পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়। আমার টাকা আছে আমার কদর আছে, সম্মান আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা এক মাত্র প্রেমিকা টাকা। যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালোবাসা জেগে থাকে। টাকাই আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়। আপনি পুরুষের টাকা আছে, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বুলাবে। আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততো উঁচু। পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে। পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কারো তুলনা হয় না, সেখানেও টাকাই দামী কাগজ। ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায়,আর আপনি টাকার বিছানায় ঘুমান। তখন দেখবেন ভালোবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমনি কম বেশি হয়ে যাবে। ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন... মেয়েটাও আপনাকে ভালোবাসে। মেয়েটার পরিবার সবই জানে। আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন৷ মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামী। টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে, আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারো সঙ্গে, প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে।। আপনার কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দিবে। তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে।আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে। আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিবে।। যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন, কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না। আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি। চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রি এক পাশে রেখে টাকার ব্যাগ খুজবে। আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে, বুঝে, আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন, সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে। আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামী। নারী সৌন্দর্য, রুপ তার অলংকারে আর পুরুষ সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাপা।

0 0 Reacts 4 View 10,086 Comment 0
Profile Photo

মন্দ লোকের প্রধান হাতিয়ার কি?

মন্দ লোকের প্রধান হাতিয়ার, অশীল বাক্য। কারো অভদ্র আচরণ, বেয়াদবি, ইম্যাচিউরিটি, অবান্তর কথাবার্তা, উল্টাপাল্টা মন্তব্য এসব দেখে কষ্ট পাবেন না।...Read more

0 0 Reacts 0 View 34,267 Comment 0

নীরবতা আসল মানে কি?

নীরবতা আসল মানে কি?

নীরবতা হচ্ছে শেষ ষ্টেজের প্রতিশোধ! ওরা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক, তোমাকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিক, তোমাকে আঘাত করুক, অপমান...Read more

0 0 Reacts 0 View 105,520 Comment 0

কেন সফলতার পথে হাঁটবেন?

কেন সফলতার পথে হাঁটবেন?

সফলতার পথে হাঁটো। চেষ্টা আর পরিশ্রম দিয়ে গড়ো তোমার ভবিষ্যৎ। বিশ্বাস রাখো নিজের উপর, জয় তোমারই হবে। কঠিন সময়গুলোই তোমাকে...Read more

0 0 Reacts 0 View 25,858 Comment 0

ওভারথিঙ্কিং থেকে মুক্তির ৫টি সহজ উপায়!

ওভারথিঙ্কিং থেকে মুক্তির ৫টি সহজ উপায়!

বর্তমানে ওভারথিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করা আমাদের সমাজের একটি অন্যতম বড় মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা...Read more

0 0 Reacts 0 View 11,452 Comment 0

ব্যর্থতা কি লজ্জার বিষয়?

ব্যর্থতা কি লজ্জার বিষয়?

ব্যর্থতা কোনো লজ্জার বিষয় নয়। বরং লজ্জা হলো নিজের অক্ষমতাকে আড়াল করতে মিথ্যা গল্প বানানো। মানুষ ব্যর্থতাকে এত ভয় পায় যে,...Read more

0 0 Reacts 0 View 18,865 Comment 0

তোমার স্ট্রাগল করার সময় যা কারা উচিত!

তোমার স্ট্রাগল করার সময় যা কারা উচিত!

তোমার স্ট্রাগল করার সময় গুলোতে, একদমই নিজেকে পাত্তা দিবে না। কারন মানুষ নিজের প্রতি মমতা দেখালে অন্যকে তখন ক্ষমা করতে...Read more

0 0 Reacts 0 View 114,381 Comment 0

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই। আমরা কেউই নির্ভেজাল নই, কোনো না কোনো দিক দিয়ে আমরা অপূর্ণ। শত শত কষ্ট,...Read more

0 0 Reacts 0 View 118,513 Comment 0

সফল জীবন কাকে বলে?

সফল জীবন কাকে বলে?

ভালোলাগার মতো একটি শিক্ষনীয় গল্প। বাবাকে একটা ছেলে জিজ্ঞাসা করলোঃ- বাবা, সফল জীবন কাকে বলে? বাবাঃ- আমার সাথে চলো,আজ ঘুড়ি উড়াবো। অতঃপর...Read more

0 0 Reacts 0 View 115,618 Comment 0

জীবনের সফলতা আসার জন্য ব্যর্থতাও আসতে পারে!

জীবনের সফলতা আসার জন্য ব্যর্থতাও আসতে পারে!

জীবনের সফলতা আসার জন্য ব্যর্থতাও আসতে পারে নিচের লাইন গুলো পড়লে আপনি বুঝতে পারবেন। শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি...Read more

0 0 Reacts 1 View 96,025 Comment 0

ভদ্র মেয়ে চিনবেন যে সব লক্ষণ দেখে?

ভদ্র মেয়ে চিনবেন যে সব লক্ষণ দেখে?

ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না, অথচ...Read more

0 0 Reacts 2 View 96,950 Comment 0