অনেক সময়ই আমরা নিজেকে মূল্যায়ন করতে বসে পড়ি। আর মনে মনে বলতে থাকি, এর সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হত, ওকে জীবনে এনে ভুলই হয়েছে, তাকে ভালোবাসাটাই ছিলো আমার চরম ভুল, ওর জন্য জীবনে অনেক সময় নষ্ট হয়ে গেছে আরো কত কি। কিন্তু জানেন কি! আমাদের প্রত্যেকের জীবনে একটা খোলা দরজা থাকে। এই দরজা দিয়েই চলে আসে এমন কিছু মানুষ। যা আপনি চাইলেও দরজাটা কখনোই বন্ধ করতে পারবেন না। জীবনের ঠিক আর ভুলের এই একটাই দরজা। কে সঠিক আর আর কে সঠিক নয় সেটা চিনতে গেলে দরজাটা খোলা রাখতেই হবে। জীবনে কেউ আপনাকে ঠকাবে, কেউ কাঁদাবে, কেউ আঘাত করবে, আবার ভালোও বাসবে কেউ কেউ। তার মধ্যে দিয়েই জীবন চলবে তার নিয়মে। সত্যি বলতে জীবনের ওই দরজাটা খোলা থাকে বলেই আমাদের এত অভিজ্ঞতা হয়। আর এই অভিজ্ঞতা'ই মানুষকে বাস্তবতা শেখায়। 👉 মনে রাখবেন... আপনি আগুনে হাত দিলেই হাতটা পুড়ে। কারণ আপনি তখন আগুনের ব্যবহার সম্পর্কে জানতেন না। যেদিন বুঝলেন আগুনে হাত দিলে হাত পুড়ে যায় সেদিন আগুন ব্যবহার করতে শিখে যাবেন। তখন সাবধানের সাথেই কাজ করবেন। তার মানে এই নয় যে আপনি আর আগুন ব্যবহার করবেন না। জীবনের মূল্যায়ন করুন তবে জীবনের দরজা বন্ধ করে নয়, বরং Always Open রেখে। কারণ ওই দরজা দিয়েই লাইফে ভালো মানুষগুলোও আসে। আর খারাপ কিছু হলে সেই অভিজ্ঞতাই আপনাকে শেখাবে। জানবেন জীবনে শেখার কোনো শেষ নেই, আর আমরা সারা জীবন ধরেই কিছু না কিছু শিখি।
Bangla Motivation
Public . 25-Mar-2026অভিজ্ঞতা কি মানুষকে বাস্তবতা শেখায়?