কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে?

কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে?

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না; বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান। যেভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে তা হল। ❍ সঞ্চয় বাড়ান। ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন, তারা খরচের আগে সঞ্চয় করেন। মাস শেষের অপেক্ষা নয়, আয়ের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন। অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন, যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায়। সঞ্চয় করার কাজে তারা অ্যাপ, নোটবুক বা এক্সেল শীট ব্যবহার করেন, কিন্তু মূল লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো। ❍ আয়ের উৎস বাড়ান। একটা মাত্র আয়ের উৎস ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সত্যটা তারা মেনে নেন। শুধু চাকরির ইনকামে তারা সন্তুষ্ট নন। পাশাপাশি তারা বাড়তি আয়ের উৎস সৃষ্টি করেন। ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান। একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে। নতুন কিছু করার আগে তারা বর্তমান ট্রেন্ড বা হাইপ এবং বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন। বিভিন্ন কোর্স, ব্লগ, বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান। নতুন সুযোগ এলেই সেটা তারা সেটা লুফে নেন। ❍ ধৈর্য ধরুন। এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন। নতুন ফোন বা গ্যাজেট এবং দামি ব্র্যান্ডের ফ্যাশন আইটেম কেনার বদলে তারা বিনিয়োগে মন দেন। ❍ স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন। তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী। এতে তারা নতুন নতুন ধারণা, তথ্য বা সুযোগ পেয়ে যান। সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয়। ❍ সাধ্যের মধ্যে জীবনযাপন করুন। নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না। তারা সাধারণ গাড়ি চালান, কম খরচে ঘুরতে যান, এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন। এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে। ❍ উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন। তারা ইনকাম, খরচ, সঞ্চয়, বিনিয়োগ সবকিছুর হিসাব রাখেন। ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করে নেন। স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ, ট্র্যাকিংয়ের অভ্যাস তাদের আরও আত্ম-সচেতন করে তোলে। ❍ এখনি শুরু করুন। ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই। এই সত্যটা তারা বুঝেন। সুযোগ এলেই কাজ শুরু করেন। আকারে ছোট হলেও পদক্ষেপ নেন। নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি। ধনী হওয়া মানে বড়সড় কিছু নয়, বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা। নিজেকে প্রাধান্য দিন, শেখার আগ্রহ দেখান, ধৈর্য ধরুন, আয় বাড়ান, সঠিক পরিবেশে থাকুন, আয় ব্যয়ের হিসাব রাখুন এবং সুযোগ এলে কাজে লাগান। এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব। আর উপায়গুলো অনুসরণ করে আপনিও ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন।

0 0 Reacts 0 View 58,334 Comment 0
Profile Photo

পরিস্থিতি কেন কখনোই অনুকূলে থাকে না?

পরিস্থিতি কেন কখনোই অনুকূলে থাকে না?

পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না। দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র। এখানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয়, হতে হচ্ছে। সমাজ কেন্দ্রিক, পরিবার...Read more

0 0 Reacts 0 View 104,328 Comment 0

জীবনের শেষ বেলায় এসে কি মনে হবে?

জীবনের শেষ বেলায় এসে কি মনে হবে?

জীবনের শেষ বেলায় এসে যা মনে হবে তাই হল। ➜ এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।?‍♂️ ➜ রাত জেগে...Read more

0 0 Reacts 1 View 102,055 Comment 0

কেন জীবনে অতিরিক্ত ম্যাচিউর হতে যাইয়েন না?

কেন জীবনে অতিরিক্ত ম্যাচিউর হতে যাইয়েন না?

জীবনে অতিরিক্ত ম্যাচিউর হতে যাইয়েন না! বেশি ম্যাচিউর সাজতে গিয়ে ছোট ছোট অনেক আনন্দ,খুনসুটি মিস করে ফেলবেন! যা একটা সময়...Read more

0 0 Reacts 0 View 37,865 Comment 0

জীবন গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করা উচিৎ?

জীবন গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করা উচিৎ?

জীবন আরো গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করতে পারেন। আমরা অনেকে স্বভাবতই পরিপাটি, অনেকে আবার সেরকম গোছালো না। তবে খুব গোছালো...Read more

0 0 Reacts 2 View 81,844 Comment 0

সত্যিকারের পুরুষ হতে কি ধরনের ডার্ক সাইকোলজি ব্যবহার করবেন?

সত্যিকারের পুরুষ হতে কি ধরনের ডার্ক সাইকোলজি ব্যবহার করবেন?

সত্যিকারের পুরুষ হতে ডার্ক সাইকোলজি ব্যবহার করুন! তুমি কি জানো, প্রকৃত পুরুষ হতে গেলে কেবল শক্তিশালী হওয়া যথেষ্ট নয়? তোমাকে...Read more

0 0 Reacts 0 View 51,340 Comment 0

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো কি?

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো কি?

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো নিচে উপস্থাপন করা হল। ০১) ভুলগুলি আবিষ্কারের পোর্টাল। - জেমস জয়েস ০২) আপনি ভুল করেন। ভুলগুলি...Read more

0 0 Reacts 0 View 115,763 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের...Read more

0 0 Reacts 0 View 116,157 Comment 0

কেন অভ্যাসগত মুদ্রাদোষগুলি পরিহার করা উচিৎ!

কেন অভ্যাসগত মুদ্রাদোষগুলি পরিহার করা উচিৎ!

যেসব অভ্যাসগত মুদ্রাদোষ গুলি পরিহার করুন। শুধু ভালো পোশাক ও সাজগোজে আমদের ব্যক্তিত্ব ফুটে উঠে না। আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে আমাদের...Read more

0 0 Reacts 0 View 116,575 Comment 0

কেন নিজের ইচ্ছেমতো চলার সুযোগ হয় না?

সবসময় নিজের ইচ্ছেমতো চলার সুযোগ হয় না। কখনো ভিড় বাসে দাঁড়িয়ে, কখনো ক্লান্ত শরীর নিয়ে জানালার পাশে বসে, আবার কখনো...Read more

0 0 Reacts 0 View 16 Comment 0

ক্যারিয়ার উন্নয়নে তাহসানের ৫ পরামর্শ!

ক্যারিয়ার উন্নয়নে তাহসানের ৫ পরামর্শ!

ব্র্যাক ইউনিভার্সিটির নবীন বরণে একটি বক্তব্য দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। যেখানে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য...Read more

0 0 Reacts 0 View 108,174 Comment 0