নিজেকে ছোটলোক প্রমাণ করতে চাইলে এই কাজগুলো করুন 👇
- কারও রুমে ঢোকার আগে নক করার দরকার মনে করবেন না।
- পাশের মানুষ ফোন ব্যবহার করলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন।
- কেউ কল না ধরলে পরপর ৪/৫ বার কল দিতে থাকুন।
- অন্যের জিনিস ব্যবহার করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবেন না।
- কারও ব্যক্তিগত নোটবুক, ডায়েরি বা জিনিসপত্র কৌতূহলবশত খুলে দেখুন।
- কারও বিয়ে, সম্পর্ক, সন্তান নেওয়া কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন করুন, যেগুলোর উত্তর দেওয়ার কোনো বাধ্যবাধকতা তার নেই।
- কারও বাসায় দাওয়াত খেতে গিয়ে খাবারের মন্দ রিভিউ দিতে শুরু করুন।
- সুযোগ পেলেই নিজের টাকা, পড়াশোনা, চাকরি, পরিচিতি কিংবা সাফল্য জাহির করুন।
- কেউ না চাইতেই তার জীবন কীভাবে চালানো উচিত সে বিষয়ে পরামর্শ দিতে শুরু করুন।
- কারও শরীর, ওজন, চেহারা বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এমন মন্তব্য করুন, যেটা শুনে সে অস্বস্তিতে পড়ে।
সুতরাং নিজেকে ছোটলোক প্রমাণ করতে এই কাজগুলো করুন।