পৃথিবীতে সব ধরনের অভ্যাসের চাইতে সবচেয়ে মারাত্মক হচ্ছে কারো সাথে কথা বলার অভ্যাস! এই অভ্যাসটা দু'একদিনে হয় না। নিয়ম করে, রোজ একটু একটু করে কথা হয়, তারপর আস্তে আস্তে মায়া জন্মায়, আর মায়া জন্মাতে জন্মাতে যখন তা নেশায় পরিণত হয়, ঠিক তখনই তা কেবল অভ্যাসে রূপ নেয়। এই যে কারো সাথে কথা বলার যে অভ্যেস আপনার অজান্তেই সৃষ্টি হয়, আপনার ভালো থাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলবেন তখন! কথা হওয়ার মুহূর্তে হঠাৎ কথা না হওয়া, আপনাকে আরও চরম ডিপ্রেশনে ফেলে দিবে! নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কোনোকিছু ভালো লাগবে না, হুটহাট মন খারাপ হবে। তার মানে এই নয়, কারো সাথে কথা বলাটা বাজে অভ্যেস। বরং কারো প্রতি নির্ভরশীলতার মাত্রা স্বাভাবিক রাখা, কমিয়ে আনার চেষ্টা করা। কারো সাথে কথা বলতে ভালো লাগতেই পারে, কিন্তু তাই বলে যদি সেটা আপনার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়, তবে আপনার আর কস্মিনকালেও ভালো থাকাটা হয়ে ওঠবে না! কথায় মায়া বাড়ে, আর মায়ায় লেপ্টে থাকে যন্ত্রণা, একাকিত্ব, বিষাদ! যদি মনে হয়, কারো প্রতি একতরফা ভাবে আপনি ডুবে যাচ্ছেন, তবে নিজেকে থামান। নিজেকে ততটুকুই নিয়ন্ত্রণে রাখুন, যতটুকু নিয়ন্ত্রণে রাখলে হুট করে কথা বলা বন্ধ হয়ে গেলেও অন্তত নিজেকে নিঃস্ব মনে না হয়।
Teiptomoy Shuk
Public . 06-Dec-2023পৃথিবীতে সব ধরনের অভ্যাসের চাইতে সবচেয়ে মারাত্মক অভ্যাস কি?
1
0
0
Reacts
1
View
10,169
Comment
0