বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন। আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন। টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ! আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ। প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন। বিয়ে তা নয়! বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস! বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ। সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট। একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস! কোথায় যেন পড়েছিলাম... পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন। ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

0 0 Reacts 0 View 37,320 Comment 0
Profile Photo

বিয়ের মাধ্যমে কি একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়?

বিয়ের মাধ্যমে কি একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়?

বিয়ের মাধ্যমে একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। বিয়ে শুধু দুটি মানুষের একসাথে থাকা নয়, বরং এটি নতুন এক...Read more

0 0 Reacts 0 View 19,381 Comment 0

নারী বোঝে কিন্তু তবুও চুপ থাকে কেন?

নারী বোঝে কিন্তু তবুও চুপ থাকে কেন?

নারী যখন ভালোবাসে, তার অনুভূতি শুধু শরীরের জন্য নয়, বরং মন ও আত্মার গভীরে জড়িয়ে যায়। সে পুরুষকে পূর্ণভাবে চায়,...Read more

0 0 Reacts 0 View 66,228 Comment 0

কাউকে আঘাত না করেও কি প্রতিশোধ নেয়া যায়?

কাউকে আঘাত না করেও কি প্রতিশোধ নেয়া যায়?

প্রতিবাদ হোক ভালোবাসায় মোড়ানো; কাউকে আঘাত না করেও প্রতিশোধ নেয়া যায়। প্রতিবাদ মানেই যেনো রাগ, হুঙ্কার, অথবা ধ্বংসের আগুন। এ ধারণা...Read more

0 0 Reacts 0 View 67,765 Comment 0

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?

মানুষ সবচেয়ে বেশি কথার প্রেমে পড়ে। কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন। শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা...Read more

0 0 Reacts 0 View 18,538 Comment 0

একাকীত্ব দূর করার উপায়!

একাকীত্ব দূর করার উপায়!

একাকীত্ব খুব স্বাভাবিক একটা অনুভূতি, কিন্তু সেটা কাটানোর উপায়টা নিজের মধ্যেই খুঁজে নিতে হবে। যদি একা লাগে, তাহলে নিউজ ফিড...Read more

0 0 Reacts 1 View 89,513 Comment 0

বাবার কাছে বিয়ের জন্য আবেদন পত্র লেখার উপায়

বাবার কাছে বিয়ের জন্য আবেদন পত্র লেখার উপায় নিচে দেওয়া হল। বরাবর, বাবা জান। বিষয়ঃ মা এর কাজে সাহায্য করার জন্য একটি মেয়ে...Read more

0 0 Reacts 14 View 18,358 Comment 0

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

0 0 Reacts 1 View 111,957 Comment 0

কেন নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি?

কেন নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি?

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের...Read more

0 0 Reacts 0 View 34,792 Comment 0

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায়!

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায় নিচে দেওয়া হল। ➜ বাহির থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য...Read more

0 0 Reacts 0 View 56,953 Comment 0

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

১) যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। -...Read more

0 0 Reacts 4 View 14,187 Comment 0