কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?

কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?

নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না। আপনার ইনকাম কম থাকতে পারে, আপনার দামী গাড়ি, অট্টালিকা না থাকতেই পারে, আপনার হাতে দামী মোবাইল না থাকতেই পারে, আপনি নিজে হয়তো স্বল্প বেতনের চাকুরে বা ছোটো খাটো একটা ব্যবসা করেন, আপনার বাবা হয়তো সামান্য ক্ষেত মজুর, হতেই পারে নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ আপনি, তার মানে এই নয় আপনি নিজেকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। হতে পারে আপনার আত্মীয় বা বন্ধুটি ধনী পরিবারের কেউ, তার অগাধ সম্পত্তি থাকতেই পারে, আপনি হয়তো তার কাছে কোনো ভাবে ঋণী, বিপদের দিনে তার কাছ থেকে হয়তো একটা বড়ো সাহায্যও নিয়েছেন, তার মানে এই নয় আপনি তার দাসত্ব সব সময় মেনে নেবেন। এমন নয় যে তার কাছে ঋণী বলে তার ব্যক্তিগত সমস্ত কাজ আপনি করে দিতে বাধ্য থাকবেন, এমনটা নয় যে নিজের সময়, নিজের কাজকে অবহেলা করে সব সময় তার কৃতজ্ঞতার দাম দিতে আপনি বাধ্য থাকবেন। কথাগুলো কেন বললাম জানেন, আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে, যারা অন্যের উপকার করে শুধুমাত্র অপরদিকের মানুষটাকে নিজের বশে রাখবে বলে। মানে সে উপকার করেছে মানে আপনি তার গোলামি করতে বাধ্য। সারা জীবন তাকে কৃতজ্ঞতার দাম দিয়ে যেতে হবে। কিন্তু কেন? একটা কথা মাথায় রাখতে হবে, যার সাথে থাকছেন, যাকে বন্ধু বলে জেনেছেন, যাকে আপন বলে জীবনে গ্রহণ করেছেন , তার কাছে যেমন সহযোগিতার আশা করবেন, তেমনি তার কাছ থেকে কতটা সম্মান পাচ্ছেন সেটাও অবশ্যই দেখবেন। আপনার সময়, আপনার কাজ, পারিবারিক অবস্থা, এগুলোকে যদি সে ছোটো করে দেখে, তাহলে জানবেন, আপনি তার কাছে নিরাপদ নন। আপনি তার থেকে উপকার নিয়েছেন মানে আপনি তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তার গোলাম নন। কে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, বা কার কাজ আপনি ভালোবেসে করছেন, এ দুটোর মধ্যে তফাৎ আছে। নিজের আত্মসম্মানের সাথে কখনোই আপোষ করবেন না। গরীব হতেই পারেন, ইনকাম কম থাকুক, আত্মসম্মান যেন ভরপুর থাকে।

0 0 Reacts 0 View 33,967 Comment 0
Profile Photo

টাইম ম্যানেজমেন্ট কি?

টাইম ম্যানেজমেন্ট কি?

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই।...Read more

0 0 Reacts 0 View 120,112 Comment 0

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা!

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা!

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা তাই নিচে উপস্থাপন করা হল। ১) লক্ষ্য নির্ধারণ :- সুস্পষ্ট ও অর্জন করা...Read more

0 0 Reacts 0 View 57,464 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়?

অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দেখবেন আপনি যত বেশি ভণ্ড হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও তত বেশি বড় হবে। মানে এরা...Read more

0 0 Reacts 0 View 26,293 Comment 0

আপনার কেন ব্যবসা করা উচিত?

আপনার কেন ব্যবসা করা উচিত?

জীবনে সবারই একটা স্বাধীন পরিচয় থাকা দরকার, আর ব্যবসা সেই স্বাধীনতার পথ খুলে দেয়। চাকরি আপনাকে সীমিত বেতন দেয়, কিন্তু...Read more

0 0 Reacts 0 View 44,795 Comment 0

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না। জীবনে কখনো না কখনো মনে...Read more

0 0 Reacts 0 View 36,844 Comment 0

একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় কেন?

একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় কেন?

Mark Zuckerberg যদি একটা নরমাল টি-শার্ট পড়ে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেয়। মানু্ষ তাকে বাহবা দিয়ে বলে কতটা সিম্পল ও অহংকারহীন...Read more

0 0 Reacts 0 View 72,316 Comment 0

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় কি?

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় কি?

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় নিচে তুলে ধরা হল। ১) যারা তোমার খোঁজ রাখে না, তাদের জন্য অপেক্ষা করো না। ২) কারও কাছে...Read more

0 0 Reacts 1 View 77,905 Comment 0

জাপানীদের জীবন ধারণ কেমন?

জাপানীদের জীবন ধারণ কেমন?

জাপানীদের জীবন ধারণ খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি-বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে...Read more

0 0 Reacts 0 View 114,123 Comment 0

জীবনের গতি বাড়াতে নিজেকেই কেন এগিয়ে যেতে হবে?

জীবনের গতি বাড়াতে নিজেকেই কেন এগিয়ে যেতে হবে?

ক্যারিয়ারে কিছু হচ্ছে না! সময় চলে যাচ্ছে, চোখের সামনে স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে, বাবা মা বৃদ্ধ হচ্ছে! বন্ধু হারিয়ে যাচ্ছে। দিনশেষে দুঃখ...Read more

0 0 Reacts 0 View 62,900 Comment 0

প্রেম করছে নাকি ক্যারিয়ার নষ্ট করছে!

প্রেম করছে নাকি ক্যারিয়ার নষ্ট করছে!

ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ এ কথা বলাকে প্রেম বলে না। যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে ৪/৫ ঘন্টা আপনার...Read more

0 0 Reacts 0 View 110,704 Comment 0