সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যূষিত এলাকা। তাঁত শিল্প এ জেলাকে বিশ্ব দরবারে সুপরিচিত করেছে। এই জেলায় তাঁতী পরিবারের সংখ্যা মোট ১৪,৮৭০ এবং তাঁত সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৫ হাজারের অধিক। প্রতিবছর এ জেলায় হস্ত চালিত তাঁত থেকে প্রায় ২৩ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয়। এছাড়া এ শিল্প সিরাজগঞ্জ জেলায় প্রায় ৩ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আজকে সিরাজগঞ্জ শহর যেখানে, মোঘল আমলে সেখানে ছিল না কোন জনবসতি। এলাকাটিকে বলা হতো ভূতের দিয়ার। রাত্রি হলেই নাকি হাজারে হাজারে লাখে লাখে ভূত সেই দিয়ারে হাজির হতো। কোনো নৌকা রাতে ভূতের দিয়ারের কাছে এলেই এর মাঝি মাল্লা আর চরনদারদের ঘাড় মটকে দিত ভূতেরা। তাই যমুনা নদীর মাঝি মাল্লারা সেখানে নৌকাও ভিড়াত না। এই জেলার শাহজাদপুরেই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি। এখানে তার কাছারি বাড়ি আছে এখনও। দেশে গবাদিপশুর সবচেয়ে বড় বাথান, সবচেয়ে বড় চারণভূমিও সিরাজগঞ্জে। সরকারি দুধ উৎপাদন কারখানা মিল্কভিটার কারখানাও এখানে। দেশের সবচেয়ে বড় সারের গুদাম, বঙ্গবন্ধু যমুনা সেতু, বাঘাবাড়ি বার্জ মাউনন্টেড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাঘাবাড়ি নদী বন্দর, বাঘাবাড়ি প্যারামাউন্ট বাংলা ট্রাক এনার্জি কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি এই জেলাকে আর্থিকভাবে করেছে শক্তিশালী। এখানে দারিদ্র্যের হার ৬ শতাংশেরও কম।
Bangla Facts
Public . 14-Feb-2025সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত শিল্প!