নারীদেরকে বুঝতে পারা কি একটু বেশিই কঠিন?

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন! আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন! রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রায়। বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!

0 0 Reacts 10 View 1,628 Comment 0
Profile Photo

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি কি?

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হল একজন আরেকজনকে বুঝতে পারা।? স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর ভালো বাসস্থান নয়। তার আত্মিক...Read more

0 0 Reacts 5 View 1,456 Comment 0

কাউকে অনেক ভেঙ্গে চূড়ে কষ্ট দেওয়ার পর, একটা ব্যাপার খেয়াল করছেন?

যে মানুষ আপনাকে রেসপেক্ট করতো আজ আপনি তার কাছে একটা মিথ্যার ছায়া। যে মানুষটা আপনার জন্য দিনরাত দোয়া করতো সে...Read more

0 0 Reacts 8 View 1,630 Comment 0