মেয়েরা বিয়ের আগে কি দুআ করবে?

মেয়েরা বিয়ের আগে কি দুআ করবে?

বিয়ের আগে দুআ করবেন, আপনার স্বামীর মাঝে তিনটি গুণ যেন অবশ্যই থাকে। অন্যথায়- আপনাকে ভুগতে হবে জীবনভর।😊 ০১) দায়িত্বশীল মনোভাব। বিয়ের পর নারীরা যখন বাস্তব জীবনে প্রবেশ করে, তখন একজন বাস্তববাদী পুরুষের গুরুত্ব তারা উপলব্ধি করতে থাকে। স্ত্রী ও পরিবারের কখন কী প্রয়োজন, তা সময়মতো বুঝতে পারা এবং তা পূরণ করা, স্ত্রী অসুস্থ হলে তার যথাযথ কেয়ার করা, বাচ্চাদের প্রতি যত্নশীল থাকা, পরিবারের সবার সুবিধা অসুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখা। এসবই একজন দায়িত্বশীল পুরুষের বৈশিষ্ট্য। এমন অনেককে দেখেছি, যারা মুখে হাজার বার আইলাভইউ বললেও বাস্তব জীবনে দায়িত্বশীল আচরণ করে না। এমনও দেখেছি, মাসের পর মাস তাবলিগে সময় লাগায়, ওদিকে পরিবারের ভরণ-পোষণ ও বাজার সদাইয়ের কোনো খবরই তার নেই। ০২) সেক্রিফাইস ও হজম করার মানসিকতা। আসলে বৈবাহিক সম্পর্ককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে ধৈর্যশীল মনোভাব অর্জনের বিকল্প নেই। স্ত্রীর ভুলগুলো হাসিমুখে মেনে নেওয়া ও তার বাচ্চাসূলভ আচরণ খুব সহজে হজম করতে পারা একজন সত্যিকার পুরুষের বৈশিষ্ট্য। অল্পতে সিরিয়াস হওয়া চলবে না। ভুলে যেতে শিখতে হবে। ত্যাগেই সুখ খুঁজে পায়, এমন পুরুষ হতে হবে। পুরুষের পুরুষত্ব তো এখানেই। তাকে গোটা একখানা ঘরের 'ছাদের' বৈশিষ্ট্য ধারণ করতে হয়। পরিবারের অভ্যন্তরীণ ও বহিরাগত সকল প্রতিকূল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিতে জানতে হয়। ০৩) স্ত্রীর ভালো গুণগুলোর কদর করা ও তাকে মূল্যায়ন করা। অনেক পুরুষ তো বউয়ের প্রশংসাই করতে জানে না। নারী তার প্রিয় মানুষটির কাছ থেকে প্রশংসা শুনতে পছন্দ করে। কাজেই রান্না ও ঘর সামলানো থেকে শুরু করে নারীর প্রতিটি কাজের পরিমিত প্রশংসা করা চাই। এর বিপরীতে নারীরা যে বিষয়টা সবচেয়ে বেশি অপছন্দ করে, সেটা হলো অন্য নারীর সঙ্গে তাকে তুলনা করা। কে কোন দিক থেকে তারচেয়ে বেটার, সেটা সে শুনতে পারে না। এমন অহেতুক অভ্যাস যেসব পুরুষের মাঝে আছে, তারা আর যাই হোক স্ত্রীকে সুখী করতে পারে না।

View 29,775 | Like () | Comments (0)
Profile Photo

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কষ্ট দিয়েন না। কারণ ক্ষমা চাওয়ার জন্য আপনি দ্বিতীয়বার জন্ম নেবেন না। একবার বলা কথা, একবার দেওয়া আঘাত! সবকিছু ঠিক...Read more

View 19,570 | Like () | Comments (0)

একতরফা ভাবে সম্পর্ক টেনে নেওয়া যায় কি?

একতরফা ভাবে সম্পর্ক কখনোই টেনে নেওয়া যায় না। স্যাক্রিফাইস, মানিয়ে নেয়া, দায়িত্ববোধ এবং ভালোবাসা উভয়পক্ষের সমপরিমাণ থাকতে হয়। একজন সম্পর্ককে সুন্দর...Read more

View 73,704 | Like () | Comments (0)

নীরব বিচ্ছেদ আসলে কি?

নীরব বিচ্ছেদ আসলে কি?

বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো নীরব বিচ্ছেদ। এটা এমন একটি অবস্থা যেখানে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু সামাজিকভাবে বা আইনত...Read more

View 50,635 | Like () | Comments (0)

স্ত্রীর কাছে ভালো স্বামী কেন হবেন?

স্ত্রীর কাছে ভালো স্বামী কেন হবেন?

স্ত্রীর কাছে ভালো স্বামী হতে না পারলে আপনার বিয়ে করে লাভ নেই! তাহলে সারাজীবন সিঙ্গেল থাকেন। বিয়ে করে সারাজীবন এর...Read more

View 12,040 | Like () | Comments (0)

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

আমরা কেউই পারফেক্ট না। একজন মানুষ কোনো কাপড় নয়, যে তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো বানিয়ে নেওয়া যাবে। মানুষ মানেই ত্রুটি,...Read more

View 46,673 | Like () | Comments (0)

অর্থ আর যত্নের শূন্যতার মধ্যে আসল পার্থক্য কি?

অর্থ আর যত্নের শূন্যতার মধ্যে আসল পার্থক্য কি?

অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও প্রতিদিন একটু একটু করে মরে যায়। নিজেকে বোঝাতে না...Read more

View 17,951 | Like () | Comments (0)

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে কি দু’জনই অসম্পূর্ণ?

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে কি দু’জনই অসম্পূর্ণ?

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে দু’জনই অসম্পূর্ণ। কারন এই কথাটার ভেতরে কোনো পক্ষপাত নেই, কোনো আধিপত্য...Read more

View 18,774 | Like () | Comments (0)

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন এই সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে তুলে ধরা হল। ০১) একসাথে কখনো রেগে যাবেন নাঃ- বিবাহিত...Read more

View 24,300 | Like () | Comments (0)

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই! অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে! ততটুকুই গুরুত্ব দেয়া উচিত যতটুকু...Read more

View 72,371 | Like () | Comments (0)

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

View 111,956 | Like () | Comments (0)