সুযোগটা মিস হয়ে গেল, মানুষটা থাকল না, স্বপ্নটা পূরণ হলো না, এরকম অনেক কিছুই আমাদের মাথায় আসে বিভিন্ন সিচুয়েশন এ... কিন্তু সত্যি হলো, যেটা সত্যিই আমাদের জন্য, সেটা হারিয়ে যায় না। জীবনের কিছু জিনিস তাড়াহুড়ো করে আসে না, আসে সঠিক সময়ে। কারণ অনেক সময় জীবন কিছু জিনিস আটকে রাখে আপনার প্রস্তুতির জন্য। হয়তো আপনি আজ যেটা চাচ্ছেন এটার জন্য আপনি এখনো প্রস্তুত নন। যেটা আপনার জন্য নির্ধারিত, সেটা পেতে আপনাকে যুদ্ধ করতে হবে না, নিজেকে প্রমাণ করতে হবে না। আপনার কাজ শুধু নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি সেই সুযোগের সঙ্গে মানিয়ে নিতে পারো। ভুল মানুষ, মিস হওয়া সুযোগ, ব্যর্থ পরিকল্পনা এসব আমাদের ক্ষতি নয়, বরং একধরনের দিকনির্দেশনা। এগুলো আমাদের শেখায় কোনটা সত্যিই আমাদের জন্য, আর কী নয়। অতএব, হারিয়ে যাওয়া নিয়ে ভয় নয়। বরং বিশ্বাস রাখতে হবে যে যা সত্যিই আপনার তা একদিন আপনার জীবনে চলে আসবে।।
Life Story
Public . 11-Nov-2025কেন হারিয়ে যাওয়া নিয়ে ভয় নয়?