এরেঞ্জ ম্যারেজ কি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে?

এরেঞ্জ ম্যারেজ কি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে?

এরেঞ্জ ম্যারেজ দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ‎ ‎এলাকার এই সপ্তাহের একটা ঘটনা বলি। ছেলে প্রবাস ফেরত। বিয়ের জন্য মেয়ে দেখতে গেলো। মেয়ে ছেলেরে স্পষ্ট কইরাই জানাইলো... ‎ ‎❝আমার রিলেশন আছে। আমারে বিয়ে কইরেন না।❞ ‎ ‎পোলা খুব মনখোলা ভাব নিয়া কইলো, এসব থাকেই এই যুগে। ব্যাপার না। ‎ ‎এই ভাব গলার হাড্ডি হইয়া আটকাইছে শেষমেষ। ‎ ‎বিয়ে হইলো। ছেলে প্রবাসে ফেরত যাওয়ার পাঁচদিন পরেই মেয়ে প্রেমিকের সাথে পালাইছে। ‎ ‎খালি হাতে না। মোহরানার নগদ ছয় লাখ টাকা দেওয়া হয়েছিলো, সে টাকা — সাথে স্বর্ণালংকার নিয়ে। ‎ ‎ছেলে বিদেশ গিয়ে ডিউটির ফাঁকে কলে শুনলো সে কথা — বউ পালাইছে। ‎ ‎ছেলে এবার গলার স্বর নিচু করে বললো... ‎ব্যাপার না। ‎ ‎কিন্তু ব্যাপার অনেক কিছুই। ‎ ‎বিয়ে নিয়ে সব মানুষের একটা সুন্দর স্বপ্ন থাকেই। ‎সেটা মইরা গেলো। ‎ ‎কুত্তার মতো কামলা দিয়া যে টাকা সে কামাই করলো। তা বিয়ের খরচে গেলো। মোহরানাতে গেলো। স্বর্ণালংকারে গেলো। ‎ ‎কিন্তু দিনশেষে তার হাত খালি! বুক তারও বেশি খালি। তার এই নিঃসঙ্গতা যুদ্ধে একা একা মইরা যাওয়া কোনো আহত সৈনিকের নিঃসঙ্গতার মতোই। ‎ ‎আজকাল বেশির ভাগ ছেলে মেয়েরই এখন সম্পর্ক থাকে। ‎ ‎প্রেম ভালোবাসা করা হারাম, ধর্ম মেনে আপনি যারে বিয়ে করতে গেলেন দেখা গেলো তারও একটা অতীত আছে। ‎ ‎সে অতীত ভুল হিসেবে পেছনে থাকলে ঠিকাছে। ‎ ‎কিন্তু কেউ কেউ বিয়ে করে বর্তমানের সাথে থাইকা সে অতীতও ছুঁইতে চায়। তারপর ঝামেলা হয়। ‎ ‎ডিভোর্স হয়। ‎ ‎পরিসংখ্যান বলছে , বাংলাদেশে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ডিভোর্সের হার ২৩%। ‎ ‎ছেলেদের বেলায় একটা সময় আসে, পরকীয়া দেইখা বউরে সহ্য করতে পারে না, মোহরানাও দিতে পারে না। ডিভোর্স হয় না। ‎ ‎তখন শারীরিক মানসিক দুই অশান্তিই বাড়ে। ‎ ‎মেয়েদের বেলায় এমনটা হইলে তারা বাচ্চাকাচ্চার জন্য জামাইর খেচ্চরগিরি সহ্য কইরা যায় । ‎ ‎বাপ মা খুব নরম কইরা বলে... ‎কপালে আছে। একটু আধটু সহ্য করতে হয়। মেনে নে। ‎ ‎আর শেষ পর্যন্ত না পারলে একটা সময় মেয়ে বাপের বাড়ি চইলা যায়। তখন আবার উঠতে বসতে লোকের কথা শুনতে হয়। ‎ ‎এই দুইটাই মানসিক দোযখের আজাব দেয়। ‎ ‎আপনি ছেলে হইলে , বিয়ে করতে গেলে মেয়েরে ফ্র্যাংকলি জিজ্ঞেস করেন... ‎ ‎রিলেশন আছে কিনা? একটু সময় দেন, জেনে নেন, আপনারে বিয়ে করতে ইচ্ছুক কি না। ‎ ‎অতীত থাকলেও সে আর ঐ দিকে ঝুঁকবে কিনা। এখানে রাকঢাক করবেন না। ‎ ‎সুন্দরী হইলেই টাকার জোর দেখাইয়া বিয়ে করে নিয়েন না। আপনি প্রবাসী হইলে আরও না। নিজের বয়স ৩৫+১৬ বছর বয়সী মেয়ে বিয়ে করতে যাবেন না। পারলে বিয়েটা ২৪-২৫ বছর বয়সেই করে ফেলুন। বয়সের গ্যাপ কম রাখুন। ‎ ‎মেয়েদের ও যদি মনে হয়। বিয়ের পরেও আপনার মানুষটার সাথে যোগাযোগ রাইখা দিবেন, ‎তাহলে কাউরে বিয়ে করার আশ্বাস দিয়েন না। দরকার নাই। ‎ আপনার মানুষরেই বিয়া করেন। ‎একটা ছাদ। ছাদের নিচে দুইটা মানুষ এক খাটে শুইয়া থাকলেই সংসার হয় না। ‎ ‎একটা সংসারে ঘরের মেঝেটা হবে ভরসার। দেয়াল হবে সমঝোতার। ছাদ হবে বিশ্বস্ততার। ‎ ‎এই সমঝোতা, বিশ্বাস না থাকলে শেষে। একজন আরেকজনরে জড়াইয়া ধইরা শুয়ে থাকলেও ব্যাকগ্রাউন্ডে জুনায়েদ ইভানের লিরিক বাজবে ‎ ‎আমার দিকে তাকিয়ে সে আমারে না, অন্য কাউরে দেখতো! আমারে ধরে সে আমারে না। অন্য কাউরে ধরতো! ‎ ‎আপনি হয়তো বলবেন... এত ঝামেলা করতে গেলে আর বিয়ে করাই লাগবে না-রে ভাই।

