নিজের মূল্য কিভাবে নিজেই তৈরি করবেন?

নিজের মূল্য কিভাবে নিজেই তৈরি করবেন?

নিজের মূল্য নিজেই তৈরি করুন। আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে, জীবনেও এই কথা কারও সামনে মুখ ফুটে বলবেন না। বলবেন বিরিয়ানি ভালো লাগে, মোগলাই কাবাব ভালো লাগে। আস্ত খাসির রোস্ট, রেজালা আমার প্রিয় খাবার। কারণ আপনি যদি জানিয়ে দেন, আপনি সহজে খুশি হন। অল্পতেই আপনি তৃপ্তি অনুভব করেন, আপনাকে খুশী করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই! তাহলে মানুষ আপনাকে সহজেই মাপার সাহস পেয়ে যাবে। এই সমাজে সহজ চাহিদার মানুষকে কদর করা হয় না। বরং ভাবা হয়, এ তো সামান্যতেই খুশি, এতেই ওর দিন চলে যাবে। ওরে না দিলেও মুখ ফুটে চাইবেনা। কম পড়লেও অভিযোগ করবেনা। তার তো চাওয়ারই নাই কিছু! তাকে বেশিকিছু দিতেও হয়না। তবে কোনোদিন যদি আপনি মুখ ফুটে বলে ফেলেন, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে , অনেক দিন হলো খাই না। কিংবা আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, কখনো নেই না এবার দেয়া যাবে? তখনই মানুষগুলো বলতে শুরু করবে, এই তোমার এত অভিযোগ কেন? তুমি এতো আবদার করতেছো কেন, তোমার চাহিদা বেড়ে গেছে, হ্যানতেন ইত্যাদি। আপনার প্রতি থাকা সবধরনের সম্মান যেন এক মুহূর্তেই বিলীন হয়ে যাবে তাদের। তারা ভুলে যাবে, আপনি কতদিন নীরবে সহ্য করেছেন, কতবার নিজের চাওয়াকে চেপে রেখেছেন, নিজের প্রয়োজন। নিজের কত শখকে কুরবানী করেছেন শুধু সম্পর্কটা টিকিয়ে রাখতে, একটু শান্তি বজায় রাখতে। যত বেশি low maintenance ভাব ধরবেন, তত বেশি মানুষ ধরে নেবে, আপনাকে নিয়ে ভাবার কিছু নেই। এমনকি আপনি যদি একদিন নিজের ভালো লাগার কিছুও চান, সেটাও লাগবে দাবি, চাপ, বা বিরক্তি। তাই নিজেকে এমনভাবে ছোট করে তুলে ধরবেন না। যেন আপনি কিছুই চান না, আপনার কিছুই লাগেনা। আপনার অনুভবের দাম আছে। আপনার চাহিদারও মূল্য আছে। আপনার শখের গুরুত্ব আছে। আর যিনি সত্যিই আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে পান্তা ভাতে খুশি দেখলেও, আপনার জন্য বিরিয়ানি আনতে দ্বিধা করবেন না। আপনার মূল্য নিজেই তৈরি করুন, সহজে পাওয়া যায়। এই তকমা যেন আপনার পরিচয় না হয়।

0 0 Reacts 0 View 20,488 Comment 0
Profile Photo

একটি শান্তিময় জীবন যাপন করার উপায়!

একটি শান্তিময় জীবন যাপন করার উপায়!

একটি শান্তিময় জীবন যাপন করার উপায় নিচে তুলে ধরা হল। ০১. যারা বারবার আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরত্ব...Read more

0 0 Reacts 1 View 11,874 Comment 0

কেন নিজেকে নিজেই বাঁচাতে হবে?

কেন নিজেকে নিজেই বাঁচাতে হবে?

এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না। কেউ আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়ানোর...Read more

0 0 Reacts 0 View 19,120 Comment 0

নিজেকে বোঝানো কি কঠিন?

নিজেকে বোঝানো কি কঠিন?

নিজেকে বোঝানো এতটাও কঠিন নয়। সহজ। এক কাপ রঙ চা বানানো মত সহজ। জীবনটা আসলে তোমার একান্ত ব্যাক্তিগত, জীবনের পথটাও...Read more

0 0 Reacts 0 View 47,467 Comment 0

লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য করার কৌশল কি?

লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য করার কৌশল কি?

লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য করার কৌশল নিচে তুলে ধরা হল। মানুষের জীবন লক্ষ্যের ওপর দাঁড়িয়ে থাকে। যার কোনো...Read more

0 0 Reacts 0 View 19,896 Comment 0

সহজে সফল হওয়ার উপায় কি?

সহজে সফল হওয়ার উপায় আছে বলে আমার জানা নেই। তবে কি সফল ব্যক্তির সফল হওয়ার গল্প নিচে তুলে ধরা হল। ➜...Read more

0 0 Reacts 0 View 7,641 Comment 1

বিয়ে করতে যাওয়া এক বাবা তার পুত্রকে দেওয়া উপদেশ!

বিয়ে করতে যাওয়া এক বাবা তার পুত্রকে দেওয়া উপদেশ!

বিয়ে করতে যাওয়া এক বাবা তার পুত্রকে দেওয়া উপদেশ গুলো হল। ১। নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে...Read more

0 0 Reacts 1 View 93,787 Comment 0

পাতার পতন কি এক ধরনের নীরব শিক্ষা?

পাতার পতন কি এক ধরনের নীরব শিক্ষা?

পাতার পতন এক ধরনের নীরব শিক্ষা! তা হলো, যে যেতে চায়, তাকে যেতে দিতে জানতে হয়, তাহলেই থাকতে চাওয়া জিনিসগুলো...Read more

0 0 Reacts 0 View 19,806 Comment 0

জীবনে সুখী হতে চাইলে কোন ৭টি বিষয়ের সাথে ভুলেও আপস করবেন না?

জীবনে সুখী হতে চাইলে যে ৭টি বিষয়ের সাথে ভুলেও আপস  করবেন না তাই নিচে তুলে ধরা হল।

১. নিজের আত্মসম্মান বা...Read more

1 0 Reacts 1 View 178 Comment 0

মধ্যেবিত্ত পরিবারের বেকার ছেলের জীবন কাহিনি

মধ্যেবিত্ত পরিবারের বেকার ছেলেটা প্রতিদিনই চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছেনা। প্রতিদিনই বাসার সবার কথা শুনতে হয় চাকরি কেন হচ্ছে...Read more

0 0 Reacts 6 View 17,872 Comment 0

কালো মেয়েদের কি বলে ডাকে?

কালো মেয়েদের কি বলে ডাকে?

কালো মেয়েদের কি বলে ডাকে!♥️? আপনি হয়তো বলবেন মায়াবতী। মায়াবতী বললেও রুপবতী কিন্তু বলেনা। খেয়াল করে দেখুন মায়াবতী বলা হলেও তা...Read more

0 0 Reacts 1 View 96,256 Comment 0