কিভাবে কনফিডেন্স বাড়ানো যায়?

কিভাবে কনফিডেন্স বাড়ানো যায়?

কনফিডেন্স মানে পারফেক্ট হওয়া নয়। কনফিডেন্স হলো, যা কিছু ঘটে, সেটাকে সহজভাবে গ্রহণ করতে পারা। ধরুন, আপনি আপনার বন্ধুদের সাথে হাঁটছেন, হঠাৎ রাস্তার মাঝে হোঁচট খেয়ে পড়ে গেছেন। পুরনো আপনি হয়তো লজ্জায় মুচড়ে পড়তেন, চুপচাপ ঘরে চলে যেতেন। মনে হতো, "এই তো শেষ, সবাই দেখলো!" কিন্তু নতুন আপনি কী করবেন? আপনি উঠে হাসবেন, বলবেন, "ওহ, গ্রাভিটি তো সত্যি কাজ করছে!" 😆 অথবা বলবেন, “আরে, আমি বুঝতেই পারলাম না, যেন এক অদৃশ্য কলার ছিল!" এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফট আপনার ব্যক্তিত্বকে পুরোপুরি বদলে দিতে পারে! আমরা অনেক সময় ভাবি, সবাই আমাদের ছোটখাটো ভুলগুলো নিয়ে হাসছে। আপনি যে ভুলটি করেছেন, সেটা নিয়ে নিজেকে ভেঙে ফেলার কিছু নেই। আসলেই, বেশিরভাগ মানুষ তার নিজের জীবনের সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত যে, আপনার ভুলটা কেউ খেয়ালই করবে না। তাহলে কেন আপনি এত দুশ্চিন্তা করছেন? কীভাবে এই মাইন্ডসেট শিফট করে জীবনে সঠিক আত্মবিশ্বাস তৈরি করবেন, সেটা আমি বলছি । আমি এক সময় ছিলাম, যখন নিজেও ভাবতাম—"আমি কি পারব? যদি কেউ হাসে? যদি কেউ আমাকে নিয়ে কথা বলে? কিন্তু, যখন বুঝলাম— "ভুল হলে তা হালকা করে নিন, হাসুন, এগিয়ে চলুন!" তখন থেকে প্রতিটা মুহূর্তে আত্মবিশ্বাসী হতে শুরু করলাম। 🔹 আপনাকে যা করতে হবে তা হলো: নিজের ভুলগুলো হালকা ভাবে নিন। (তবে শুধরানোর চেষ্টা করতে থাকুন) এবং হাস্যরসের মাধ্যমে সেই বিব্রতকর অবস্থার সাথে ডিল করুন। আপনার জীবনে যখন এই mindset shift আনবেন, তখন প্রতিটা নতুন দিন হবে একটা নতুন সুযোগ। এটা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসকেই শক্তিশালী করবে, আপনার জীবনকেও নতুন করে সাজাবে। এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি! কমেন্টে লিংক দিয়েছি, বিস্তারিত দেখুন এবং জানুন—কিভাবে এই ছোট্ট mindset shift আপনার পুরো কনফিডেন্স গেইম বদলে দিতে পারে এবং আপনাকে আরো বেশি কনফিডেন্ট বানাবে। আমি ফারহান নাহিদ, কর্পোরেট ট্রেইনার এবং ইনস্পিরেশনাল স্পিকার, আপনি চাইলে আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি। ইন শা আল্লাহ একসাথে আগাবো এবং একটা পজিটিভ স্ট্রং মেন্টালিটির কমিউনিটি বানাবো। আজই শুরু করুন, হোঁচট খাওয়াটা জীবন শেষ নয়। এটা শুধু একটা নতুন শুরু। নিজেকে বিশ্বাস করুন, আপনি পারবেন!

0 0 Reacts 0 View 65,918 Comment 0
Profile Photo

কেন অযোগ্য স্থানে নিজের যোগ্যতা প্রমাণ করতে যেও না?

কেন অযোগ্য স্থানে নিজের যোগ্যতা প্রমাণ করতে যেও না?

অযোগ্য স্থানে নিজের যোগ্যতা প্রমাণ করতে যেও না তার কারন গুলো নিচে উপস্থাপন করা হল। সব জায়গায় নিজের মেধা, জ্ঞান বা...Read more

0 0 Reacts 1 View 45,732 Comment 0

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

তোমরা যারা ২৫-৩০ বা তারচেয়ে কমবয়সী তাদের জন্য কিছু কথা: ০১) জীবনে যখন যেখানে আনন্দ করা সম্ভব, করো। পরিবারের সাথে, বন্ধুদের...Read more

0 0 Reacts 1 View 120,114 Comment 0

অর্থ শূন্য মানুষের জীবন কেমন?

অর্থ শূন্য মানুষের জীবন কেমন?

অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লা'থি মারে! জীবনের কঠিন বাস্তবতা অনেক সময় এমনই হয়। যখন পকেট...Read more

0 0 Reacts 0 View 75,045 Comment 0

কেন জীবনে অধিকাংশ মানুষের কাছে ভালো হতে পারবেন না?

জীবনে অধিকাংশ মানুষের কাছে ভালো হতে পারবেন না। আপনি যতোই ভালো কাজ করেন, তাদের জন্য নিজের অবস্থান ছেড়ে দেন লাভ...Read more

0 0 Reacts 0 View 67,378 Comment 0

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া...Read more

0 0 Reacts 1 View 112,148 Comment 0

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম, যেখানে এক কিশোর মাঠের কোণে দাঁড়িয়ে একমনে ঘুড়ি উড়াচ্ছিল। এমন সময় বাড়ি থেকে খবর...Read more

0 0 Reacts 0 View 116,136 Comment 0

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে ভুলের ক্ষমা আছে, কিন্তু চালাকির নয়। ভুল মানুষ করে, কারণ মানুষ কখনোই নিখুঁত নয়। জীবনের পথে চলতে গিয়ে কেউ...Read more

0 0 Reacts 0 View 37,998 Comment 0

ব্যন্ডের পেছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো!

ব্যন্ডের পেছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো!

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে তোমাকে কেউ দেখবে না সবাই আইফোনটা দেখবে। ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না...Read more

0 0 Reacts 2 View 97,271 Comment 0

কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো উচিত?

কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো উচিত?

যে কারনে কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো উচিত তাই নিচে দেওয়া হল। একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১।...Read more

0 0 Reacts 1 View 97,148 Comment 0

কেন জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না?

কেন জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না?

জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। কারণ কথা বলা সহজ, পাশে থাকা কঠিন। অনেক সময় মানুষ শুধুমাত্র তোমার...Read more

0 0 Reacts 0 View 38,963 Comment 0