কেন অতি অবহেলায় অপমানে মানুষ টক্সিক হয়ে ওঠে?

কেন অতি অবহেলায় অপমানে মানুষ টক্সিক হয়ে ওঠে?

সম্পর্কে বার বার অবহেলা, অপমানিত এবং আঘাত প্রাপ্ত হতে থাকলে তার আউটকাম খুব একটা ভালো হয়না। এভাবে ধীরে ধীরে একজন স্বাভাবিক সাধারণ ব্যক্তিত্বের মানুষও টক্সিক হয়ে ওঠে। সেটা যে কোন সম্পর্কেই হতে পারে।শুধু যে স্বামী স্ত্রীর মধ্যেই এটা ঘটে এমন টা না।সন্তান বাবা মা, বউ শাশুড়ী, ননদ ভাবি, ভাই বোন যে কোন ক্ষেত্রেই এটা হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটা স্বামী স্ত্রী বউ শাশুড়ির ক্ষেত্রেই ঘটে এটাও সত্যি। একটা মেয়ে খুব সাধারণ সহজ সরল মন নিয়েই সংসার জীবনে পা রাখে।কিন্তু দিনের পর দিনে অবহেলিত অপমানিত হতে হতে এক সময় নিজেও পালটা জবাব দিতে শুরু করে। এমন কি একই আচরন কারনে অকারণে সেও সবার সাথে করতে শুরু করে। কারন শুরু থেকেই সে নিজের জন্য এমন পরিবেশ পেয়ে এসেছে।তখনই বলা হয় মেয়েটা টক্সিক মিশুক নয়। নম্র নয় ভদ্রতা জানেনা। তার পরে বেয়াদব বলে আখ্যায়িত করবেন। আমাদের সামাজিক ব্যবস্থা এতো খারাপ যে বাড়ির বউকে আপনি যাতা তলে যেতে যেতে তাকে দুমড়ে মুচড়ে দিবেন। কিন্তু তার ফল হিসেবে পালটা প্রতিঘাত মেনে নিতে পারবেন না। একটা মানুষকে বার বার মানসিক ভাবে আঘাত করে করে তার মন বিষিয়ে তুলবেন, কিন্তু তার আউটকাম টা আর নিতে পারবেন না। নিজে সইতে না জানলে অন্যকে সইতে বলাও যে অন্যায়। স্বামী হিসেবে সবসময় স্ত্রীকে অবহেলায় রেখে নিজেকে রাজার সমতুল্য ভাববেন। কিন্তু স্ত্রী একই আচরন করলে তা আর নিতে পারবেন না।অথচ স্ত্রীর মন বিষিয়ে তাকে বিষাক্ত আপনিই করে তুলেছেন। আর শাশুড়ির ক্ষেত্রে বাড়ির বউটার কারনে অকারণে ভুলের শেষ নেই। ভাত একটু শক্ত হলেও কটুক্তি, বউটার হাতে কোন অপ্রত্যাশিত বস্তু নষ্ট হলে বউকে মা তুলে খোটা দেয়া। প্রতিনিয়ত কথা শোনানো মানসিক চাপে রাখা।আর এই আচরনের ফলে যখন বউটা বিদ্বেষী হয়ে ওঠে তখন বউ বেয়াদব। এই মেয়েটাকে বেয়াদব টক্সিক বানালো কে?কোন মানুষ কোন সম্পর্ক শুরু থেকেই টক্সিক হয়না। আপনি যা দিচ্ছেন তার আউটকাম হিসেবে দিগুন সেটাই ফেরত পাবেন। এটাই নিয়ম। অবহেলা অপমান এমন এক বিষ যা স্বাভাবিক একটা মানুষকেও টক্সিক বানাতে পারে। আর টক্সিক মানুষের সাথে সম্পর্ক আরো বিষাক্ত হয়।

0 0 Reacts 0 View 45,287 Comment 0
Profile Photo

মানুষের জীবনে মানসিক শান্তিই কি আসল?

মানুষের জীবনে মানসিক শান্তিই কি আসল?

মানুষের জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সবকিছু আছে শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার...Read more

0 0 Reacts 1 View 106,646 Comment 0

একজন মানুষের জীবনে P এর গুরুত্ব কতখানি?

জীবন বদলে যাবে... একজন মানুষের জীবনে P এর গুরুত্ব যে কতখানি তা একটু পরেই বুঝতে পারবেন। এই একটি P মানুষের জীবন পাল্টে...Read more

0 0 Reacts 0 View 46,782 Comment 0

কেন জীবনকে সহজ করতে শিখুন?

কেন জীবনকে সহজ করতে শিখুন?

সহজ হতে শিখুন, কারণ জটিল করে ভাবলেই জীবন জটিল হয়ে যায়। আমাদের অনেক সমস্যার শুরু হয় তখন, যখন আমরা সহজ একটা...Read more

0 0 Reacts 0 View 61,263 Comment 0

জীবনকে সহজ করার জন্য কিছু ভাল অভ্যাস!

জীবনকে সহজ করার জন্য কিছু ভাল অভ্যাস নিচে তুলে ধরা হল। ◾বন্ধু কম থাকা ভালো। ◾বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না।...Read more

0 0 Reacts 1 View 22,563 Comment 0

নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট!

নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট!

নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট নিচে তুলে ধরা হল। অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন।দোষ দেখা বন্ধ রাখুন।...Read more

0 0 Reacts 0 View 33,278 Comment 0

আপন পর চিনবার উপায়!

আপন পর চিনবার উপায়!

বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না! আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কারণ এরা মানুষ...Read more

0 0 Reacts 0 View 49,564 Comment 0