যে পাখির ভিন্ন দরজায়, উড়ে বেড়ানোর স্বভাব! সে পাখি কি করে বুঝবে, এক দরজার অভাব!
যে পাখির ভিন্ন দরজায়, উড়ে বেড়ানোর স্বভাব! সে পাখি কি করে বুঝবে, এক দরজার অভাব!
টাকা আর সম্মান দুটো এক নয়! টাকা তো ভিক্ষা করলে ও পাওয়া যায় কিন্তু সম্মান শব্দটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়।
এ জগতে স্বার্থপর মানুষেরাই ভালো থাকে, যাদের মায়া, মমতা, টান বেশি তাদের জীবনে দুঃখও বেশি!
অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। — ডেল কার্নেগি
বাস্তবতা কাছে সব কিছু হার মানে।
পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার। – কালীপ্রসন্ন ঘোষ
দুঃখকে সরিয়ে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখতে পারতোম, তাহলে সুখও যে এর মধ্যে আটকে যেত।
কন্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো- ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। – জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। – টমাস হুড
মাজারে টাকা না দিয়ে, ক্ষুধার্তকে খাবার দিন। পীরকে বাবা না বানিয়ে, নিজের বাবার যত্ন নিন। পীরের দরগায় সেজদা না দিয়ে, মসজিদে সেজদা করুন।
জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি। – চার্লি চ্যাপলিন