কী আছে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে?

কী আছে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে?

২৯ একর জমির ওপর গড়ে ওঠা এই আইকনিক রেলস্টেশন ভবনটি ১ লাখ ৮৭ হাজার ৩৭ বর্গফুটের। ১৮ হাজার ৩৪ কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি। ২০১৮ সালের জুলাইয়ে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পৃথক দুই ভাগে কাজটি করছে। এটি সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) প্রকল্পের অন্তর্ভুক্ত। এর মধ্যে আইকনিক রেলস্টেশন নির্মাণে খরচ হচ্ছে ২১৫ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা বলেন, শীতাতপনিয়ন্ত্রিত ছয়তলা ভবনের রেলস্টেশনের সামনে খোলা মাঠে তৈরি হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। যাত্রীরা ঝিনুক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবেন। তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে পদচারী–সেতু হয়ে উঠবেন ট্রেনে। আবার ট্রেন থেকে নেমে ভিন্ন পথে বেরিয়ে যাত্রীরা পা বাড়াবেন সমুদ্র সৈকতের দিকে। গমন ও বহির্গমনের জন্য তৈরি হয়েছে পৃথক দুটি সড়ক। আছে গাড়ি পার্কিংয়ের পৃথক তিনটি বড় জায়গা। ভবনের পূর্ব পাশে নির্মিত হয়েছে ৮০ ফুট লম্বা পদচারী–সেতু। এর সঙ্গে যুক্ত করা হয় পৃথক তিনটি চলন্ত সিঁড়ি। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ভবনের উত্তরে ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের ৩টি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মূল ভবনের নিচতলার রাখা হয়েছে টিকিট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, লকার, তথ্যকেন্দ্র, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ ও পদচারী–সেতুতে যাতায়াতের পথ। দ্বিতীয় তলায় শপিংমল, শিশুযত্ন কেন্দ্র, রেস্তোরাঁ ইত্যাদি। তৃতীয় তলায় ৩৯ কক্ষবিশিষ্ট তারকা মানের হোটেল, চতুর্থ তলায় রেস্তোরাঁ, শিশুযত্ন কেন্দ্র, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়। ১০১ কিলোমিটারের দোহাজারী-কক্সবাজার রেলপথের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আইকনিক এই রেলস্টেশন। ঢাকা থেকে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজার নেমে পর্যটকেরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে সারা দিন সমুদ্র সৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন নিজ গন্তব্যে। স্টেশন ভবনের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে পাঁচতলাবিশিষ্ট ২০টি ভবন।

0 0 Reacts 1 View 35,379 Comment 0
Profile Photo

যে সব কারনে মেয়েদের লজ্জা কমে যায়।

যে সব কারনে মেয়েদের লজ্জা কমে যায়।

মেয়েদের লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোন পুরুষের। এই হাত লাগা মানে...Read more

0 0 Reacts 2 View 11,266 Comment 0

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত টুথব্রাশ!

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত টুথব্রাশ!

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের (১৭৬৯–১৮২১) ব্যবহৃত একটি টুথব্রাশ আজও টিকে আছে ইতিহাসের নিদর্শন হয়ে। ১৮১০ সালের তৈরি এই টুথব্রাশ এক...Read more

0 0 Reacts 0 View 58,591 Comment 0

৩২০০ বছর আগেকার প্রাচীন মিশরের হাজিরা খাতা।

৩২০০ বছর আগেকার প্রাচীন মিশরের হাজিরা খাতা।

প্রাচীন মিশরের দেইর এল-মেদিনা গ্রাম থেকে আবিষ্কৃত এই হাজিরা খাতা ৩২০০ বছর আগেকার। মাটি খুঁড়ে পাওয়া এই অনন্য তালিকা ছিল...Read more

0 0 Reacts 0 View 62,012 Comment 0

মিশরের লুক্সর শহরের কাছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেম ইতিহাস!

মিশরের লুক্সর শহরের কাছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেম ইতিহাস!

নীল নদের পশ্চিম তীরে, মিশরের লুক্সর শহরের কাছে দাঁড়িয়ে আছে দুই বিশাল পাথরের মূর্তি কলোসি অব মেমন। প্রাচীন মিশরের অন্যতম...Read more

0 0 Reacts 0 View 58,927 Comment 0

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত শিল্প!

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত শিল্প!

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যূষিত এলাকা। তাঁত শিল্প এ জেলাকে বিশ্ব দরবারে সুপরিচিত করেছে। এই জেলায় তাঁতী পরিবারের সংখ্যা মোট...Read more

0 0 Reacts 0 View 107,282 Comment 0

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতার ৪টি উপাদান নিচে দেওয়া হল। ১। জ্ঞান ২। দক্ষতা ৩।মূল্যবোধ ও ৪ দৃষ্টিভঙ্গি। ১) জ্ঞান :...Read more

0 0 Reacts 1 View 44,884 Comment 0

ইউরোপের ৩,২৫০ বছরের পুরনো যুদ্ধক্ষেত্র!

ইউরোপের ৩,২৫০ বছরের পুরনো যুদ্ধক্ষেত্র!

ইউরোপের ৩,২৫০ বছরের পুরনো যুদ্ধক্ষেত্র। জার্মানির টলেনসে উপত্যকায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে ইউরোপের প্রাচীনতম যুদ্ধক্ষেত্রের সন্ধান মিলেছে, যার বয়স প্রায় ৩,২৫০...Read more

0 0 Reacts 0 View 82,752 Comment 0

লক্ষণ সাহার জমিদার বাড়ি

লক্ষণ সাহার জমিদার বাড়ি

বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ...Read more

0 0 Reacts 0 View 61,023 Comment 0

চির অমলিন নায়ক সালমান শাহ্

চির অমলিন নায়ক সালমান শাহ্

চির অমলিন নায়ক সালমান শাহ্ নিয়ে কিছু কথা। ❉ সে যে নায়ক নয়, সে ছিল অনুভবের নাম, চোখে স্বপ্ন, হাসিতে আলো ছিল...Read more

0 0 Reacts 0 View 37,150 Comment 0

ইলিশ মাছ চেনার উপায়!

ইলিশ মাছ চেনার উপায়!

ইলিশ কিনে ঠকছেন নাতো? ইলিশ মাছ কেনার আগে কিছু টিপস মেনে চলুন। চলছে ইলিশের মৌসুম। ঘরে ঘরে ইলিশ রান্নার ধুম পড়েছে।...Read more

0 0 Reacts 0 View 112,781 Comment 0