পুরুষ তার সখের নারীর কি ব্যাপারে গভীরভাবে প্রেমে পড়ে!

পুরুষ তার সখের নারীর কি ব্যাপারে গভীরভাবে প্রেমে পড়ে!

পুরুষ তার সখের নারীর কিছু ছোটখাটো ব্যাপারে গভীরভাবে প্রেমে পড়ে। যেমন─ ০১. দৃষ্টিঃ- যখন পুরুষ কাজ শেষে বাড়ি ফেরে, তার নারীর একটি মায়াবী দৃষ্টি তাকে দিনের সব ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। তার চোখের কোণে জমে থাকা ভালোবাসার ঝিলিক পুরুষের জন্য অমূল্য। চুলার রান্না কিংবা ফোনের মুভির গুরুত্ব নারীর ভালোবাসার এক চিলতে দৃষ্টির চেয়ে বড় নয়। তাই ব্যস্ততার মাঝেও নারীর একটি গভীর দৃষ্টি পুরুষের হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। ০২. ধন্যবাদ ও স্বীকৃতিঃ- পুরুষ সবসময় চায় তার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া হোক, যদিও সে তা প্রত্যাশা করে না। রান্না শেষে প্লেট এগিয়ে দিলে, একটি জলের গ্লাস ধরিয়ে দিলে, কিংবা স্রেফ তার কাজগুলোকে মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ জানানো সম্পর্ককে গভীর করে তোলে। ধন্যবাদ জানানোর জন্য বড় আয়োজন নয়, ছোট্ট একটি হাসি বা মায়াভরা এক নজরই যথেষ্ট। ০৩. মানসিক আশ্রয় ও ভরসাঃ- পুরুষ চায় তার নারী হবে তার মানসিক আশ্রয়। জীবনের দুঃসময়ে, চাপের মুহূর্তে নারীর কাছ থেকে কিছুটা ভালোবাসা, প্রশ্রয়, আর আশ্বাস তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাকে বলো, ❝তুমি পারবে❞ বা ❝আমি তোমার পাশে আছি।❞ এটা তাকে আত্মবিশ্বাস যোগায়। তার জন্য একটি উপহার কেনা, তাকে একটু বিশেষ যত্ন দেওয়া, কিংবা স্রেফ তার প্রিয় চা বানিয়ে দেওয়া─ এগুলোই ভালোবাসার গভীর প্রকাশ। ০৪. বন্ধুত্বঃ- একটি সফল প্রেমের সম্পর্কের মূল ভিত্তি হলো বন্ধুত্ব। একজন নারী যদি নিজেকে কেবল ‘ট্রফি’ বা পুরস্কার ভাবেন, তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। একজন নারীর উচিত তার পুরুষের প্রতি বন্ধুর মতো আচরণ করা। কখনো মজার ছলে তার চুলে হাত রাখা, তাকে বলো, “আজকের চা তুমি বানাবে,” কিংবা “তোমাকে এই শার্টে দারুণ লাগবে”— এসব ছোট ছোট মুহূর্তই সম্পর্ককে মজবুত করে তোলে। ০৫. সম্মান ও সমর্থনঃ- পুরুষ সবসময় চায় তার নারী তাকে সম্মান করুক। সম্পর্কের যেকোনো সিদ্ধান্তে তার মতামত গুরুত্ব দাও। তার সাফল্যে খুশি হও, ব্যর্থতায় তাকে উৎসাহ দাও। সে যদি কোনো লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে তার পাশে থেকে তাকে সমর্থন দাও। তার কাছে তুমি কেবল একজন প্রেমিকা নও, বরং একজন সঙ্গী। ০৬. ছোট ছোট খুশিঃ- জীবন বড় ঘটনা দিয়ে নয়, বরং ছোট ছোট সুখের মুহূর্ত দিয়ে ভরে ওঠে। পুরুষ চায় তার নারী এসব মুহূর্ত ভাগ করে নিক। একসঙ্গে বসে গল্প করা, পুরনো স্মৃতিগুলো নিয়ে হাসি-মজা করা, কিংবা স্রেফ তাকে বলো, "তোমার জন্য আমি গর্বিত।" এসব তুচ্ছ অনুভূতিই সম্পর্কের গভীরতা বাড়ায়। শেষ কথাঃ- একটি সম্পর্কের সৌন্দর্য গড়ে ওঠে তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলো দিয়ে। ছোট ছোট আচরণ, ভালোবাসা প্রকাশের সরলতা, আর পরস্পরের প্রতি ভালোবাসা এবং সম্মানই একটি সম্পর্ককে সুন্দর, গভীর ও দীর্ঘস্থায়ী করে তোলে।

0 0 Reacts 0 View 120,159 Comment 0
Profile Photo

নারীরা কেন মনে করেন তাদের প্রচুর অপশন আছে?

নারীরা কেন মনে করেন তাদের প্রচুর অপশন আছে?

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন...Read more

0 0 Reacts 1 View 116,717 Comment 0

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা, তারপর উপলব্ধি করতে পারা যে ঐ মানুষটাকে কখনোই পাওয়া যাবে...Read more

0 0 Reacts 0 View 45,501 Comment 0

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

যেভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন সেই সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ হল। ০১) একসাথে কখনো রেগে যাবেন নাঃ- বিবাহিত জীবনে রাগ আসতেই...Read more

0 0 Reacts 1 View 70,873 Comment 0

স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!

স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!

স্ত্রীর গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা করবে। সুতরাং স্ত্রী ও তার মধ্যে কোনো রকমের ঝামেলা বা মনোমালিন্য হলে, তা মানুষের মাঝে...Read more

0 0 Reacts 1 View 97,825 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,335 Comment 0

ইগনোর করার কি নিয়ম আছে!

ইগনোর করার কি নিয়ম আছে!

ইগনোর করার একটা নিয়ম আছে! সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব...Read more

0 0 Reacts 0 View 37,471 Comment 0

নারীর লজ্জা কেন হাত লাগলেই শেষ হয়ে যায়?

নারীর লজ্জা কেন হাত লাগলেই শেষ হয়ে যায়?

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা শুধু...Read more

0 0 Reacts 1 View 106,926 Comment 0

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা।...Read more

0 0 Reacts 1 View 19,932 Comment 1

একটা ভরসার কাঁধ চাই!

একটা ভরসার কাঁধ চাই!

জীবনে খুব বেশি কিছু চাই না, শুধু চাই একটা কাঁধ, ভরসা করার মতো, শান্তি পাওয়ার মতো, ক্লান্ত দিনে মাথা রেখে...Read more

0 0 Reacts 0 View 38,311 Comment 0

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

কেন স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই!

স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই। শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না! এ...Read more

0 0 Reacts 1 View 117,118 Comment 0