যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে ভালোবাসা যায় না আসলে। ভালোবাসা সবার প্রতিই আসে না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের মিল থেকেই কারো প্রতি ভালোবাসা আসে। ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয়। যার সাথে মনের বনিবনা হয় না, তার সাথে ভাব জমে না! কাউকে ভালো না লাগলে, তাকে ভালোবাসাও যায় না। যার স্বভাব–আচরণ আপনার পছন্দ নয়, যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি, যার কথা বলার ধরণ আপনার ভালো লাগে না, তাকে আপনি কস্মিনকালেও ভালোবাসবেন না। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে, মনের সাথে মনের বনিবনা হতেই হবে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই! কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসবে, তারও কোনো নিশ্চয়তা নেই। কাউকে আপনার মনে ধরেছে মানেই যে সেও আপনাকে তার মনের মতো ভাবে, এমনটাও নয়। প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণেই মূলত মনের সাথে মনের বনিবনা হয় না। আর সেই মনের সাথে মনের বনিবনা না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন, সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হোন। পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারো ডাকে সাড়া দেয় না। আমরা যারা ভালোবাসা ভিখারি, আজীবন শুধু ভালোবাসাই চেয়ে এসেছি, তারা সত্যিকার অর্থে কারো মনের মতো হতে পারিনি। যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি, সেটা ভালোবাসা নয়। সেটা কেবল ছলনা, সহানুভূতি আর নয়তো দয়া। প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না! ভালোবাসা যন্ত্রণা তখনই দেয়, যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয়! একতরফা নয়, পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না! থাকতে পারে না!

0 0 Reacts 0 View 22,641 Comment 0
Profile Photo

অন্যের কথায় কেন কখনো কষ্ট পাবে না!

অন্যের কথায় কেন কখনো কষ্ট পাবে না!

অন্যের কথায় কখনো কষ্ট পাবে না। কেন জানো, কারণ তোমার কষ্টে থাকা কারো হৃদয়ের স্পর্শ করবে না। তোমার চুপ থাকা...Read more

0 0 Reacts 0 View 121,094 Comment 0

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী যেভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে তাই হল। মানুষের অনুভূতি কখনোই পুরোপুরি লুকিয়ে রাখা যায় না।...Read more

0 0 Reacts 0 View 65,437 Comment 0

কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেই?

কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেই?

আমি একটা বিষয় বুঝিনা মানুষ কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেয়, কিন্তু অন্যের কষ্টকে গুরুত্ব দিতে চায় না। আমরা নিজের ব্যথায়...Read more

0 0 Reacts 0 View 26,107 Comment 0

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে কি দু’জনই অসম্পূর্ণ?

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে কি দু’জনই অসম্পূর্ণ?

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে দু’জনই অসম্পূর্ণ। কারন এই কথাটার ভেতরে কোনো পক্ষপাত নেই, কোনো আধিপত্য...Read more

0 0 Reacts 0 View 18,941 Comment 0

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে কি চায়?

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে কি চায়?

প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে এরচেয়ে বেশি কিছুই চায়না। বিশ্বাস করুন আর কিচ্ছু না। পুরুষ তার পছন্দের নারীর কাছে এরকম...Read more

0 0 Reacts 0 View 111,576 Comment 0

জীবনে কি পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা আছে?

জীবনে কি পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা আছে?

জীবনে পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা নেই। কারন পৃথিবীতে কোনো মানুষ এ পারফেক্ট না। আমাদের মানব গঠন থেকে শুরু...Read more

0 0 Reacts 0 View 20,070 Comment 0

কথা যখন ধ্বংসের কারণ ও জীবনসঙ্গী নির্বাচনের সতর্কতা!

কথা যখন ধ্বংসের কারণ ও জীবনসঙ্গী নির্বাচনের সতর্কতা!

একজন নারীর অসংযত বা নেতিবাচক কথা ধীরে ধীরে একজন পুরুষের জীবন, সম্মান ও ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। এই ধরনের...Read more

0 0 Reacts 0 View 37,827 Comment 0

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই।...Read more

0 0 Reacts 7 View 14,351 Comment 0

মানুষ চাইলে সবকিছু কিভাবে অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু কিভাবে অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু অভ্যেস করে নিতে পারে! কারো অসময়ে বারবার জ্বর আসা অভ্যেস হয়ে যায়, ভুলো মনা মেয়েটার নিয়মিত অঙ্কের...Read more

0 0 Reacts 1 View 109,193 Comment 0

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

0 0 Reacts 1 View 111,965 Comment 0