বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই তাই নিচে তুলে ধরা হল। ১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেলে পাওয়া যাবে শেভ করতে সেলুনে নয়তো জুতা পলিশ করতে গেছে। ২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে দু'একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে। ৩. বর/কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগীতাও চলবে। ৪.গুরুত্বপূর্ণ সময়ে বর/কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে। ৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যায়। ৬. বরযাত্রীরা কখনই যথা সময়ে কনের বাড়ি পৌছতে পারবে না। এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে কনে পক্ষের খোটাও শুনতে হবে। ৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভুমিকা পালন করে। ৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ি 'খুশি করে দেয়া'(যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে। ৯.খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোন একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর তাতেই শোরগোল ও হুলস্তূল পড়ে যাবে। অনেকেই গরুর মাংস খায়না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে । পরে আবার গরুর মাংসের ঐ আইটেমটাও নেবে। ১০.কোন তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং বাক্যবিনিময় হবে। ১১.বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা মানুষজন খুঁত বের করবেই। ১২. নতুন বউয়ের দোষ প্রথম খুজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে। ১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, তা থেকে জিম্মি করে টাকাও ভাগিয়ে নেওয়া হতে পারে। ১৪. রং দিয়ে একে অপরকে রাঙ্গানোর নামে হালকা মল্লযুদ্ধ ও হতে পারে! সব শেষে সবাই সবাইকে বলবে... কিছু মনে করবে না ভাই, বিয়ে-শাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো।?

0 0 Reacts 1 View 108,354 Comment 0
Profile Photo

ফেসবুকের ব্যবহার কমাবেন উপায়

ফেসবুকের ব্যবহার কমাবেন উপায়

ফেসবুকের ব্যবহার কমাবেন উপায় নিচে দেওয়া হল। ০১। বন্ধু সংখ্যা সীমিত রাখুন। সখ্য সংখ্যা সময় কেড়ে নেয়, কিন্তু আপনাকে অগভীর করে...Read more

0 0 Reacts 3 View 49,715 Comment 0

বাঁশ কাকে বলে?

বাঁশ কাকে বলে?

বাঁশ কাকে বলে? কত প্রকার কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ। একদিন এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে প্রচুর দেরি...Read more

0 0 Reacts 3 View 12,490 Comment 0

মানুষকে অতিরিক্ত কেন ভালোবাসতে নেই!

মানুষকে অতিরিক্ত কেন ভালোবাসতে নেই!

মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই,অতিরিক্ত কেয়ার করতে নেই- বেশি গুরুত্ব দিতে নেই,বেশি প্রকাশ করতে নেই,মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে...Read more

0 0 Reacts 1 View 120,007 Comment 0

অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খাবার খাওয়া মাজার গল্প!

অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খাবার খাওয়া মাজার গল্প!

এক অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন। ওয়েটার দৌড়ে এসে জিজ্ঞেস করলেন : মেনু বলবো স্যার? ? তিনি বললেন : আপনি রান্না করার...Read more

0 0 Reacts 3 View 52,709 Comment 0

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি নিচে দেওয়া হল। ০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে...Read more

0 0 Reacts 0 View 111,958 Comment 0

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে!

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে!

যে ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে তাই নিচে দেওয়া হল। গল্প -১ বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে...Read more

0 0 Reacts 2 View 10,215 Comment 0

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায় এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে কেন?

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায় এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে কেন?

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার...Read more

0 0 Reacts 4 View 12,820 Comment 0

স্ত্রীর সাথে ঝগড়া হলে কি কি সুবিধা আছে?

স্ত্রীর সাথে ঝগড়া হলে কি কি সুবিধা আছে?

স্ত্রীর সাথে ঝগড়া হলে কি কি সুবিধার হয়। ০১) ঘুমের মধ্যে কোনো বাধা-বিঘ্ন আসে না যেমন... শুনছো লাইট বন্দ করো, পাখা...Read more

0 0 Reacts 1 View 95,607 Comment 0

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা রক্ষা একটা বিশাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা গ্রামে আরও বেশি। ৪ বোনের মধ্যে ছোট বোন পূর্ণ পর্দা চর্চা...Read more

0 0 Reacts 1 View 26,342 Comment 0

জগতে সবচেয়ে বাজে অনুভূতি কি?

জগতে সবচেয়ে বাজে অনুভূতি কি?

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা। আপনি আপনার মাকে কিছু বলতে...Read more

0 0 Reacts 1 View 120,239 Comment 0