ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন সে শুধু প্রেমিক নয়, সে একজন নিঃসন্দেহে নার্সিসিস্ট। এমন মানুষ নিজের আনন্দ আর তৃপ্তির জন্য আপনার মনকে খেলনার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, আপনার কষ্ট দেখেও শান্তির নিশ্বাস ফেলে। নার্সিসিস্টদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রথম দেখায় আপনি বুঝতেও পারবেন না। তারা চমৎকারভাবে কথা বলতে জানে, আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে, আপনার চোখে চোখ রেখে এমনভাবে হাসবে যে মনে হবে পৃথিবীর সেরা মানুষটিকে পেয়েছেন। তারা হয়তো খুবই স্মার্ট, বুদ্ধিমান, আর সবার মন জয় করতে ওস্তাদ। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়, এরা আসলে ভয়ংকর এক ধরণের খেলোয়াড়। আপনার অনুভূতিগুলো আস্তে আস্তে তারা তাদের মুঠোয় পুরে নেয়, আপনাকে নিজের মতো করে ভাঙে গড়ে। যখন এদের আসল রূপ দেখবেন, তখন আবিষ্কার করবেন একেবারে ভিন্ন একজন মানুষ। যার মনে দয়া নেই, যিনি কেবল নিজের স্বার্থটুকু দেখে। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানীরা বলেন, নার্সিসিস্টরা একধরনের দ্বিমুখী জীবনযাপন করে। বাইরে মানুষকে দেখায় তারা কত মানবিক, কত সৎ আর কেয়ারিং। কিন্তু নিজের ঘরের দরজার ভেতর তারা হয়ে ওঠে হৃदयহীন, স্বার্থপর, আর নির্মম এক স্বত্বা। যা শুধু প্রিয় মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এরা ভালোবাসা দিয়েই আপনাকে আটকাবে, আবার সেই ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলবে। যখন আপনি এদের কথার বা ইচ্ছের বিরুদ্ধে দাঁড়াবেন, তখনই বুঝতে পারবেন তাদের আসল রূপ। আপনার চোখের জল, কাকুতি-মিনতি কিছুই তখন আর ওদের কাছে দাম পাবে না। সবচেয়ে কষ্টের জায়গাটা হলো, এরা কখনো পরিবর্তন হয় না। এরা মনে করে, তাদের কথাই সঠিক, তারা সবার চেয়ে আলাদা আর বিশেষ। আর সবচেয়ে কাছের মানুষটিকেই তারা সবচেয়ে বেশি কষ্ট দেয়, মানসিক খেলায় পরিণত করে। তাই যদি এমন কারো প্রেমে পড়েন, খেয়াল রাখবেন, যেন তার সুন্দর মুখোশের আড়ালে লুকোনো অন্ধকার আপনাকে গিলে না ফেলে।

0 0 Reacts 0 View 37,791 Comment 0
Profile Photo

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো কি?

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো। ৯০ শতাংশ ক্ষেত্রে এই কথা গুলো সত্যি। ১. বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও...Read more

0 0 Reacts 0 View 104,435 Comment 0

কেন যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও?

কেন যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও?

যে তোমায় ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও। না, আমি রাগ অভিমান থেকে বলছি না। আমি বুঝতে পারছি তুমি...Read more

0 0 Reacts 0 View 40,404 Comment 0

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নিচে উপস্থাপন করা হল। ১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না,...Read more

0 0 Reacts 2 View 111,980 Comment 0

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

এই যে এমন করে চোখে কাজল দিয়ে আমার সামনে এসে দাঁড়াও। ও চোখে তাকানোর সাহস যে আমার হয় না!চোখের দিকে...Read more

0 0 Reacts 2 View 120,030 Comment 0

অবহেলা কি খুব খারাপ জিনিস?

অবহেলা কি খুব খারাপ জিনিস?

অবহেলা খুব খারাপ জিনিস। যারা অবহেলা করে তারা হয়! জীবনে অবহেলিত হয় নি যার জন্য অবহেলার তীব্র কষ্ট তারা অনুভব...Read more

0 0 Reacts 0 View 67,610 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,294 Comment 0

জীবনে প্রেমিক বা প্রেমিকার থেকে বন্ধু থাকা কেন দরকার?

জীবনে প্রেমিক বা প্রেমিকার থেকে বন্ধু থাকা কেন দরকার?

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা হবে...Read more

0 0 Reacts 0 View 98,077 Comment 0

কেন নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি?

কেন নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি?

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের...Read more

0 0 Reacts 0 View 34,775 Comment 0

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত...Read more

0 0 Reacts 1 View 111,087 Comment 1

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না... দেখা যায় শুধু তার দায়িত্ববোধ। যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ খবর রাখে, আপনি...Read more

0 0 Reacts 3 View 13,550 Comment 0