বিয়ে কি ভাগ্যের খেলা, ভালোবাসার কি যুদ্ধ?

বিয়ে কি ভাগ্যের খেলা, ভালোবাসার কি যুদ্ধ?

বিয়ে মানে কেবল একটা অনুষ্ঠানের নাম না। বিয়ে মানে একজন অপরিচিত মানুষকে হঠাৎ করে নিজের সবচেয়ে ব্যক্তিগত জায়গাটায় ঢুকতে দেওয়া। একসাথে ঘুমানো, জাগা, ভালো লাগা। এমনকি কষ্টগুলো পর্যন্ত ভাগ করে নেওয়া। আমার পরিচিত এক আপুর গল্প মনে পড়ে। ছোটবেলা থেকেই খুব মিষ্টি আর ভদ্র মেয়ে ছিলেন। স্বপ্ন ছিল! জীবনসঙ্গী হবে একজন বুঝদার মানুষ, যার চোখে থাকবে সম্মান, কথায় থাকবে শ্রদ্ধা, আর আচরণে থাকবে নিরাপত্তা। পরিবারের কথায় হঠাৎ করেই বিয়ের প্রস্তাব আসে এক সুপাঠ্য, স্থিতিশীল পরিবার থেকে। ছেলেটার সাথে তেমন বেশি কথাও হয়নি। কিন্তু মা-বাবার মতামতের প্রতি সম্মান দেখিয়ে রাজি হয়ে গেলেন। বিয়ের প্রথম কয়েক মাস ঠিকই চললো। হাসি, ঘোরাঘুরি, ছবি তোলা, বাইরের দুনিয়ার চোখে পারফেক্ট একটা দম্পতি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলেন, ছেলেটি খুব ভালো একজন ছেলে হলেও, খুব খারাপ একজন জীবনসঙ্গী। সে কথা শুনে না, অনুভূতি বোঝে না, রেগে গেলে গায়ে হাত তোলে না ঠিকই—but তার শব্দ দিয়ে শরীর না, আত্মা কেঁপে ওঠে। মেয়েটি চুপ থাকে। বলে, সব ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে। কিন্তু সময় তো কেবল মানুষকে মানিয়ে নেওয়ার শিক্ষা দেয়, সমাধান নয়। একদিন আমি তাকে বলেছিলাম, চলে আয় আপু। এই জীবন তোর একার না, তুই তোর ভালোবাসা পাওয়ার যোগ্য। সে হেসে বলল, ভাই, আমি এখন বুঝি! দুনিয়ার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বিয়ে। ভাগ্য করে যদি ঠিক মানুষটা মেলে, তাহলে জীবনটা স্বর্গ। আর যদি ভুল মানুষ হয়, তাহলে সেটা কবর পর্যন্ত নিয়ে যায়। তখন ভালোবাসা না, সহ্য হয়ে ওঠে সম্পর্কের ভিত্তি। আর মেয়েরা? তারা তখন শুধু সবকিছুতে মানিয়ে নিতে শিখে যায়। কাঁদতে কাঁদতে হাসতে শিখে যায়। এই গল্পটা শুধু একজনের না! এমন হাজারো মেয়ে, ছেলে আছেন এই সমাজে, যারা ভদ্রতা, মান-ইজ্জত, পরিবারের চাপ, কিংবা ‘সমাজ কী বলবে’ ভয় পেয়ে প্রতিদিন নিজের ভালোবাসার স্বপ্নগুলোকে কবর দেয়। তবুও, কেউ কেউ এখনো বিশ্বাস রাখে! একদিন ঠিক সেই মানুষটা আসবে, যার সাথে জীবনটা সত্যিই জীবন হয়ে উঠবে।

0 0 Reacts 0 View 38,935 Comment 0
Profile Photo

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় গুলো কি?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের ৩০ মিনিটের জন্য না। বাকি ২৩ ঘন্টা ৩০...Read more

0 0 Reacts 4 View 11,098 Comment 0

একাকিত্ব কি রকম সুন্দর?

একাকিত্ব কি রকম সুন্দর?

একাকিত্ব ভয়ংকর রকম সুন্দর! আমি সব সময় একাকিত্বকে উপভোগ করেছি। একাকিত্বে ও নিজেকে একা ভাবতে দেইনি! একাকিত্ব কখনই আমাকে গ্রাস করতে পারে'নি। হ্যাঁ ভীষণ...Read more

0 0 Reacts 0 View 73,893 Comment 0

সব থেকে কঠিন কাজ হলো ছলোনা বোঝা!

সব থেকে কঠিন কাজ হলো ছলোনা বোঝা!

মানুষ হাতে হাত রেখে ছলোনা করে। বুকে জড়িয়ে ধরে ছলোনা করে, চোখে চোখ রেখে ছলোনা করে, ভালোবাসি বলতে বলতে ছলোনা...Read more

0 0 Reacts 1 View 22,694 Comment 0

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে?

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে?

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে। এই বই হতে ১০টি শিক্ষা : 01. Wealth Begins in the Mind:ধনী হবার মানসিকতা পোষন...Read more

0 0 Reacts 1 View 28,342 Comment 0

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রী রূপে পরিনত হলে ভালোবাসা কমে যায়। প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো! অন্তত বছরে একবার হলেও...Read more

0 0 Reacts 0 View 38,886 Comment 0

ভালোবাসা আমাদের কি দেয়!

ভালোবাসা আমাদের কি দেয়!

ভালোবাসলে নিশ্চিত দুঃখ পেতে হয় জেনেও আমরা বার বার এক'ই ভুল করি। কাউকে না কাউকে ভালোবেসে ফেলি। ভালোবাসা আমাদের কিচ্ছু দেয়...Read more

0 0 Reacts 0 View 106,147 Comment 0

মানুষ বদলায় মেনে নিতে শিখো!

মানুষ বদলায় মেনে নিতে শিখো!

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো। যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে! সে ফোনকল মেসেজের...Read more

0 0 Reacts 0 View 104,773 Comment 0

নারী কি আসলেই এক অদ্ভুত চরিত্রের নাম?

নারী কি আসলেই এক অদ্ভুত চরিত্রের নাম?

নারী এক অদ্ভুত চরিত্রের নাম। তার মনে ভালোবাসা থাকলে সে নিজেকে বিলিয়ে দিতে পারে, পাহাড় সমান কষ্ট হাসিমুখে সহ্য করতে...Read more

0 0 Reacts 0 View 38,166 Comment 0

কিভাবে ভালো মেয়ে চিনবেন?

কিভাবে ভালো মেয়ে চিনবেন?

যেভাবে ভালো মেয়ে চিনবেন তাই নিচে তুলে ধরা হল। ✿ সবসময় আপনাকে সম্মান করে। না শুধুই প্রেমিক হিসেবে, বরং একজন মানুষ...Read more

0 0 Reacts 0 View 56,736 Comment 0

নারীরা কেন মনে করেন তাদের প্রচুর অপশন আছে?

নারীরা কেন মনে করেন তাদের প্রচুর অপশন আছে?

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন...Read more

0 0 Reacts 1 View 116,707 Comment 0