আপনি কেন একাকীত্ব অনুভব করেন?

আপনি কেন একাকীত্ব অনুভব করেন?

কখনো কি এমন মনে হয়েছে চারপাশে অনেক মানুষ, কিন্তু মন খুলে কথা বলার কেউ নেই? সবাই ব্যস্ত, সবাই অনলাইনে, কিন্তু সত্যিকারের কথা শোনার মানুষ যেন নেই। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে বিনোদন আর চিত্তবিক্ষেপের শেষ নেই। হাতে ফোন, সামনে স্ক্রিন, সারাক্ষণ কিছু না কিছু দেখছি। কিন্তু এই ভিড়ে আমরা ধীরে ধীরে কথা বলা আর শোনা দুটোই ভুলে যাচ্ছি। আমরা লিখি, পোস্ট করি, রিঅ্যাক্ট দিই, কিন্তু মন দিয়ে কজন শুনি? আমি যে বইটা পড়ছি সেখানে একটা উদ্বেগজনক তথ্য দেখলাম। বলা হয়েছে, আমেরিকায় একাকীত্বের কারণে মৃত্যুর সংখ্যা নাকি স্থূলতা বা অ্যালকোহল আসক্তির কারণে মৃত্যুর সংখ্যার সমান, কখনো কখনো তার চেয়েও বেশি। বিষয়টা সত্যিই ভাবায়। এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা সামনে এসেছে, তা হলো শোনার মানুষের অভাব। অনেক মানুষ শুধু এই কারণে ভেঙে পড়ে যে তার মনের কথা বলার মতো একজনও নেই। কেউ সময় দেয় না, কেউ মন দিয়ে শোনে না। এই না-পাওয়া থেকে ধীরে ধীরে অনেকেই ডিপ্রেশনে চলে যায়। একটা কথা বলা হয়, ভালো মানুষ হওয়া খুব কঠিন নয়, কারণ এই জায়গায় প্রতিযোগিতা খুব কম। সেই সূত্র ধরে আমি বলব, ভালো একজন শ্রোতা হন। কারণ আপনার আশেপাশে সত্যিকারের শ্রোতা খুব কম পাবেন। সব সময় বড় বড় কথা বলা লাগে না। অনেক সময় শুধু চুপচাপ কারো কথা শুনে যাওয়াই তার জন্য সবচেয়ে বড় সহায়তা হতে পারে। হয়তো আমরা পুরো পৃথিবী বদলাতে পারব না। কিন্তু অন্তত একজন মানুষের পাশে যদি আপনি মন দিয়ে দাঁড়াতে পারেন, তাহলে তার একাকীত্ব কিছুটা হলেও কমবে। আর সেটাই অনেক।

0 0 Reacts 0 View 18,697 Comment 0
Profile Photo

ভালোবাসা তো এমনি হওয়া উচিত

ভালোবাসা তো এমনি হওয়া উচিত

স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন... যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মত মানুষের সাথে আর সংসার করতে...Read more

0 0 Reacts 1 View 52,452 Comment 0

অনুভূতিটা কোথায় প্রকাশ করতে হয়?

অনুভূতিটা কোথায় প্রকাশ করতে হয়?

অনুভূতি টা সঠিক জায়গায় প্রকাশ করতে হয়। নিজের মৃত্যুর চেয়ে অনুভূতির মৃত্যু অধিক যন্ত্রণাদায়ক। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক ভাবে ভেবে নেয়া...Read more

0 0 Reacts 0 View 73,530 Comment 0

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো হঠাৎ আসে, আবার হঠাৎই চলে যায়। তখন মনে হয় জীবন কত সুন্দর, কত রঙিন...Read more

0 0 Reacts 0 View 36,662 Comment 0

একজন নারী কিভাবে পুরুষের জীবন নষ্ট করে?

একজন নারী কিভাবে পুরুষের জীবন নষ্ট করে?

একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে...Read more

0 0 Reacts 0 View 50,091 Comment 0

স্ত্রীর কাছে ভালো স্বামী কেন হবেন?

স্ত্রীর কাছে ভালো স্বামী কেন হবেন?

স্ত্রীর কাছে ভালো স্বামী হতে না পারলে আপনার বিয়ে করে লাভ নেই! তাহলে সারাজীবন সিঙ্গেল থাকেন। বিয়ে করে সারাজীবন এর...Read more

0 0 Reacts 4 View 12,054 Comment 0

কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেই?

কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেই?

আমি একটা বিষয় বুঝিনা মানুষ কেন নিজের কষ্টগুলো সহজে মেনে নেয়, কিন্তু অন্যের কষ্টকে গুরুত্ব দিতে চায় না। আমরা নিজের ব্যথায়...Read more

0 0 Reacts 0 View 26,112 Comment 0

নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য কি?

নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য কি?

নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে।পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে। তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা...Read more

1 0 Reacts 2 View 111,442 Comment 0

পরকীয়া নারী ও পুরুষ কেন করে?

পরকীয়া নারী ও পুরুষ কেন করে?

পরকীয়া (extramarital affair) কেন মানুষ করে, তা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এবং ব্যক্তিগত জীবনের নানা দিকের সঙ্গে যুক্ত। পরকীয়া করার পেছনে কারণগুলো...Read more

0 0 Reacts 0 View 45,661 Comment 0

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি হয়?

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি হয়?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

0 0 Reacts 0 View 19,019 Comment 0

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

এই যে এমন করে চোখে কাজল দিয়ে আমার সামনে এসে দাঁড়াও। ও চোখে তাকানোর সাহস যে আমার হয় না!চোখের দিকে...Read more

0 0 Reacts 2 View 120,050 Comment 0