জীবনে মাঝে মাঝে এমন একটা মুহূর্ত আসে, যখন নিজেকেই নিজের সবচেয়ে বড় প্রশ্ন মনে হয়। আমি পারব তো?🤔 আমি কি সত্যিই এতটা যোগ্য?🤔 মনে হয় সবকিছু বুঝি হাতছাড়া হয়ে যাচ্ছে! আর এই সন্দেহই আমাদের স্বপ্নের পথে সবচেয়ে বড় ব্রেক হয়ে দাঁড়ায়। কেন এমন হয়? 👉 ব্যর্থতা 👉 চারপাশের লোকের চাপ 👉 সোশ্যাল মিডিয়ার তুলনা এই তিনটিই মাথার ভেতর এমন এক ঝড় তোলে, যেখানে নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো :— নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা পুরোটাই আপনার হাতে! মাত্র কয়েকটা সহজ অভ্যাসেই আপনি আবার ফিরে পাবেন সেই শক্তিশালী, হাসিখুশি, অসম্ভবকে সম্ভব করা মানুষটাকে! কিভাবে নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনবেন: ১️। নিজের সাফল্যগুলো মনে করুন:- আপনি হয়তো ব্যর্থতার গল্পগুলোই বেশি মনে রাখছেন। একটু থামুন। পেছনে তাকিয়ে দেখুন, আপনি কত কিছু অর্জন করেছেন! একটা কাগজে লিখে ফেলুন সেগুলো। বিশ্বাস করুন, আপনি নিজেই নিজেকে অবাক করে দেবেন। ২️। অন্যের সাথে তুলনা বাদ দিন:- সোশ্যাল মিডিয়ায় সবাই শুধু সুখের ছবিই দেখায়। ওটা তাদের highlight reel, আর আপনার জীবন চলছে real mode-এ। তুলনা করলেই কষ্ট বাড়ে, আত্মবিশ্বাস কমে। ৩️। নিজের সাথে ভালোভাবে কথা বলুন:- আমি পারব না! এই কথাটা blacklist করে দিন! আপনার মুখের কথা আপনার মনকে গড়ে। বলুন... - আমি পারি! - আমি শিখছি! - আমি এগোবো! ৪️। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন:- বড় স্বপ্ন থাকুক নিশ্চয়ই, তবে শুরু হোক ছোট জয় দিয়ে। আজকের ছোট সাফল্যই কাল আপনাকে বড় করে তুলবে। ৫️। নতুন কিছু শিখুন:- প্রতিবার নতুন কিছু শেখা মানে নিজের ভেতরের শক্তিটা আরও একটু বাড়ানো। নিজেকে আপডেট রাখুন, আত্মবিশ্বাসও আপডেট হবে! ৬️। ভুলকে শত্রু ভাববেন না:- ভুল মানেই শেষ নয়। ভুল মানেই শেখার নতুন সুযোগ। নিজেকে দোষ না দিয়ে বলুন— এই ভুল থেকেও আমি শিখেছি। শেষ কথা:- আপনি যতটা ভাবেন, তার চেয়ে অনেক বেশি সক্ষম। আপনার ভেতরে শক্তির এক বিশাল ভাণ্ডার আছে। শুধু দরকার একটু বিশ্বাস, একটু ধৈর্য, আর প্রতিদিন নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়ার ইচ্ছা। আপনি পারবেন। অবশ্যই পারবেন।