0 0 Reacts 0 View 67,782 Comment 0
Profile Photo

পরকীয়া আসলে কি? মানুষ কেন পরকীয়া করে?

পরকীয়া আসলে কি? মানুষ কেন পরকীয়া করে?

পরকীয়া হচ্ছে বিনা খরচে, বিনা দায়ে শরীর ভোগ করার সহজ উপায়! হয়তো আপনার স্ত্রী ওই আগের মতো নতুন লাগে না; তার...Read more

0 0 Reacts 0 View 38,402 Comment 0

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো হঠাৎ আসে, আবার হঠাৎই চলে যায়। তখন মনে হয় জীবন কত সুন্দর, কত রঙিন...Read more

0 0 Reacts 0 View 36,562 Comment 0

আমার কোন চাওয়াই কেন পূর্ণতা পায় না?

আমার কোন চাওয়াই কেন পূর্ণতা পায় না?

কত বসন্তই তো এসে ফিরে গেল, ফিরে গেল কতগুলো গুরুত্বপূর্ণ দিন, মাস ও বছর, আমাকে মেনে নিতে হয় সকল ব্য'থার...Read more

0 0 Reacts 0 View 22,475 Comment 0

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে; যে ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই...Read more

0 0 Reacts 0 View 25,699 Comment 0

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে ভালোবাসা যায় না আসলে। ভালোবাসা সবার প্রতিই আসে না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের...Read more

0 0 Reacts 0 View 22,549 Comment 0

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

১) যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। -...Read more

0 0 Reacts 4 View 14,187 Comment 0

অনুভূতি বোঝার জন্য বেশি ভাবনার কি দরকার হয়?

অনুভূতি বোঝার জন্য বেশি ভাবনার কি দরকার হয়?

অনুভূতি বোঝার জন্য বেশি ভাবনার দরকার হয় না। যে মানুষটার সামান্য একটু বার্তা পড়লেই তোমার ঠোঁটে অনিচ্ছাকৃত একটা হাসি ফুটে...Read more

0 0 Reacts 0 View 22,629 Comment 0

কারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে?

কারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে?

যারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে, তারা কখনোই অন্যকে ঠকানোর সাহস করে না, ঠকানোর মানুষ হয়ে ওঠে না। বরং ধীরে ধীরে তারা...Read more

0 0 Reacts 0 View 33,942 Comment 0

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি ফিল করবেন?

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি ফিল করবেন?

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে ফিল করবেন, আপনাকে আসলে ঠকানো হয়েছে! একদিন,দুই দিন না, বহুউউউ দিন ধরে ঠকানো...Read more

0 0 Reacts 0 View 40,754 Comment 0

পালিয়ে যাওয়া প্রেমিকের অবিশ্বাস্য কান্ড প্রেমিকার!😁

পালিয়ে যাওয়া প্রেমিকের অবিশ্বাস্য কান্ড প্রেমিকার!😁

৫ বছরের প্রেম, বিয়ে না করে পালিয়ে যাচ্ছিলো প্রেমিক, অবিশ্বাস্য কান্ড প্রেমিকার!😁 ৫ বছর প্রেম করার পর প্রেমিক হঠাৎ প্রেমিকার সাথে...Read more

0 0 Reacts 0 View 57,261 Comment 0