আপনার যে ভুলের কারণে বিয়ের পর সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে।

আপনার যে ভুলের কারণে বিয়ের পর সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে।

আপনার যে ভুলের কারণে বিয়ের পর সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে তাই নিচে তুলে ধরা হল। নিজের পছন্দে হোক কিংবা পরিবারের পছন্দে, বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই সম্পর্কে শুরুর সেই টান টা আর থাকেনা। তৈরি হয় একটা দূরত্ব। আমাদের সামাজিক প্রেক্ষাপটে এর পেছনের কিছু কারণ উল্লেখ কারছি। আপনি নতুন বিবাহিত হলে এই ভুলগুলো কখনও শুরু হতে দিবেন না। আর শুরু হয়ে গেলে আজই সমাধানের উদ্যোগ নিবেন:- ❤️ ১। পার্টনারের প্রতি সরাসরি ভালোবাসা প্রকাশ না করা: অনেকেই ভাবে এর প্রয়োজনীয়তা নেই, সে এমনিই বুঝবে। আবার অনেকে ভাবে, ভালোবাসা প্রকাশ করলে নিজের মূল্য কমে যাবে। দুইটি চিন্তাই মারাত্বক ভুল। 🤷‍♂️ ২। ছোট ছোট অর্থহীন, অপ্রয়োজনীয় কথা বলার অভ্যেস না করা: যেমন- একজন গুনগুন করে কিছু গাইলে বা বললে অপর পার্টনারও গুন গুন করে রিপ্লাই দেয়া, বা অর্থহীন কোনো শব্দ করে শুধুমাত্র নিজের উপস্থিতি বা এটেনশন জানান দেয়া। অনেকেই থাকে যারা খুব সিরিয়াস মেন্টালিটির। তারা অর্থহীন কথা পছন্দ করেনা। কিন্তু এই ছোট ছোট অর্থহীন কথাই সম্পর্ক কে দৃঢ় রাখে। কারণ, দুইটা মানুষের প্রয়োজনীয় কথা খুব বেশি থাকেনা। বাকিটা সময় এই শুনতে অপ্রয়োজনীয় কথাগুলোই নিজেদের মধ্যে টান ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ভূমিকা রাখে। 🤝 ৩। ছোটখাটো মজার কাজ কিংবা খুনসুটি কে বাচ্চা বয়সের কাজ মনে করা: যেমন- একে অপরকে কাতুকুতু দেয়া, গুঁতানো, জ্বালানো ইত্যাদি। মনে রাখতে হবে, মানুষের বয়স শারিরীক নিয়মেই বাড়লেও সম্পর্কের বয়স নিজেদের দোষেই বাড়ে। চাইলে এবং চেষ্টা করলে জীবনের শেষ বয়স পর্যন্ত সম্পর্ক কে নবজাতকেত মতো কোমল আর সুন্দর রাখা সম্ভব। যেটার উপর নিজের নিয়ন্ত্রন আছে তার বয়স কেন বাড়তে দিবেন? 👁️ ৪। পার্টনারের ছোটখাটো পছন্দ অপছন্দের, কিংবা প্রয়োজনের খোঁজ না রাখা: ব্যস্ততার মধ্যে হয়তো বেশি একটা সময় পাওয়া যায়না। তবুও খুব ছোট্ট খাটো পছন্দের খেয়াল চাইলেই রাখা যায়। 🙆‍♂️ ৫। পার্টনারের প্রচেষ্টার দিকে খেয়াল না করা: পার্টনারকে খুশি করার জন্য আরেকজন কোনো একটা কাজ করলেও অনেক পার্টনার সেটাকে মূল্য দেয়না। ফলে এই প্রচেষ্টা গুলোর আগ্রহ কমতে কমতে সম্পর্কটাই ফিকে হয়ে আসে। আপনার পার্টনার যদি এই বিষয় গুলোর গুরুত্ব না বুঝে, বা না পছন্দ করে, সেক্ষেত্রে আপনার করণীয় কি তা এই পোস্টের পার্ট ২ এ উল্লেখ করবো ইন শা আল্লাহ। পরবর্তী পোস্টের দিকে খেয়াল রাখবেন। Collected ✅ যারা প্রতিদিন এমন সব আর্টিকেল পড়তে চান। তারা পোফাইলটিকে ফলো করে রাখতে পারেন। সময় করে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে (ধন্যবাদ)।

0 0 Reacts 0 View 46,833 Comment 0
Profile Photo

মানুষ কি শুধু কথাতেই আপন?

জীবনের পথে চলতে চলতে আমরা অনেককেই আপন ভেবে আঁকড়ে ধরি। কিন্তু সময়ের কঠিন আঘাত বুকের ভেতর এসে লাগলেই স্পষ্ট হয়ে...Read more

0 0 Reacts 0 View 48,731 Comment 0

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল! বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি? তখন সে বলেছিল... বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে! আর এখন!...Read more

0 0 Reacts 2 View 52,582 Comment 0

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী যেভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে তাই হল। মানুষের অনুভূতি কখনোই পুরোপুরি লুকিয়ে রাখা যায় না।...Read more

0 0 Reacts 0 View 65,430 Comment 0

কোন ধরনের মানুষ জীবনে আসলে সুখী হওয়া যায়!

কোন ধরনের মানুষ জীবনে আসলে সুখী হওয়া যায়!

যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু! আমাদের জীবনে কত মানুষ আসে, যায়...Read more

0 0 Reacts 0 View 47,571 Comment 0

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত...Read more

0 0 Reacts 1 View 111,087 Comment 1

পুরোনো প্রেম ভুলবেন কী করে?

পুরোনো প্রেম ভুলবেন কী করে?

কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ...Read more

0 0 Reacts 1 View 104,374 Comment 0

রাগী স্ত্রীকে নিয়ন্ত্রণ করার কৌশল!

রাগী স্ত্রীকে নিয়ন্ত্রণ করার কৌশল!

যদি স্ত্রীর স্বভাব একটু রাগী হয়, তাহলে কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল মেনে চললে সম্পর্কটা সহজেই মধুর রাখা সম্ভব। অনেক...Read more

0 0 Reacts 0 View 74,512 Comment 0

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা, তারপর উপলব্ধি করতে পারা যে ঐ মানুষটাকে কখনোই পাওয়া যাবে...Read more

0 0 Reacts 0 View 45,458 Comment 0

কারো প্রতি জন্মানো মায়া কাটাবো কীভাবে?

কারো প্রতি জন্মানো মায়া কাটাবো কীভাবে?

কারো প্রতি মায়া একদিনে হয় না। আবার একদিনেই কাটেও না। মায়া কাটানো মানে কাউকে ঘৃণা করা নয়। মায়া কাটানো মানে...Read more

0 0 Reacts 0 View 19,871 Comment 0

একাকিত্ব কি রকম সুন্দর?

একাকিত্ব কি রকম সুন্দর?

একাকিত্ব ভয়ংকর রকম সুন্দর! আমি সব সময় একাকিত্বকে উপভোগ করেছি। একাকিত্বে ও নিজেকে একা ভাবতে দেইনি! একাকিত্ব কখনই আমাকে গ্রাস করতে পারে'নি। হ্যাঁ ভীষণ...Read more

0 0 Reacts 0 View 73,893 Comment 0