যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও। না, আমি রাগ অভিমান থেকে বলছি না। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই। তাই তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। জানো, মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি এটাও চাই না যে তোমার খারাপ থাকার কারণ আমি হই। আমি জানি, এখন তুমি আমাকে আগের মতো ভালোবাসতে পারো না। তবে তোমাকে দোষারোপ করছি না, হয়তো এর কারণটাও আমি। তবে কখনো যদি আমার প্রয়োজন হয়, ম্যাসেজ দিও। তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করবো, আমার সাধ্য মতো। তবে মনের মধ্যে এই ধারণা রেখো না যে আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি। আমি আমার ত্রুটিগুলোর কারণেই দূরত্ব বাড়িয়ে নিচ্ছি। হয়তো তোমাকে আমি ভালোবাসতে পারিনি। ঠিক আছে! ভালো থেকো।
Love Story
Public . 04-Nov-2025কেন যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও?