বড় লোক হওয়ার কোনো শর্টকাট নাই। এই কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। তোমাকে পরিশ্রম করতেই হবে। আজকে না করলে কালকে, কালকে না করলে পাঁচ বছর পরে। কিন্তু করতে তোমাকে হবেই।
কেউ যদি তোমাকে বলে এক মাসে লাখ টাকা ইনকাম করিয়ে দেবে, তাহলে তুমি নিশ্চিত থাকো, তুমি ধরা খাবা। এখানে কোনো সন্দেহ নাই। যে মানুষ সত্যি এক মাসে লাখ টাকা কামানোর রাস্তা জানে, সে তোমার কাছে সেই রাস্তা বেচতে আসবে না। সে নিজেই সেটা করবে। তোমাকে স্বপ্ন দেখানোটাই তার আসল বিজনেস, আর তোমার টাকাটাই তার ইনকাম।
তুমি যাদের আজকে গাড়ি-বাড়ি দেখে হিংসা করো, খোঁজ নিয়ে দেখো তারা দশ বছর আগে কী করতো। বেশিরভাগই তখন তোমার মতোই ছিল, কেউ চিনতো না, টাকা ছিল না। পার্থক্য একটাই, তারা কাজটা ছাড়ে নাই। তুমি শুধু তাদের রেজাল্টটা দেখছো, এর পেছনের সময়টা দেখছো না।
তাই শর্টকাট খোঁজা বন্ধ করো। একটা স্কিল শেখো, সেটা নিয়ে প্রতিদিন কাজ করো, ধৈর্য রাখো। প্রথম ছয় মাস হয়তো কিছুই আসবে না। এক বছর পরে হয়তো অল্প কিছু আসবে। কিন্তু যেটা আসবে, সেটা তোমার নিজের, কেউ কেড়ে নিতে পারবে না।
পরিশ্রমের কোনো বিকল্প নাই। যে আজকে কষ্ট করতে রাজি, কালকে সে-ই হাসবে, ইন শা আল্লাহ।