রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়

রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো... এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো, 'তুমি খুব ভালভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যেন একটি পেরেক ঠুকলে পরবর্তিতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও তখনও তার মনে ঠিক এমন একটা আচড় থেকে যায়। তাই নিজের রাগতে নিয়ন্ত্রন করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।

0 0 Reacts 1 View 84,678 Comment 0
Profile Photo

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া!

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া!

বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া! আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ ০১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের...Read more

0 0 Reacts 1 View 25,530 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই...Read more

0 0 Reacts 0 View 22,572 Comment 0

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা

প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা নিন্মে তুলে ধরা হল। ১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে...Read more

0 0 Reacts 0 View 67,138 Comment 0

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

কেন নিজের উপর বিশ্বাস করতে হবে?

আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। নিজের ওপর সন্দেহ করা বন্ধ করুন। ভয়...Read more

0 0 Reacts 0 View 20,983 Comment 0

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার কি?

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার কি?

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন...Read more

0 0 Reacts 2 View 95,773 Comment 0

কেন প্রত্যেকের জীবনে ছোটখাটো আঘাতের সত্যিই খুব দরকার আছে?

কেন প্রত্যেকের জীবনে ছোটখাটো আঘাতের সত্যিই খুব দরকার আছে?

প্রত্যেকের জীবনে ছোটখাটো আঘাতের সত্যিই খুব দরকার আছে। যখন কারো উপর দিয়ে ঝড় বয়ে যায় তার দুর্বল দিক গুলো ভেঙ্গে...Read more

0 0 Reacts 0 View 20,044 Comment 0

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের চিন্তা কেন শেষ হয় না?

মানুষের ১৬ বছরে চিন্তা শুরু হয় তবে ৬১ বছরেও সে চিন্তা শেষ হয় না। মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই...Read more

0 0 Reacts 3 View 96,554 Comment 0

সুন্দর ভাবে বেঁচে থাকার কিছু টিপস।

সুন্দর ভাবে বেঁচে থাকার কিছু টিপস।

সুন্দর ভাবে বেঁচে থাকার কিছু টিপস নিচে তুলে ধরা হল। ০১) রাগ তোমার এক নম্বর শত্রু, এটাকে আসতে দাও এবং যেতে...Read more

0 0 Reacts 0 View 30,453 Comment 0

জীবনের এই পথচলা, বড়ই অদ্ভুত!

জীবনের এই পথচলা, বড়ই অদ্ভুত!

ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আমাদের অবস্থান মাত্র কিছু দিনের! কেউ ৬০, কেউ ৭০, কেউবা তারও কম বা বেশি! তবে একদিন সবাইকেই...Read more

0 0 Reacts 0 View 62,011 Comment 0

কেন Facebook থেকে দূরে থাকবেন?

একটা জিনিস লক্ষ্য করেছেন? Facebook-এ ১০-১৫ মিনিট থাকলেই কেন জানি একটা অদ্ভুত depression চলে আসে। মনে হয়, জীবনে অনেক পিছিয়ে গেছি। কেউ...Read more

0 0 Reacts 0 View 229 Comment 0