প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ অতীত ভুলে যায় কেন?

প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ অতীত ভুলে যায় কেন?

একবার এক গাধা অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগল। ডাক শুনে গাধাটির মালিক গাধাটিকে উদ্ধারের জন্য কিছুক্ষণ নামমাত্র চেষ্টা করল। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে লোকটি ভাবল, গাধাটি বুড়ো, একে দিয়ে কোনো কাজ হয় না, কুয়াটিও শুকিয়ে হয়ে গেছে, এখান থেকে এখন আর পানি পাওয়া যায় না। কুয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ, তাতে লাভের চেয়ে লসই বেশি! অতএব, কুয়াটাকে মাটি ফেলে বুজিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত। যেই কথা সেই কাজ। তখনই কুয়া ঢেকে ফেলার জন্য সে গ্রামের লোকজনকে ডেকে আনল। লোকেরা গাধার মালিকের কথায় সম্মত হয়ে কোদালের সাহায্যে কুয়ার মধ্যে মাটি ফেলা শুরু করল। ঘটনা বুঝতে পেরে গাধাটি স্তম্ভিত হয়ে গেল। যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরপর ঘটল আসল ঘটনা। সবাইকে অবাক করে দিয়ে গাধাটি প্রতিবার মাটি নিচে ফেলার সাথে সাথে সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই মাটির উপর চড়ে বসতে লাগল। খুব শীঘ্রই সবাই দেখল গাধাটি কুয়ার মুখে পৌঁছে গেছে। গাধাটি ছোট্ট একটি লাফ দিয়ে কুয়া থেকে বের হয়ে আসলো এবং সে তার মালিকের দিকে ঘৃণাভরে একবার তাকিয়ে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল। শিক্ষা: আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে আজ থেকে নিজের মতো করে বাঁচুন।

0 0 Reacts 0 View 59,655 Comment 0
Profile Photo

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

0 0 Reacts 0 View 38,788 Comment 0

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন। আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল... আমার কাছে এটাই মূল্যবান হওয়া। পরিবারের বা এলাকার এমন...Read more

0 0 Reacts 2 View 108,125 Comment 0

জীবনে কেন কাউকে পরোয়া করো না!

জীবনে কেন কাউকে পরোয়া করো না!

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার...Read more

0 0 Reacts 0 View 115,916 Comment 0

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

পরিশ্রম করুন, পরিশ্রম করেই সফল হতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কখনও সফলতা আসে না।? ➜ মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল...Read more

0 0 Reacts 0 View 110,810 Comment 0

একটা মধ্যবিত্ত ফ্যামিলির সারা জীবনে কত টাকা প্রয়োজন? 🤷‍♂️

একটা মধ্যবিত্ত ফ্যামিলির সারা জীবনে কত টাকা প্রয়োজন? 🤷‍♂️

একটা মধ্যবিত্ত ফ্যামিলির সারা জীবনে কত টাকা প্রয়োজন এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। ✅ দৈনন্দিন খরচের জন্য মাসে ৫০ থেকে...Read more

0 0 Reacts 0 View 35,590 Comment 0

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের...Read more

0 0 Reacts 1 View 111,843 Comment 0

পুরুষকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না?

পুরুষকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না?

কারণ জীবনের কিছু কঠিন পরিস্থিতিই তাকে এমনভাবে বদলে দেয়, যেখানে নিজের কষ্ট ভুলে গিয়ে পরিবারের কথা ভাবতে হয়, নিজের ইচ্ছেগুলোকে...Read more

0 0 Reacts 0 View 172 Comment 0

কেন তুমি থেমে যাবে না?

কেন তুমি থেমে যাবে না?

তুমি থেমে যাবে না! যে মানুষগুলো একদিন তোমার দিকে আঙুল তুলে বলেছিল... তোমার তো এটা নেই! ওটা নেই! তোমার ক্যারিয়ারও তো জমে...Read more

0 0 Reacts 0 View 70,200 Comment 0

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম,...Read more

0 0 Reacts 0 View 115,929 Comment 0

ইনকাম ছাড়া একটা ছেলের মূল্য কি?

ইনকাম ছাড়া একটা ছেলের মূল্য কি?

ইনকাম ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই! এ কথাটা শুনতে নিষ্ঠুর হলেও বাস্তব। সমাজ আজ মানুষকে বিচার করে তার আয়ের...Read more

0 0 Reacts 0 View 22,129 Comment 0