কেন সব ভালো কাজের ফল সঙ্গে সঙ্গে হাতে এসে ধরা দেয় না?

সব ভালো কাজের ফল সঙ্গে সঙ্গে হাতে এসে ধরা দেয় না। আপনি কাউকে মন থেকে ভালো রাখলেন, পাশে দাঁড়ালেন, নিজের সময় দিলেন, অথচ প্রয়োজনের সময় সেই মানুষটাকেই হয়তো পাশে পেলেন না। তখন মনে হয়, এত কিছু করে লাভটা কী হলো? আসলে লাভ ক্ষতির হিসাব দিয়ে কিছু সম্পর্ক বা ভালো কাজকে মাপা যায় না। আপনি কারও জন্য ভালো কিছু করেছেন, সেটার মূল্য সে বুঝল কি না, সেটা তার ব্যাপার। আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা কিংবা আপনার সাহায্য তার আচরণ দিয়ে ছোট হয়ে যায় না। বরং আপনি কেমন মানুষ, সেটা প্রকাশ পায় আপনি অন্যের সঙ্গে কেমন আচরণ করেন তার মধ্যেই। তাই কে কতটুকু ফিরিয়ে দিল, কে মনে রাখল আর কে ভুলে গেল, এসব হিসাব একটু কম করুন। সবকিছুর প্রতিদান মানুষের কাছ থেকে পাওয়ার আশা করলে একসময় নিজের ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। ভালো মানুষ হওয়ার জন্য সবসময় ভালোবাসার বদলে ভালোবাসা পেতে হবে, এমন কোনো নিয়ম নেই। মনটা ভালো রাখুন। যতটুকু পারেন, ভালো থাকুন এবং ভালো রাখুন। কারণ পৃথিবীতে ভালো মানুষের প্রয়োজন কখনো ফুরায় না। 🤍

View 3 | Like () | Comments (0)
Profile Photo

কেন নিজের জায়গায় সৎ থাকতে হবে?

সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটা নষ্ট করার কোনো মানে নেই। তুমি নিজের কাছে ঠিক আছো কি না, সেটাই আগে...Read more

View 6 | Like () | Comments (0)