একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী যেভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে তাই হল। মানুষের অনুভূতি কখনোই পুরোপুরি লুকিয়ে রাখা যায় না। বিশেষ করে, যখন কেউ কাউকে পছন্দ করে বা ভালোবাসার অনুভূতি মনে রাখে, তখন তার চোখ-মুখ, আচরণ, কথা বলার ভঙ্গি সব কিছুতেই সেটা ধরা পড়ে। একজন প্রাপ্তবয়স্ক নারী, যিনি জীবনের কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি পুরুষের এই অজান্তেই ফাঁস হয়ে যাওয়া সংকেতগুলো খুব দ্রুত ধরতে পারেন। তার কাছে পুরুষের ‘শরীরী ভাষা’ বা Body Language পড়ে ফেলা নতুন কিছু নয়। চলো দেখি, কিভাবে নারী বুঝতে পারে — ➺ দৃষ্টিতে বিশেষ মনোযোগঃ- প্রেম বা আকর্ষণের প্রথম ভাষা হলো চোখের ভাষা। একজন পুরুষ যদি মেয়েটির প্রতি আন্তরিক অনুভূতি পোষণ করে, তার দৃষ্টি হবে কোমল, মায়াভরা, এবং গভীর। সে তাকাবে এমনভাবে, যেন মেয়েটিকে মনের গভীর থেকে উপলব্ধি করতে চাইছে। আবার কখনো কখনো লাজুকভাবে চোখ সরিয়ে নেবে। এটাও আকর্ষণের চিহ্ন। কিন্তু যদি তার দৃষ্টি হয় মাত্রাতিরিক্ত অনুসন্ধানী বা শরীরের নির্দিষ্ট অংশের প্রতি অতিরিক্ত মনোযোগী, তখন নারী বুঝে ফেলে, এই পুরুষের উদ্দেশ্য পুরোপুরি সুস্থ নয়। নারী চোখ দেখে বুঝে। সে ভালোবাসা খুঁজছে, নাকি শুধু ক্ষণিকের মোহ। ➺ কথাবার্তায় আন্তরিকতাঃ- একজন পুরুষ যদি সত্যিকারের আগ্রহী হয়, সে মেয়েটির কথা মন দিয়ে শুনবে। তার কথার প্রতি সম্মান দেখাবে, হাসবে মেয়েটির খুশিতে, দুঃখ পেলে চোখে আঘাত ফুটে উঠবে। তুচ্ছ কোনো বিষয়েও যখন পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে বা উৎসাহ দেয়। নারী বুঝে নেয়, এখানে একটা গভীর ভালোবাসার স্পর্শ আছে। অন্যদিকে, যদি কথাবার্তা হয় শুধুই বাহ্যিক সৌন্দর্য বা শরীরকেন্দ্রিক মন্তব্যে সীমাবদ্ধ, নারী সঙ্গে সঙ্গে বুঝে নেয়। এই আগ্রহটা সাময়িক। ➺ আচরণে অতিরিক্ত সতর্কতা বা নার্ভাসনেসঃ- অনেক পুরুষ যখন কাউকে সত্যিকারে পছন্দ করে, তখন সে নিজেও অজান্তে নার্ভাস হয়ে পড়ে। হাতের নড়াচড়া বেড়ে যায়, কথা বলতে গিয়ে গলাও কাঁপতে পারে, ছোট ছোট অদ্ভুত হাসি চলে আসে। প্রাপ্তবয়স্ক নারী খুব সহজে এই স্বভাবগত পরিবর্তন লক্ষ করে ফেলে, এটা হলো সত্যিকারের অনুভূতির একটা নির্দোষ ইঙ্গিত। ➺ সামান্য ছুতোয় সাহায্য করতে চাওয়াঃ- যদি পুরুষটি মেয়েটিকে পছন্দ করে, তাহলে সে বিনা কারণেও মেয়েটির সাহায্যে এগিয়ে আসবে। একটা বই ধরতে হবে, কোনো দরকারি জিনিস এনে দিতে হবে, কোথাও যেতেই সহযোগিতা। এইসব ছোট ছোট কাজে পুরুষ তার উপস্থিতি জানান দেয়। নারী এটাও বুঝে নেয়, যখন একজন পুরুষ বিনা স্বার্থে পাশে দাঁড়ায়! তখন তার মনের ভেতর একটা বিশেষ অনুভূতি আছে। ➺ শরীরী ভাষায় (Body Language) সহজ স্বাচ্ছন্দ্যঃ- যখন পুরুষটি মেয়েটির কাছে থাকতে চায়, তখন তার শরীরের ভাষা অনেক বেশি স্বাভাবিক হয়। সে সামনে এসে বসবে, শরীর তার দিকে হেলে থাকবে, কথা বলার সময় অন্যমনস্ক হবে না। অনেক সময় নীরবে মেয়েটির কাছাকাছি থাকার চেষ্টা করবে, অথচ কোনো অস্বস্তি তৈরি করবে না। নারীর সূক্ষ্ম চোখে এগুলো সব ধরা পড়ে। যে পুরুষ তাকে সত্যি ভালোবাসে, সে কোনো ইচ্ছাকৃত অশালীনতা করে না। ➺ সবশেষে, নারীর অনুভূতি কখনো ভুল করে নাঃ-নারী শুধু চোখ দিয়ে দেখে না, সে অনুভব করে, হৃদয়ের গভীর দিয়ে অনুভব করে। একজন প্রাপ্তবয়স্ক নারী, জীবনের অভিজ্ঞতা থেকে বুঝে গেছে! কার চোখে আছে সম্মান, কার চোখে আছে বাসনা। কার কথা সত্যিকারের, কার কথা শুধু সময় কাটানোর। নারী তখন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়! সে যদি চায়, তাহলে সেই ভালোবাসার ডাকে সাড়া দেয়। আর যদি অনুভব করে, তার সম্মান বা আবেগের সঙ্গে খেলা করা হচ্ছে, চুপচাপ সরে আসে। কারণ একজন পরিপক্ব নারী জানে, তার ভালোবাসা, তার আত্মসম্মান সবার আগে।

0 0 Reacts 0 View 65,439 Comment 0
Profile Photo

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর কষ্ট কি?

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর কষ্ট কি?

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর কষ্ট হলো-যাকে ভরসা করেছিলে। যাকে নিজের মনে জায়গা দিয়েছিলে। একদিন হঠাৎ তাকেই সবচেয়ে বড় ধোঁকাবাজ হিসেবে...Read more

0 0 Reacts 0 View 50,662 Comment 0

নিঃস্বার্থ ভালোবাসা কি?

নিঃস্বার্থ ভালোবাসা কি?

নিঃস্বার্থ ভালোবাসা হল। শুধুই প্রয়োজনে সেটাইকি ভালোবাসা? সেটা কখনোই ভালোবাসা নয়। কোনোদিন বিনা প্রয়োজনে মন থেকে সত্যিকরের কাউকে ভালোবেসে দেখেছেন...Read more

0 0 Reacts 0 View 112,609 Comment 0

কাউকে দেখে তার ভেতরটা বুঝে ফেলা কি সত্যি সম্ভব?

কাউকে দেখে তার ভেতরটা বুঝে ফেলা কি সত্যি সম্ভব?

আমরা অনেক সময় ভাবি, কাউকে দেখে তার ভেতরটা বুঝে ফেলেছি। কিন্তু সত্যি কি তা সম্ভব? বেশিরভাগ মানুষই মুখোশ পরে বাঁচে। কেউ...Read more

0 0 Reacts 0 View 58,370 Comment 0

সংসার জীবন সুখী করার জন্য স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কি?

সংসার জীবন সুখী করার জন্য স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কি?

সংসার জীবন মানেই কেবল ছাদ, দেয়াল ও গৃহসজ্জা নয়। বরং এটি হল ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ ও মমতার এক অদৃশ্য বন্ধন।...Read more

0 0 Reacts 0 View 59,139 Comment 0

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রী রূপে পরিনত হলে ভালোবাসা কমে যায়। প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো! অন্তত বছরে একবার হলেও...Read more

0 0 Reacts 0 View 38,995 Comment 0

একাকিত্ব কি রকম সুন্দর?

একাকিত্ব কি রকম সুন্দর?

একাকিত্ব ভয়ংকর রকম সুন্দর! আমি সব সময় একাকিত্বকে উপভোগ করেছি। একাকিত্বে ও নিজেকে একা ভাবতে দেইনি! একাকিত্ব কখনই আমাকে গ্রাস করতে পারে'নি। হ্যাঁ ভীষণ...Read more

0 0 Reacts 0 View 73,908 Comment 0

বিখ্যাত ব্যক্তিদের মতে স্ত্রীকে যেভাবে ভালোবাসা উচিৎ!

বিখ্যাত ব্যক্তিদের মতে স্ত্রীকে যেভাবে ভালোবাসা উচিৎ!

বিখ্যাত ব্যক্তিদের মতে স্ত্রীকে যেভাবে ভালোবাসা উচিৎ নিন্মে দেওয়া হল। ১) যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট...Read more

0 0 Reacts 1 View 54,934 Comment 0

কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর?

কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর?

সবাই বলে ভালোবাসা সুন্দর! কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন? ভালোবাসা সুন্দর সেখানে যেখানে Loyalty আছে। কারো জীবনই কারো জন্য...Read more

0 0 Reacts 0 View 58,794 Comment 0

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো হঠাৎ আসে, আবার হঠাৎই চলে যায়। তখন মনে হয় জীবন কত সুন্দর, কত রঙিন...Read more

0 0 Reacts 0 View 36,657 Comment 0

কেন সব সম্পর্ক চিরকাল থাকবার জন্য নয়?

কেন সব সম্পর্ক চিরকাল থাকবার জন্য নয়?

সব সম্পর্ক চিরকাল থাকবার জন্য নয়। কিছু সম্পর্ক শেখায়, কিছু সম্পর্ক পোড়ায়। মানুষ কখনো মুখে বলে না! তুমি এখন বোঝা হয়ে...Read more

0 0 Reacts 0 View 60,447 Comment 0