাউকে কিছু আশা করা বন্ধ করো, তাহলেই মানসিক শান্তি পাবে। ২৩) সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখো। ২৪) অবিরাম চেষ্টা চালিয়ে যাও! সফলতা একদিন ধরা দেবে। ২৫) পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় কিছু নেই। ২৬) যেখানে তোমার মূল্য নেই, সেখানে বেশি ভাবার দরকার নেই। ২৭) যদি কেউ তোমাকে সাহায্য না করে, নিজেই নিজের পথ তৈরি করো। ২৮) নিজের উন্নতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করো। ২৯) সত্যিকারের আলোচনায় ভুল বোঝাবুঝি থাকার কথা নয়। ৩০) আগামীকাল করব, মানেই দেরি করা। আজই শুরু করো। ৩১) আগের মতো থাকার প্রয়োজন নেই, বরং প্রতিদিন আরও ভালো হও। ৩২) অনেক সময় ধৈর্য ধরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ৩৩) সবাই তোমার জীবনকে বুঝবে না, সেটাই স্বাভাবিক। ৩৪) নিজেকে সারিয়ে তুলো, যাতে অতীত তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারে। ৩৫) বন্ধু সংখ্যা কম হলেও চলবে, তবে তারা যেন সত্যিকার অর্থেই শুভাকাঙ্ক্ষী হয়। ৩৬) যারা সাময়িকভাবে আসে, তাদের স্থায়ীভাবে বিদায় জানাও। ৩৭) মানুষ আসবে-যাবে, কিন্তু তুমি যেন নিজে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো। ৩৮) নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইলে মাঝে মাঝে হারিয়ে যাও। ৩৯) যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তো তারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না। ৪০) নিজের উন্নতিতে মনোযোগ দাও, অন্যদের প্রমাণ করার কিছু নেই। ৪১) কখনোই সেই জায়গায় ফিরে যেও না, যা একসময় তোমাকে ভেঙে ঘুড়িয়ে দিয়েছিল। সামনে এগিয়ে যাও, কারন তোমার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি!!🙂

View 20,335 | Like () | Comments (0)
Profile Photo

১৮-৩০ বয়সে সবাই কিরকম ভুল করে?

১৮-৩০ বয়সে সবাই কিরকম ভুল করে?

১৮-৩০ বয়সে সবাই যে ৭ টি ভুল করে তাই নিচে তুলে ধরা হল। ০১) সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে।...Read more

View 26,159 | Like () | Comments (0)

লক্ষ্য অর্জনে বয়স কি কোনো বাধা?

সামাজিক কারণে আমাদের মনে হতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করার জন্য তরুণ বয়সই উপযুক্ত সময়। বাস্তবতা হল, লক্ষ্য স্থির করা...Read more

View 7,721 | Like () | Comments (0)

আপনি কি জানেন আপনার আশে পাশের মানুষ কি চায়?

আপনি কি জানেন আপনার আশে পাশের মানুষ কি চায়?

আপনার আশে পাশের মানুষ কি চায় তাই নিচে তুলে ধরা হল। ✒ তারা চায় আপনি সবকিছুতে পিছিয়ে থাকুন এবং সাহায্যের জন্য...Read more

View 26,124 | Like () | Comments (0)

সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই!

সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই!

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য...Read more

View 90,841 | Like () | Comments (0)

ক্যারিয়ার শুরু করার আগে নিজেকে এই ৫টি প্রশ্ন করুন?

অনেকেই পড়াশোনা শেষ করেই চাকরি খোঁজা শুরু করেন। কিন্তু নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে ভালো সুযোগ পেলেও দীর্ঘমেয়াদে...Read more

View 19,332 | Like () | Comments (0)

চাপ কমানোর উপায় কি?

চাপ কমানোর উপায় কি?

সব কাজ একা করার চেষ্টা করলে শুরুতে মনে হতে পারে আপনি সবকিছু ঠিকভাবে সামলাচ্ছেন। কিন্তু কিছুদিন পরই বোঝা যায়, শরীর...Read more

View 24,704 | Like () | Comments (0)

সব জায়গায় ক্ষমতা দেখাতে নেই কেন?

সব জায়গায় ক্ষমতা দেখাতে নেই কেন?

বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিলো। এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো! সিংহ যতোটা না...Read more

View 25,549 | Like () | Comments (0)

ছাত্র জীবনেই যে ৪টি কাজ করা উচিৎ!

ছাত্র জীবনেই যে ৪টি কাজ করা উচিৎ তাই নিচে দেওয়া হল। ✪ পাসপোর্ট যাদের নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি...Read more

View 62,571 | Like () | Comments (0)

কিভাবে ধীরে ধীরে আপনিও একজন পলিম্যাথ হয়ে উঠবেন?

এই সময়ে আপনার উচিত একজন পলিম্যাথ হওয়া। লিওনার্দো দা ভিঞ্চি, একাধারে চিত্রশিল্পী, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, দার্শনিক, সব একসাথে। ইলন মাস্ক, রকেট ইঞ্জিনিয়ারিং বোঝেন,...Read more

View 25,920 | Like () | Comments (0)

বড় লক্ষ্য ঠিক করুন, কিন্তু সাফল্য আনুন ছোট ছোট পদক্ষেপে!

বড় লক্ষ্য ঠিক করুন, কিন্তু সাফল্য আনুন ছোট ছোট পদক্ষেপে!

অনেকে মনে করে, বড় কিছু করতে গেলে একদিনেই বড় কাজ করতে হবে। আসলে সত্যটা ঠিক উল্টো। জীবনের সবচেয়ে বড় সাফল্যও...Read more

View 26,042 | Like () | Comments (0)