হতাশ থেকে বাচার উপায়

হতাশ থেকে বাচার উপায়

হতাশ হবেন না। আল্লাহ সব জানেন। আপনি কতোটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অন্য কেউ না জানলেও আল্লাহ জানেন। আপনার মনের কথাগুলো আর কেউ জানুক কিংবা না জানুক আল্লাহ ঠিকই জানেন। আপনার মনের মধ্যে থাকা হতাশা দূর করতে এই পোস্টটি ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। ♢ যখন আপনি কষ্টের মধ্যে থাকেন তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি (সুরা আলাম নাশরহ:৬)।❞ ♢ যখন জীবনে না পাওয়ার বেদনা আপনাকে ঘিরে ধরে তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে (সুরা দুহা:৫)।❞ ♢যখন কোনো কাজকে আপনার কাছে কঠিন, অসম্ভব বলে মনে হয় তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন (সুরা তালাক)।❞ ♢ যখন বিপদে আপনি দিশেহারা হয়ে পড়েন তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন।আল্লাহ বলেন... ❝আল্লাহর সাহায্য নিকটে (সুরা বাকারা:২১৪)।❞ ♢ যখন আপনি কষ্টের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করেন আর চিন্তা করেন কবে এই কষ্ট থেকে মুক্তি পাবেন তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন.... ❝আল্লাহ কষ্টের পর সুখ দেবেন (সুরা তালাক:৭)।❞ ♢ আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছিলেন কিন্তু পান নি তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তোমাদের তিনি দান করবেন আর তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু (সুরা আনফাল:৭০)।❞ ♢ যখন আপনার পরিকল্পনাগুলো সফল হয় না তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী (সুরা ইমরান:৫৪)।❞ ♢ যখন আপনি কাউকে ভরসা করতে পারেন না তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট (সুরা তালাক:৩)।❞ ♢ যখন আপনি বারবার ব্যর্থ হওয়ার কারণে হতাশা আপনাকে ঘিরে ধরে তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না।তুমিই জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও (সুরা আল ইমরান:১৩৯)।❞ ♢ যখন আপনার কাছে দুনিয়ার কষ্টগুলো বেশি বলে মনে হয় তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছো। অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী (সুরা আ'লা: ১৬-১৭)।❞ ♢ যখন আপনি বিষণ্ণ হয়ে পড়েন তখন কুরআনের এই আয়াতটির দিকে খেয়াল করুন। আল্লাহ বলেন... ❝জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় (সুরা রাদ: ২৮)।❞

0 0 Reacts 3 View 12,107 Comment 0
Profile Photo

ইফতারের বাংলা দোয়া

ইফতারের বাংলা দোয়া

ইফতারের দোয়া : اللهم لك صمت و على رزقك افطرتاللهم لك صمت و على رزقك افطرت উচ্চারণ- আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু...Read more

0 0 Reacts 2 View 53,203 Comment 0

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই।

যখন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না তখন থেকেই আমার হৃদয়ে একটা...Read more

0 0 Reacts 5 View 19,214 Comment 0

ইফতারের ওয়াক্ত কি আযান শুরু হওয়ার পর হয়।

ইফতারের ওয়াক্ত কি আযান শুরু হওয়ার পর হয়।

কিছু দিন আগে একজন বিশিষ্ট বন্ধুর সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম। তিনি শাওয়ালের রোযা রেখে ছিলেন। সূর্যাস্তের র্নিধারিত সময়েরও কিছু পরে...Read more

0 0 Reacts 1 View 9,853 Comment 0

পুরুষদের ধ্বংসের ৮টি কারণ

পুরুষদের ধ্বংসের ৮টি কারণ নিচে দেওয়া হল। ১. নেশায় আসক্তি (সিগারেট, মদ, জুয়া ইত্যাদি) তোমরা নিজেদের হত্যা কর না। - (সুরাঃ-নিসা ২৯) ২....Read more

0 0 Reacts 2 View 54,544 Comment 0

রোজার বাংলা নিয়ত

রোজার বাংলা নিয়ত

রোজা রাখার নিয়ত : نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم উচ্চারণ-...Read more

0 0 Reacts 9 View 12,177 Comment 0

হিকমাহ আসলে কি?

হিকমাহ আসলে কি?

স্রষ্টা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন-সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন 'হিকমাহ'। আরবী 'হিকমাহ' শব্দের অর্থ...Read more

0 0 Reacts 0 View 119,608 Comment 0

যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তকদির লেখা ছিলো?

যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তকদির লেখা ছিলো?

যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তকদির লেখা ছিলো? এই প্রশ্ন সবার মনে আসে। চলুন আজকে জেনে নেই। রাসূল...Read more

0 0 Reacts 0 View 13,903 Comment 0

ফেতনার এই শহরে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া অন্ধকার পথে এক আলোর প্রদীপ!

ফেতনার এই শহরে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া অন্ধকার পথে এক আলোর প্রদীপ!

একটা দ্বীনদার ছেলেকে জিজ্ঞেস করেন,সে কেমন মেয়ে চায়? সে বলবে দ্বীনদার! যখন বলা হবে মেয়েটি দ্বীনদার তবে মেয়েটির গায়ের রং...Read more

0 0 Reacts 1 View 105,972 Comment 0

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়!

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয় তা হল। ০১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা। ০২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ...Read more

0 0 Reacts 4 View 10,556 Comment 0

ভালো খেজুর চিনিবার উপায়

ভালো খেজুর চিনিবার উপায়

ভালো খেজুর চিনিবার উপায় নিচে দেওয়া হল। ➤ শক্ত খেজুর কিনবেন না। আবার অতিরিক্ত নরম খেজুর কেনাও অনুচিত। হাত দিয়ে পরীক্ষা...Read more

0 0 Reacts 2 View 90,457 Comment 0