কাউকে অনেক ভেঙ্গে চূড়ে কষ্ট দেওয়ার পর, একটা ব্যাপার খেয়াল করছেন?

যে মানুষ আপনাকে রেসপেক্ট করতো আজ আপনি তার কাছে একটা মিথ্যার ছায়া। যে মানুষটা আপনার জন্য দিনরাত দোয়া করতো সে মানুষটা খেতে বসলেও আপনার কথা ভাবলে, কষ্টের কারনে চোখের পানিতে তার খাবার ভেসে যায়। সে নামায পড়তে বসলে ও কান্নায় ভেঙ্গে পড়ে। কেবল তার রূহ থেকে আপনার জন্য বদদোয়া চলে আসে, সে না চাইতেও । একটা সময় সে মানুষটা আপনাকে দেখার জন্য কেবল কোন না কোন বাহনা করতো, আজ সে কেবল আপনার চেহারাটা ভুলতে বিভিন্ন কিছুর সাহায্য নেয়। আসলে আপনি তাকে শুধু কষ্টই দেন নি বরং আপনি তাকে এতটাই মিসট্রিট করেছেন আপনার সমস্ত কার্যকলাপ তাকে বাধ্য করিয়েছে , তার মনে আপনার প্রতি ঘৃনার কালশীটে দাগ পড়াতে । আসলে সে এমন কাউকে হারায় নি যার ভালোবাসা নিঁখাদ ও লয়্যাল ছিল, বরং আপনি এমন কাউকে হারিয়ে ফেলেছেন যার ভালোবাসা ও মমতা আপনার জন্য শর্তহীন ছিলো। তাই আয়নায় যখন আপনার প্রতিবিম্ব দেখবেন, দেখতে পাবেন আপনার মাঝে একজন ভয়ংকর পশু বাস করে, কারন আপনার বাস্তবতা ও জৈবিক ক্ষুধা আপনাকে ভালোবাসতো এমন কাউকেও আপনি ছাড় দেয়নি। কারন আপনি মমতা ও ভালোবাসা বুঝতে পারেননি।

0 0 Reacts 8 View 1,635 Comment 0
Profile Photo

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি কি?

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হল একজন আরেকজনকে বুঝতে পারা।? স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর ভালো বাসস্থান নয়। তার আত্মিক...Read more

0 0 Reacts 5 View 1,458 Comment 0

নারীদেরকে বুঝতে পারা কি একটু বেশিই কঠিন?

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই!...Read more

0 0 Reacts 10 View 1,631 Comment 0