পুরুষ কি কাঁদে?

পুরুষ কি কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে। যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো.... পুরুষও কাঁদে? কখন? কিভাবে? কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে? বৃদ্ধ বললেন... ✓ পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষ গুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়। ✓ পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়। ✓ পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। ✓ পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়। ✓ পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে। ✓ পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে। পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষ গুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়। তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না। ✓ পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না। হ্যা, পুরুষ কাঁদে... কিন্তু, সে তখনই কাঁদে... যখন সে আঁধারের অতলে... যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই... পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না, যা অন্য কেউ দেখে ফেলবে, পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে! কখনো সেটা একটা দীর্ঘশ্বাস! কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা। পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে! চুল দাড়ি পেকে যায়। তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে। এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজেই কেঁদে উঠলেন... আর তিনি বললেন... হ্যা রে মা, ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।

View 96,669 | Like () | Comments (0)
Profile Photo

সবসময় হাসিখুশি দেখালেই কি সে মানুষটা সত্যিই ভালো থাকে?

সবসময় হাসিখুশি দেখালেই কি সে মানুষটা সত্যিই ভালো থাকে?

আপনি কি এমন কাউকে চেনেন যে সবসময় হাসে, মজা করে, কিন্তু মাঝে মাঝে তাকে অদ্ভুতভাবে চুপচাপ মনে হয়? এমন অনেক মানুষ...Read more

View 20,564 | Like () | Comments (0)

দূর থেকে সব কিছু কেন সুন্দর লাগে?

দূর থেকে সব কিছু কেন সুন্দর লাগে?

দূরের মোহ, কাছের বাস্তবতা! হুমায়ূন আহমেদ বলেছিলেন... দূর থেকে যে জিনিস যত সুন্দর, কাছ থেকে সেই জিনিস তত অসুন্দর। দূর থেকে চাঁদ...Read more

View 60,645 | Like () | Comments (0)

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি?

পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো কারো বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন হলো সেই বিশ্বাসটাকে আজীবন ধরে রাখা। কারণ বিশ্বাস...Read more

View 20,274 | Like () | Comments (0)

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়, অসহায়ত্বও তেমন! বিরক্ত লাগছে? আকাশের দিকে...Read more

View 61,386 | Like () | Comments (0)

সাধারণ কিছু ভদ্রতা!

সাধারণ কিছু ভদ্রতা!

সাধারণ কিছু ভদ্রতা নিচে দেওয়া হল। ০১. কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ করছে না...Read more

View 32,097 | Like () | Comments (0)

বিলাসিতার আসল মানে কি?

বিলাসিতার আসল মানে কি?

কতটুক বাচবেন! - ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০...Read more

View 9,005 | Like () | Comments (0)

কেন কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই!

কেন কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই!

একদিন এক লোক তার ছোট্ট ছেলেকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে ছেলেটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে...Read more

View 9,803 | Like () | Comments (0)

মন্দ লোকের প্রধান হাতিয়ার কি?

মন্দ লোকের প্রধান হাতিয়ার, অশীল বাক্য। কারো অভদ্র আচরণ, বেয়াদবি, ইম্যাচিউরিটি, অবান্তর কথাবার্তা, উল্টাপাল্টা মন্তব্য এসব দেখে কষ্ট পাবেন না।...Read more

View 34,128 | Like () | Comments (0)

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা...Read more

View 10,008 | Like () | Comments (0)

কিভাবে তোমার লক্ষ্য পৌছাবো!

কিভাবে তোমার লক্ষ্য পৌছাবো!

তোমার লক্ষ্য যত বড়, তার পেছনের গল্পটা ততই কঠিন। তবে মনে রেখো, প্রতিটি গল্পই শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। প্রতিদিনের...Read more

View 116,424 | Like () | Comments (0)