কখনো কখনো আল্লাহ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে। কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ আপনার শত্রু সাঁতার জানে না। আবার কখনো আল্লাহ আপনাকে এক জায়গায় আটকে দেন, যেন বিপদ আপনার সামনে দিয়ে চলে যায় আর আপনাকে স্পর্শ করতে না পারে। তাই মানসিকতা বদলান। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে থাকার দরকার ছিল। না খুব দ্রুত, না খুব ধীরে—আল্লাহর সময়ই সবচেয়ে নিখুঁত। তাঁর উপর ভরসা (তাওয়াক্কুল) রাখুন এবং ক্রমাগত দোয়া করুন যেন আল্লাহ আপনার জন্য সহজ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল। (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক)। রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফকীর। (হে আমার রব, তুমি যে কল্যাণ আমার প্রতি নাজিল করবে, আমি তারই মুখাপেক্ষী)।
Islamic Post
Public . 20-Dec-2025কেন আল্লাহর উপর ভরসা করবেন?