উত্রোবা গুহা বুলগেরিয়ার কার্দজালি প্রদেশে অবস্থিত একটি প্রাগৈতিহাসিক গুহা। এটি কার্দজালি শহর থেকে ২০ কিলোমিটার দূরে ইলিনিৎসা গ্রামের কাছে অবস্থিত। এটি প্রায় ২৫০০ বছরের পুরনো। গুহাটিকে জরায়ু গুহা (Womb cave) ও বলা হয়। কারণ এর প্রবেশদ্বার ভালভার আকৃতির, এবং ভেতরের অংশ জরায়ুর মতো দেখতে। প্রত্নতত্ত্ববিদ নিকোলাই ওভচারভ মনে করেন, এটি থ্রাসিয়ানদের তৈরি একটি উর্বরতা মন্দির (Fertility shrine)। বুলগেরিয়ায় আরও অনেক থ্রাসিয়ান পবিত্র স্থান পাওয়া গেছে। ওভচারভের মতে, এই গুহা থ্রাসিয়ানদের প্রার্থনা ও উর্বরতা উৎসবের জন্য ব্যবহৃত হত।
Bangla Facts
Public . 10-May-2025উত্রোবা গুহা বুলগেরিয়া!