কোন ধরণের পুরুষকে নারী সম্মান করে না?

কোন ধরণের পুরুষকে নারী সম্মান করে না?

যে ধরণের পুরুষকে নারী সম্মান করে না তাই নিচে তুলে ধরা হল। ০১। মিথ্যেবাদীঃ- যে-পুরুষের কথায়-কাজে মিল নেই, নারী তাকে বিশ্বাস করে না; বিশ্বাস উঠে গেলে আকর্ষণ উবে যায়; আকর্ষণ নেই তো সম্মান নেই। ০২। দায়িত্ববোধহীনঃ- যে-পুরুষ তার রোজগার, স্বাস্থ্য, অঙ্গীকার রক্ষা করতে পারে না, তার উপর থেকে নারীর আস্থা উঠে যায়; অতএব উঠে যায় সম্মান। ০৩। সিদ্ধান্তহীনঃ- অস্থির, ইতস্তত, কনফিউজড, অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল পুরুষকে নারী ঘৃণা করে; জীবনে এরকম পুরুষ থাকার চেয়ে একা চলাই বেটার─ সে মনে করে। ০৪। লক্ষ্যহীনঃ- যে-পুরুষের অ্যামবিশন নেই, আত্ম-উন্নয়নের আগ্রহ নেই, ঘরকুনো স্বভাব, তাকে জীবনে জড়াতে চূড়ান্তভাবে অনাগ্রহী যে-কোনো নারী; সম্মানের প্রশ্নই আসে না। ০৫। মেরুদণ্ডহীনঃ- অন্যের অনুমতির জন্য বসে থাকে, কারণে-অকারণে ক্ষমা চেয়ে ফেলে নির্দ্বিধায়, অন্যের মতামতকেই যথেষ্ট ভেবে নেয় যে-পুরুষ, সেই দুর্বলকে নারী প্রত্যাখ্যান করে; এসব দুর্বলতা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, মেরুদণ্ডহীনতা নারী জানে। ০৬। ব্যক্তিত্বহীনঃ- যে-পুরুষকে সহজেই কন্ট্রোল করে ফেলা যায়, বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন-সোশ্যালমিডিয়ার কথায় ও ইচ্ছেয় ও প্রেশারে চলে যে-পুরুষ, তার উপর থেকে নারীর শ্রদ্ধাবোধ উঠে যায় তৎক্ষনাৎ। ০৭। পরিশ্রমবিমুখঃ- পুরুষের দায়িত্ব অসীম, কিন্তু মানব-সমাজে পুরুষকে দায়িত্বের ভার নিতেই হবে। এই ভার নিতে হবে একটিমাত্র উপায়ে─ পরিশ্রম। পরিশ্রমে অনীহ পুরুষ চিরকাল ব্যর্থ, অযোগ্য, জীবনহীন, সামাজিক-সম্মানহীন। পরিবারেও সে বোঝা। সে অজুহাত-ধারী, আত্মসমালোচনাহীন। এরকম পুরুষ আজীবন ঘৃণ্য, যে-কোনো নারীর কাছেই। এবং, সত্যটি হলো─ উপরোল্লিখিত সাত-কারণে হোক বা অন্য যেকোনো কারণেই হয়, নারী যদি একটিবার শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে কোনো পুরুষের উপর থেকে, সেই পুরুষের সাথে সেই নারীর সম্পর্ক ওখানেই শেষ, চিরতরে। একই ঘরে আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ না, সম্পর্কহীন-সম্মানহীন দু'টি জড়-জীবন ওটা।

View 47,667 | Like () | Comments (0)
Profile Photo

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কষ্ট দিয়েন না। কারণ ক্ষমা চাওয়ার জন্য আপনি দ্বিতীয়বার জন্ম নেবেন না। একবার বলা কথা, একবার দেওয়া আঘাত! সবকিছু ঠিক...Read more

View 19,570 | Like () | Comments (0)

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

View 111,956 | Like () | Comments (0)

ডিসটেন্স রিলেশনশিপ আসলে কী? দূরে থেকেও কি ভালোবাসা যায়?

ডিসটেন্স রিলেশনশিপ আসলে কী? দূরে থেকেও কি ভালোবাসা যায়?

ডিসটেন্স রিলেশনশিপ—যাকে আমরা বলি Long Distance Relationship—শুধু দুই শহরের মাঝখানের দূরত্ব নয়। এটা দুই হৃদয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ...Read more

View 21,648 | Like () | Comments (0)

যেই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়!

যেই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়!

সংসার দুজন মানুষের মনের মিল হলেই হয় একটি সুখের সংসার। সুখ বিহীন সংসার তো কত জন করে। সংসার জীবনে সুখী...Read more

View 108,736 | Like () | Comments (0)

সমবয়সী কাউকে কেন বিয়ে করবেন!

সমবয়সী কাউকে কেন বিয়ে করবেন!

বিয়ে করতেছেন একটু ভাবুন? আপনার বয়স যখন ৩০ বছর, তখন আপনি ১৪/১৫ বছরের একটা মেয়েকে বিয়ে করছেন। বয়সের তফাত টা একবার...Read more

View 14,467 | Like () | Comments (0)

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয়ে জানা দরকার?

সব পুরুষদের এটা জানা দরকার। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না, আপনার উপর রাগ,...Read more

View 95,955 | Like () | Comments (0)

কেন জয় করতে পারবেন না?

কেন জয় করতে পারবেন না?

দুনিয়ায় সবচেয়ে অসম্ভব কাজ হচ্ছে মানুষের মন জয় করা। আপনি নিজের সবটুকু দিয়েও আরেকজনের মন জয় করতে পারবেন না। আপনি...Read more

View 46,742 | Like () | Comments (0)

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা কি?

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা কি?

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা তাই নিচে দেওয়া হল। ❖ তুমি কিছুই পারো না! এই কথা তাকে হীনমন্যতায়...Read more

View 51,353 | Like () | Comments (0)

নারীর সৌন্দর্য কখন ফুটে ওঠে?

নারীর সৌন্দর্য কখন ফুটে ওঠে?

সবাই মনে করে নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে, দামি পোশাকে কিংবা বাহ্যিক সাজে। কিন্তু সত্যিটা হলো:— নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে তখনই,...Read more

View 18,239 | Like () | Comments (0)

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে...Read more

View 109,166 | Like () | Comments (0)