কেন জীবনকে সহজ করতে শিখুন?

কেন জীবনকে সহজ করতে শিখুন?

সহজ হতে শিখুন, কারণ জটিল করে ভাবলেই জীবন জটিল হয়ে যায়। আমাদের অনেক সমস্যার শুরু হয় তখন, যখন আমরা সহজ একটা কথাকেও অপ্রয়োজনীয় বিশ্লেষণ করি। আমরা ভদ্রতার খাতিরে কাউকে না বলতে পারি না আবার কেউ না বললে সেটা স্বাভাবিকভাবে নিতে পারি না। মানে ভনিতা একটা লাগবেই, থাকতেই হবে। এই দ্বিধা, এই জটিল মানসিকতা থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি। ধরেন, কেউ আপনাকে কোন ট্রিপে যেতে, আপনি সরাসরি বললেন না, সম্ভব না যাওয়া, কোন কাজ আছে। তখন অনেকেই বলে বসে বুঝলাম, সে আসলে যেতে চায়, একটু importance চাইছে। কিন্তু তার দেখা গেল আসলেই কাজ থাকতে পারে বা যেতে চাইছে না। এই বুঝে নেওয়ার culture টাই সমস‍্যা। বিদেশে মানুষ মুখে যা বলে, মনে তা-ই থাকে (in maximum cases)। আমাদের দেশে মুখে ভালো বলবে কিন্তু মনে মনে চলবে বিশ্লেষণ ।ধরুন, আপনি অন‍্য দেশের কাউকে জিজ্ঞেস করলেন, আমার কাজটা কেমন লাগলো? যদি তাদের সত্যিই ভালো না লাগে, তারা বিনয়ের সাথে বলে দেবে, It’s not your best work. এতে কেউ রাগ করে না, বরং এটা আত্মউন্নয়নের একটা সুযোগ হিসেবে নেয়। আর বাংলাদেশে? আমরা বলি, দারুণ হয়েছে! আর মনে মনে ভাবি, কিছুই পারে না চাপাবাজি করে চলছে! এজন‍্য constructive feedback or criticism আমরা দিতেও পারি না নিতেও পারি না! আমরা ভালো বলার সময় সব ভালো বলি, আর সমালোচনা করলেই সেটা এমনভাবে বলি যে তা আর ফিডব্যাক থাকে না, সরাসরি আক্রমণ হয়ে যায়। এই দুই চরম অবস্থানের মাঝখানে যে জায়গাটা দরকার সেটা হলো স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ কমিউনিকেশন। Clear communication can truly save time, energy, and emotional chaos. এটা কোনো অতিরিক্ত গুণ না, এটা জীবনের দরকারি স্কিল। পরিবার, বন্ধুত্ব, কাজ সব জায়গাতেই যদি আমরা সহজভাবে ও স্পষ্টভাবে কথা বলতে শিখি, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। Let’s try, No means No, and Yes Means Yes! Let’s not assume, let’s make communication simple and authentic, let’s make life simple.

0 0 Reacts 0 View 61,258 Comment 0
Profile Photo

জীবনকে সহজ করার জন্য কিছু ভাল অভ্যাস!

জীবনকে সহজ করার জন্য কিছু ভাল অভ্যাস নিচে তুলে ধরা হল। ◾বন্ধু কম থাকা ভালো। ◾বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না।...Read more

0 0 Reacts 1 View 22,442 Comment 0

নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট!

নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট!

নিজেকে ভালো রাখার কিছু সিক্রেট নিচে তুলে ধরা হল। অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন।দোষ দেখা বন্ধ রাখুন।...Read more

0 0 Reacts 0 View 33,155 Comment 0

একজন মানুষের জীবনে P এর গুরুত্ব কতখানি?

জীবন বদলে যাবে... একজন মানুষের জীবনে P এর গুরুত্ব যে কতখানি তা একটু পরেই বুঝতে পারবেন। এই একটি P মানুষের জীবন পাল্টে...Read more

0 0 Reacts 0 View 46,751 Comment 0

মানুষের জীবনে মানসিক শান্তিই কি আসল?

মানুষের জীবনে মানসিক শান্তিই কি আসল?

মানুষের জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সবকিছু আছে শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার...Read more

0 0 Reacts 1 View 106,646 Comment 0

আপন পর চিনবার উপায়!

আপন পর চিনবার উপায়!

বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না! আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কারণ এরা মানুষ...Read more

0 0 Reacts 0 View 49,550 Comment 0

কেন অতি অবহেলায় অপমানে মানুষ টক্সিক হয়ে ওঠে?

কেন অতি অবহেলায় অপমানে মানুষ টক্সিক হয়ে ওঠে?

সম্পর্কে বার বার অবহেলা, অপমানিত এবং আঘাত প্রাপ্ত হতে থাকলে তার আউটকাম খুব একটা ভালো হয়না। এভাবে ধীরে ধীরে একজন...Read more

0 0 Reacts 0 View 45,253 Comment 0