এক ধরনের চীনা বাঁশগাছ আছে, যার জীবনচক্র সত্যিই অবাক করার মতো ! বীজ বপনের পর প্রথম কয়েক মাস, এমনকি কয়েক বছরও মাটির নিচে চুপচাপ লুকিয়ে থাকে। বাইরে থেকে মনে হয় কোনো পরিবর্তনই হচ্ছে না। অনেকেই ভাবে, বীজটা বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে মাটির নিচে। এই সময় গাছের শিকড় গভীরে ও মজবুতভাবে ছড়িয়ে পড়ে যেন পরে যখন বেড়ে উঠবে তখন সবাইকে অবাক করে দিতে পারে। তারপর একদিন, হঠাৎ করেই কয়েক মাসের মধ্যে কয়েক মিটার পর্যন্ত লম্বা হয়ে যায়! তখন সবাই প্রশ্ন করে, এতদিন এটা কোথায় ছিল ভাই? তুমিও পারো ঠিক এই বাঁশগাছের মতো হতে। চুপচাপ নিজের শেখা, স্কিল আর প্রস্তুতির দিকে মনোযোগ দাও। সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখানোর তাড়াহুড়ো করো না। মনে রেখো ফাঁকা কলসি বাজে বেশি কিন্তু ভরা কলসি নীরব থাকে। নিজের শিকড় শক্ত করো, নিজের ভিত তৈরি করো। সঠিক সময় এলে এমনভাবে সফলতার ফুল ফোটাও যাতে সবাই অবাক হয়ে যায় আর তোমার নীরবতায় যেন হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় শক্তি।
Arifin Shuvo
Public . 11-Aug-2025নিজের শিকড় শক্ত করলে সফলতার যেভাবে আসবে!