মানুষের সত্যিকারের আশ্রয় কোথাও থাকে?

মানুষের সত্যিকারের আশ্রয় কোথাও থাকে?

মানুষের সত্যিকারের আশ্রয় যদি কোথাও থাকে, তাহলে সেটা শুধু আল্লাহর কাছেই। এই দুনিয়ায় আমরা অনেকের উপর ভরসা করি কখনো বন্ধু, কখনো প্রিয় মানুষ, কখনো নিজের পরিবার। আমরা ভাবি, এরা কখনো ছেড়ে যাবে না, সবসময় পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন... সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। যাকে সবচেয়ে আপন মনে হয়েছিল, একসময় সেই মানুষটাও দূরে সরে যায়। যার উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, সে-ই হয়তো একদিন সেই ভরসাটা ভেঙে দেয়।তখন বুঝতে পারি মানুষ আসলে কারো স্থায়ী আশ্রয় নয়। কিন্তু একজন আছেন, যিনি কখনো বদলান না, যিনি কখনো কাউকে ছেড়ে যান না, যিনি সবসময় শুনেন, বোঝেন, আর দেখেন তিনি হলেন আল্লাহ। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, সব পথ যখন অন্ধকার হয়ে যায়, সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, ঠিক তখনই আল্লাহ দরজা খোলা থাকে। আপনি যদি ভেঙে পড়েন, তিনি আপনাকে শক্তি দেন। আপনি যদি কাঁদেন, তিনি আপনার কান্না শুনেন। আপনি যদি একা হয়ে যান, তিনি আপনার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে থাকেন। তাই মানুষের উপর অতিরিক্ত নির্ভর না করে, আল্লাহর উপর ভরসা রাখতে শিখুন। কারণ মানুষ একদিন না একদিন ছেড়ে যাবেই, কিন্তু আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। তিনি-ই আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়, একমাত্র সত্যিকারের ভরসা, একমাত্র স্থায়ী ঠিকানা। #আল্লাহ #ভরসা #বিশ্বাস #ইসলামিক_কথা #জীবনের_সত্য #আত্মশান্তি

0 0 Reacts 0 View 22,089 Comment 0
Profile Photo

যে দুআ পড়লে গোনাহ মাফের হয়!

যে দুআ পড়লে গোনাহ মাফের হয়!

গোনাহ মাফের দুআ হল:- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ❝যে ব্যক্তি এই দুআটি পড়বে, আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে...Read more

0 0 Reacts 1 View 29,312 Comment 0

ভালো খেজুর চিনিবার উপায়

ভালো খেজুর চিনিবার উপায়

ভালো খেজুর চিনিবার উপায় নিচে দেওয়া হল। ➤ শক্ত খেজুর কিনবেন না। আবার অতিরিক্ত নরম খেজুর কেনাও অনুচিত। হাত দিয়ে পরীক্ষা...Read more

0 0 Reacts 2 View 90,462 Comment 0

আয়াতুল কুরসী সম্পর্কে কিছু অজানা তথ্য

যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? এ বিষয়ে প্রবাসীর দিগন্ত পাঠাকদের জন্য হাদিসের...Read more

0 0 Reacts 1 View 54,864 Comment 0

তোমার রিযিক তোমাকে কিভাবে খুঁজে নেবে?

তোমার রিযিক তোমাকে কিভাবে খুঁজে নেবে?

তোমার রিযিক তোমাকে খুঁজে নেবে, যেমন মৃত্যু খুঁজে নেয়। অনেকেই ভাবি, রিযিকের জন্য দৌড়াচ্ছি, তবুও কিছুই হচ্ছে না! কিন্তু ইসলাম আমাদের শেখায়,...Read more

0 0 Reacts 0 View 62,453 Comment 0

সবকিছুই কি নিয়তের ওপর নির্ভর করে?

সবকিছুই কি নিয়তের ওপর নির্ভর করে?

সবকিছুই নিয়তের ওপর নির্ভর করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ❝সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য সে-ই...Read more

0 0 Reacts 0 View 62,585 Comment 0

কবর পর্যন্ত কে যাবে তোমার সঙ্গে?

কবর পর্যন্ত কে যাবে তোমার সঙ্গে?

আমরা দুনিয়ায় যাদেরকে ঘিরে জীবন কাটাই! পরিবার, অর্থ, সম্পদ। তারা কবরের মাটি পর্যন্তও যায় না। কিন্তু কিছু একটা যায় এবং সেটাই...Read more

0 0 Reacts 0 View 62,594 Comment 0

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম!

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম..! একই বৃষ্টির পানি কোথাও ফুল ফুটিয়ে তোলে, আবার কোথাও কাদার সৃষ্টি করে। দোষ বৃষ্টির নয় সবকিছু নির্ভর করে...Read more

0 0 Reacts 0 View 12,333 Comment 0

শয়তান ঈদের দিন রোজা রাখে।

শয়তান ঈদের দিন রোজা রাখে।

কিছু মানুষের মুখে এটিকে হাদীস হিসেবে বলতে শোনা যায়। কিন্তু এটা কোনো হাদীসও নয়, কোনো হাদীসের ভাষ্যও নয়। ঈদের দিন...Read more

0 0 Reacts 2 View 10,031 Comment 0

রোজার আরবি বাংলা অর্থ সহ

রোজার আরবি বাংলা অর্থ সহ

রোজার আরবি বাংলা অর্থ সহ দেওয়া হল। রোজার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ...Read more

0 0 Reacts 2 View 11,501 Comment 0

ডিপ্রেশন বা হতাশা কাটানোর কার্যকর আমল কি?

ডিপ্রেশন বা হতাশা কাটানোর কার্যকর আমল কি?

ডিপ্রেশন বা হতাশা কাটানোর ৬ টি কার্যকর আমল হল। ১. একটানা ১৫-২০ মিনিট কুরআন তিলাওয়াত করা। শর্ত হলো তিলাওয়াত বিশুদ্ধ...Read more

0 0 Reacts 0 View 56,733 Comment 0