ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত এবং প্রতিটা ছেলে মানুষ একজন হিরো।? ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতোও কেউ জুটে না। ১৮ বছরে ক্লাস মেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। ২০ বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই ৫ বছরের সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। ২২ বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর বাচ্চা ছেলে। ২৪ বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত হতাশ গস্ত যাই হোক না কেন,যে ছেলেটার নিজেরই চালচুলা নেই তাঁকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না। তাকেও দায়িত্ব নিতে হবে, সংসার, বউ, বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয়, স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে ছেলে কি করে? অনার্স- মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন দিলেও,ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি! বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিন গুলোতে প্রফেসর লেকচারে বলতেন... রিযিক আল্লাহ'র হাতে! এটা নিয়ে দুঃচিন্তা করবে না, অথচ, তিনি ও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাইবোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা-বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায় ছেলেটার খেয়াল থাকে না। এতোদিন পরে একটু সচ্ছল! সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে, এই বুইড়া ব্যাটা সম্পদ লোভী আবার অল্প বয়স্ক মাইয়া ও খুঁজে! বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা! কিংবা সন্তানের শহরের স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেসে থাকে, হয়তো পরিবার থেকে চাকরিস্হল অনেক দুরে। কাজের বুয়ার রান্না, একাকী বিষন্নতা আর কোন জেলা/ উপজেলায় সারা মাসের জার্নি করতে করতে কখন যে,একাধিক অসুখ বাঁধে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোট বেলার সপ্ন শুরু, সংগ্রামের, যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবু্ও এই সমাজ বলে আহ! ছেলেরা কত স্বাধীন এতো কিছু করার পরও মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না। চোর চুরি করে তার পরিবারে সুখি করার আশায়। তার পরিবারের কাছে সে একজন হিরো। পুরুষ দূর্নীতি করে তার ভালোবাসার মানুষদের ভালো রাখতে। দিনশেষে দূর্নাম ছাড়া তার কিছুই থাকে না, কিচ্ছু না! বিঃদ্রঃ এই লেখা টা সব ছেলেদের জন্য প্রযোজ্য নয়।

0 0 Reacts 0 View 98,940 Comment 0
Profile Photo

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না। এরা উদারতাকে আপনার দুর্বলতা ভেবে নেয়। উদারতা দেখাতে এদের সাথে আপনি যতই সহনশীল...Read more

0 0 Reacts 0 View 33,712 Comment 0

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই,...Read more

0 0 Reacts 0 View 120,276 Comment 0

পকেট যত গরম, সমাজ তত নরম!

পকেট যত গরম, সমাজ তত নরম!

পকেট যত গরম, সমাজ তত নরম! এটা শুধু একটা বাক্য না, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। তুমি যত বড় মনের...Read more

0 0 Reacts 0 View 67,239 Comment 0

তারা আপনাকে নিয়ে খেলছে!

তারা আপনাকে নিয়ে খেলছে!

আপনার চারপাশের অনেক কিছুই আসলে বিজনেস আর মার্কেটিং কন্ট্রোল করছে। তারা আপনাকে জোর করে কিছু করায় না। বরং এমন একটা পরিবেশ তৈরি...Read more

0 0 Reacts 0 View 6,945 Comment 0

পৃথিবীতে কেন নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়?

পৃথিবীতে কেন নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়?

পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মি'টি'য়ে দেয় না। এটাই বাস্তবতা। জীবনে যত কাছের মানুষই হোক...Read more

0 0 Reacts 0 View 59,809 Comment 0

জীবনে কেন কাউকে পরোয়া করো না?

জীবনে কেন কাউকে পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার...Read more

0 0 Reacts 2 View 116,598 Comment 0

মানুষ কেন মানুষকে ঠকায়!

মানুষ কেন মানুষকে ঠকায়!

কাউকে ঠকিয়ে আপনি হয়ত অনেক খুশি হচ্ছেন, মজা পাচ্ছেন।বিষয়টাকে উপভোগ করছেন। আবার কারো সাথে প্রতারণা করে হয়তো নিজেকে বড় মনে করছেন। কিন্তু...Read more

0 0 Reacts 0 View 116,221 Comment 0

টাকা আয় করা কেন জরুরি?

টাকা আয় করা জরুরি। কারণ পৃথিবী চরিত্রের চেয়ে অবস্থানকে বেশি মূল্য দেয়। মানুষ তোমার সংগ্রামের গল্প শুনতে চায় না, তারা...Read more

0 0 Reacts 0 View 9,477 Comment 0

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হলো। জীবনের কোন দুঃখই চিরস্থায়ী নয়, যে বেদনা আজ বুককে ভারী করে রাখে, সময় তার ক্ষত...Read more

0 0 Reacts 0 View 36,343 Comment 0

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

সবচেয়ে বেশি অভিনয় করি বোধহয় নিজের সাথে... প্রতিদিন, প্রতি রাত আর প্রতিটা মুহুর্তে, একটা করে ভুল করি, তারপর নিজেকে বুঝাই...Read more

0 0 Reacts 0 View 108,488 Comment 0